Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
১১০ কোটি টাকা অর্থপাচার মামলা: লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2024, 06:05 pm
Last modified: 10 July, 2024, 09:46 pm

Related News

  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

১১০ কোটি টাকা অর্থপাচার মামলা: লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ কারাগারে

আজ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণে করেন।
টিবিএস রিপোর্ট
10 July, 2024, 06:05 pm
Last modified: 10 July, 2024, 09:46 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

১১০ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আজ বুধবার (১০ জুলাই) ঢাকার লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এর আগে আজ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণে করেন। আসামি আমিন আহমেদের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে দুদক এই জামিনের বিরোধিতা করে। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের বিষয়ে আদেশের জন্য বিকাল ৩টায় সময় নির্ধারণ করেন। এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার স্ত্রী শিরিন আক্তারকেও আসামি করা হয়েছে।

এর আগে গত ২৬ মে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু, তার পরিবারের সদস্য এবং হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদের বিরুদ্ধে প্রায় ৯৫ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় চার্জশিট অনুমোদন করে দুদক। পরে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের তদন্ত কর্মকর্তা।

দুদকের অনুসন্ধানে জানা যায়, ২০১২ সালের ৮ জুলাই বাচ্চু আমিনের সঙ্গে ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৩০.২৫ কাঠার একটি প্লট কেনার চুক্তি করেন। জমির প্রকৃত মূল্য ১১০ কোটি টাকা হওয়া সত্ত্বেও দলিল বা চুক্তি সইয়ের সময় বাচ্চু মাত্র ১০ কোটি টাকা পরিশোধ করেন।

দুদকের তথ্যমতে, বাচ্চু তার অবৈধ আয় গোপন করার চেষ্টা হিসেবে জমির রেজিস্ট্রেশনে ৯৪.৭৫ কোটি টাকার কথা চেপে যান।এভাবে তিনি ৮.৫২ লাখ টাকার বেশি কর ফাঁকি দেন।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বাচ্চুর বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগপত্র।

২০২৩ সালের ৩ অক্টোবর দুদকের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল হুদা মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন: বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, তার ছেলে শেখ রাফা হাই ও শেখ সাবিত হাই অনিক এবং হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ।

এর আগে ২০২৩ সালের জুনে বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রায় আট বছর আগে দায়ের করা ৫৯টি ঋণ কেলেঙ্কারির মামলায় বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, বাচ্চুসহ বিভিন্ন ব্যবসায়ী ও অসংখ্য কর্মকর্তা জামানতের বিনিময়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। আসামিরা ঋণের নামে বেসিক ব্যাংক থেকে প্রায় ২২৬৬ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাৎ করেন।

মামলার আসামিদের মধ্যে বাচ্চু, ব্যাংকটির কোম্পানি সচিব শাহ আলম ভূঁইয়াসহ ৪৬ জন ব্যাংক কর্মকর্তাসহ ১০১ জন ঋণগ্রহীতা রয়েছেন। ৫৯টি মামলার মধ্যে ৫৮টিতে বাচ্চু ও শাহ আলম জড়িত ছিলেন।

Related Topics

টপ নিউজ

লা মেরিডিয়ান / আমিন আহমেদ / কারাগারে / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net