Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
সেন্টমার্টিনগামী স্পিডবোট লক্ষ্য করে আবারও গুলি করল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2024, 08:10 pm
Last modified: 12 June, 2024, 07:32 pm

Related News

  • চট্টগ্রামে আধা কিলোমিটার ধাওয়া করে যুবককে গুলি
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

সেন্টমার্টিনগামী স্পিডবোট লক্ষ্য করে আবারও গুলি করল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী

এর আগে গত ৫ ও ৮ জুন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীরা বাংলাদেশের জলসীমায় থাকা নৌযান লক্ষ্য করে গুলি চালায়।
টিবিএস রিপোর্ট
11 June, 2024, 08:10 pm
Last modified: 12 June, 2024, 07:32 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

নাফ নদীতে সেন্টমার্টিনগামী একটি স্পিডবোট লক্ষ্য করে মঙ্গলবার (১১ জুন) মিয়ানমারের একটি অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী আবারও গুলি চালিয়েছে।

সেন্টমার্টিন স্পিডবোট মালিক সমবায় সমিতির সভাপতি ও দ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম জানান, 'নাফ নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেই নাইক্ষ্যংদিয়া পয়েন্টে অবস্থানরত সশস্ত্র দলটি পাঁচজন যাত্রী নিয়ে সেন্টমার্টিন দ্বীপের দিকে যাওয়া স্পিডবোটে ১০–১২ রাউন্ড গুলি ছুড়েছে।'

তিনি আরও বলেন, 'চালক অবস্থা বুঝে স্পিডবোট দ্রুত চালিয়ে পশ্চিমে বঙ্গোপসাগরের দিকে চলে যান। এতে কেউ হতাহত হয়নি। বোটটি দুপুর ১২টার দিকে দ্বীপে পৌঁছে।'

ট্রলার বা স্পিডবোটের মাধ্যমে ওই রুটে যাত্রী বা পণ্য পরিবহনের চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, '৫ জুন সেন্টমার্টিন থেকে ফেরার সময় নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী একটি নৌযানে গুলিবর্ষণ করা হয় মিয়ানমার থেকে। এতে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।

'এরপর ৮ জুনও আরেকটি পণ্যবাহী ট্রলারে আবারও গুলি চালানো হয়। এতে কেউ হতাহত না হলেও ট্রলারটিতে গুলি লাগে সাতটি। স্পিডবোট অনেক দূর থেকে চলাচল করলেও কেন বাংলাদেশের জলসীমায় এসে তারা গুলি করছে তা বোঝা যাচ্ছে না।'

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, 'সেন্টমার্টিন–টেকনাফ যাত্রী ও পণ্যবাহী সব নৌযান চলাচল বন্ধ থাকার কারণে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সংকট দেখা দিয়েছে।'

[পরিস্থিতির] সমাধান না হলে দ্বীপবাসীর অবস্থা খুব সংকটাপন্ন হবে উল্লেখ করে তিনি বঙ্গোপসাগরকে ব্যবহার করে নৌবাহিনী বা কোস্টগার্ডের জাহাজযোগে খাদ্যপণ্য পরিবহনের দাবি জানান।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, 'সম্প্রতি মিয়ানমার থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি চালানোর কারণে ছয়দিন ধরে এ নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে। বঙ্গোপসাগর হয়ে শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার বিকল্প পথ নিয়ে গত রোববার আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়েছিল।'

বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, 'এখন সেন্টমার্টিনে পণ্য পাঠানোর জন্য বঙ্গোপসাগরই ভরসা।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

মিয়ানমার সীমান্ত / নাফ নদী / গুলিবর্ষণ / গুলি / স্পিডবোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
    বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Related News

  • চট্টগ্রামে আধা কিলোমিটার ধাওয়া করে যুবককে গুলি
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

Most Read

1
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ

2
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net