Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
শেষ হলো পদ্মা সেতুর কর্মযজ্ঞ, ৫ জুলাই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
03 July, 2024, 08:40 pm
Last modified: 04 July, 2024, 02:34 pm

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
  • আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী
  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেষ হলো পদ্মা সেতুর কর্মযজ্ঞ, ৫ জুলাই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

২০২২ সালের ২৫ জুন সড়কপথের পর ২০২৩ সালের ১০ অক্টোবর চালু হয় প্রকল্পের রেলপথ। বাকি ছিল নদী শাসনসহ কারিগরি কিছু কাজ। এবার প্রকল্পের সেসব কাজও সম্পন্ন হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
03 July, 2024, 08:40 pm
Last modified: 04 July, 2024, 02:34 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার (৫ জুলাই) পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন। এ উপলক্ষে আগামী মাওয়ায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। পদ্মা পাড়ে তাই এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দুই বছরেই নিরবিচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াতের চিত্র। ২০২২ সালের ২৫ জুন সড়কপথের পর ২০২৩ সালের ১০ অক্টোবর চালু হয় প্রকল্পের রেলপথ। বাকি ছিল নদী শাসনসহ কারিগরি কিছু কাজ। এবার প্রকল্পের সেসব কাজও সম্পন্ন হয়েছে।

গত ৩০ জুন সেতুর সব কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

সরেজমিনে বুধবার মাওয়া এলাকায় গিয়ে দেখা যায়, উত্তর থানা সংলগ্ন মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। একই মাঠে পদ্মা সেতুর উদ্ধোধন এবং রেল সংযোগ প্রকল্পের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।

এ উপলক্ষে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, নজরদারি করছে এসএসএফ। এছাড়া, প্রধানমন্ত্রীকে বরণে শেষ সময়ে প্রস্তুতি নিচ্ছে সবাই।

সংশ্লিষ্টদের সূত্রমতে, পরিসমাপ্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবে প্রায় আড়াই হাজার মানুষ। এদের মধ্যে বিভিন্ন পর্যায়ের অতিথি ছাড়াও প্রকল্প সংশ্লিষ্টরাও থাকবেন।

ছবি: ভিডিও থেকে নেওয়া

পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম সেতুর কাজ সমাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা দুই বছর আগে সেতুর মূল কাজ সম্পন্ন করেছিলাম। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ রেললাইন স্থাপন করেছিল। এটি অনেক বড় একটি প্রকল্প, আমাদের কিছু ক্লেইম ছিল। আর নদী শাসন ও কারিগরি কিছু কাজ বাকি ছিল। সাধারণত  বড় কাঠামো তৈরির পর ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড থাকে। এই সময়ে অবকাঠামোর ত্রুটি-বিচ্যুতি থাকলে (যেমন কোথাও রং উঠে গেছে, কোথাও আরও কিছুটা কাজ বাকি থেকে গেছে কি না) তা সংশোধন করা হয়। ঠিকাদারেরও বেশ কিছু ক্লেইম ছিল, যার জন্য বারবার আমাদের মিটিং করতে হয়েছে। অর্থাৎ, এই সবগুলো কাজ এই সময়ের মধ্যে সম্পন্ন করা হয়েছে। সব মিলিয়ে আমাদের কাজ গত ৩০ জুনই সম্পূর্ণ হয়েছে।'

তিনি আরও বলেন, 'নানা অনিশ্চয়তার মধ্যেই আমাদের কাজটি সম্পন্ন করতে হয়েছে। বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার সরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর চেষ্টায় আমরা সেতুর কাজ সম্পন্ন করতে পেরেছি।'

এদিকে প্রধানমন্ত্রীকে বরণে সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার কথা জানান মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

ছবি: ভিডিও থেকে নেওয়া

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী ৫ তারিখ বিকালে পদ্মা সেতু প্রকল্পের মাওয়া এলাকা আসার ইচ্ছে প্রকাশ করেছেন। মূলত পদ্মা সেতু প্রকল্পের কাজের মেয়াদ শেষ হওয়ায় এটির সমাপ্তি উদযাপনে প্রধানমন্ত্রী আসবেন এবার। বিভিন্ন পর্যায়ের অতিথিসহ যারা এই সেতুর কাজে বিভিন্ন সময় অংশ নিয়েছেন তাদের নিয়ে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্টদের কথা শোনার ইচ্ছে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।'

তিনি আরও বলেন, 'এরমধ্যেই জেলা প্রশাসন ও সব দপ্তরের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে, আমাদের প্রস্তুতিও চূড়ান্ত হচ্ছে।'

প্রসঙ্গত, ২০০১ সালে মাওয়ায় প্রথম পদ্মা সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা শেষে যাত্রা শুরু হয় মূল সেতুর কাজ।

Related Topics

টপ নিউজ

পদ্মা বহুমুখী সেতু / প্রধানমন্ত্রী / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
  • আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী
  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net