Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
একজন মোবাইল বিক্রেতা যেভাবে পাচারকারী হয়ে উঠলেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2024, 10:45 am
Last modified: 01 July, 2024, 10:42 am

Related News

  • আমদানির আড়ালে ২৮ কোটি টাকা পাচার: আলিফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান-এমডিসহ ৫ জনের বিরুদ্ধে সিআইডির মামলা
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • দেশ পরিচালনার সুযোগ পেলে জামায়াত সর্বপ্রথম দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে: এটিএম আজহারুল ‎
  • বাংলাদেশের পাচার হওয়া সম্পদ উদ্ধার প্রচেষ্টা যেভাবে বাধাগ্রস্ত হচ্ছে
  • প্রতি মাসে গড়ে ৯টি বাঘ উদ্ধার; বিশ্বজুড়ে তীব্র হচ্ছে বাঘ পাচার সংকট

একজন মোবাইল বিক্রেতা যেভাবে পাচারকারী হয়ে উঠলেন

টিবিএস রিপোর্ট
01 July, 2024, 10:45 am
Last modified: 01 July, 2024, 10:42 am
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

২০২১ সালে কুমিল্লা জেলার গৌরীপুরে একটি মোবাইল ফোনের শো-রুমে ৬ হাজার টাকা বেতনে চাকরি শুরু করেন আবু তাহের (২৬)। 

তবে অচিরেই মোবাইল ফোন ব্যবসার অন্ধকার জগতের সঙ্গে পরিচয় হয়ে যায় তার। চাকরির সুবাদে অল্পদিনের মধ্যেই আন্তঃদেশীয় মোবাইল চোরাকারবারী চক্রের সাথে সখ্যতা গড়ে ওঠে তাহেরের। 

একপর্যায়ে চাকরির পাশাপাশি তাহের নিজেও ভারত থেকে চোরাইপথে মোবাইল এনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে চোরাই মোবাইল ব্যবসার পরিধি বিস্তৃত করেছেন তিনি। নিজেই গড়ে তুলেছেন এক সংঘবদ্ধ চক্র। 

শনিবার (২৯ জুন) রাতে র‌্যাব-৩-এর সদস্যরা রাতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাহেরসহ চোরাই মোবাইল ফোন ব্যবসায়ী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। 

এ সময় তাদের কাছ থেকে ৮০০-র বেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া অবৈধ মোবাইল পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন: মেহেদী হাসান (২২), রুবেল হোসেন (২৯) ও মো. নুর নবী (৩২)। 

রোববার (৩০ জুন) রাজধানীর কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর বলেন, তাহের সংঘবদ্ধ চক্রের মাধ্যমে গত দেড় মাসে প্রায় আড়াই হাজার মোবাইল ফোন বাজারে সরবরাহ করেছেন। কর ফাঁকি দিয়ে এসব মোবাইল ফোন ভারত থেকে চোরাই পথে আনা হয়। 

তিনি বলেন, 'আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, এই চক্রটি ভারতীয় কারখানায় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন চোরাকারবারীর মাধ্যমে কুমিল্লা-ঢাকা রুট ব্যবহার করে রাজধানীতে নিয়ে আসত। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।' 

এই র‍্যাব কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত দেড় মাসে ভারত থেকে অবৈধভাবে আনা আড়াই হাজার মোবাইল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের বিষয়টি স্বীকার করেছে অপরাধীরা। ‍রাজস্ব ফাঁকি দিয়ে আনা এসব মোবাইল অপেক্ষাকৃত কম দামে বিক্রয় হয়। ফলে এসব অন্য মোবাইলের তুলনা এই মোবইলে চাহিদা বেশি।

তিনি বলেন, 'আইএমইআই নম্বর বিটিআরসির নথিভুক্ত না থাকায় অপরাধীদের কাছে এই মোবাইলের চাহিদা খুবই বেশি। তারা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের জন্য এ ধরনের মোবাইল ব্যবহার করে।'

Related Topics

টপ নিউজ

মোবাইল চোরাচালান / মোবাইল পাচার / পাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • আমদানির আড়ালে ২৮ কোটি টাকা পাচার: আলিফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান-এমডিসহ ৫ জনের বিরুদ্ধে সিআইডির মামলা
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • দেশ পরিচালনার সুযোগ পেলে জামায়াত সর্বপ্রথম দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে: এটিএম আজহারুল ‎
  • বাংলাদেশের পাচার হওয়া সম্পদ উদ্ধার প্রচেষ্টা যেভাবে বাধাগ্রস্ত হচ্ছে
  • প্রতি মাসে গড়ে ৯টি বাঘ উদ্ধার; বিশ্বজুড়ে তীব্র হচ্ছে বাঘ পাচার সংকট

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net