Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2026, 04:15 pm
Last modified: 25 July, 2026, 04:58 pm

Related News

  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
  • ডোপ টেস্ট ‘পজিটিভ’, সাময়িক বরখাস্ত হলেন পুলিশ সুপার 
  • আমরা প্রতিশোধপরায়ন হইনি, হতে চাইও না: আইনমন্ত্রী
  • মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার
  • অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি

আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’

আজ শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
25 July, 2026, 04:15 pm
Last modified: 25 July, 2026, 04:58 pm
ছবি: টিবিএস

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় এক নারীকে জিম্মি করে তাকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ওপর গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেছে শীর্ষ সন্ত্রাসী 'শুটার বাপ্পী'। মূলত চাঁদার দাবিতে মালিকপক্ষের ওপর চাপ প্রয়োগ করতেই ওই ভবনের নারী কেয়ারটেকারকে জিম্মি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের অভিযানে ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ জানায়, জামগড়া এলাকায় শরীফ চৌধুরী নামের এক ব্যক্তির ভবনের কেয়ারটেকার লিমার কাছে চাঁদা দাবি করতে আজ সকাল ৭টার দিকে তিন সহযোগীসহ সেখানে আসে শীর্ষ সন্ত্রাসী বাপ্পী। ওই ভবনে বিপুল পরিমাণ টাকা রয়েছে—এমন তথ্য থাকায় জিম্মি লিমাকে নিয়ে বাপ্পী বিভিন্ন লকার খুলে টাকা খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো টাকা পায়নি।

এরই মধ্যে ভবনের মালিকপক্ষ লিমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে না পেয়ে কোনো বিপদে আছেন এমন ধারণা থেকে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশের একটি দলসহ মোট তিনটি টিম ঘটনাস্থল ঘিরে ফেলে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ভবনের ভেতর থেকে লিমাকে সামনে ঢাল হিসেবে ধরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে শুটার বাপ্পী। এ সময় পুলিশও জিম্মির নিরাপত্তা নিশ্চিত করে পাল্টা গুলি ছোড়ে। পরিস্থিতির একপর্যায়ে জিম্মিকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাপ্পী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, 'আমাদের সফলতা হচ্ছে আমরা সম্পূর্ণ অক্ষত অবস্থায় জিম্মিকে উদ্ধার করতে পেরেছি। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও বেশ কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।'

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, 'সন্ত্রাসীরা মোট চারজন এলেও ভবনের ভেতরে ছিল একজন (বাপ্পী)। সে ভেতর থেকেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বাপ্পীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। কারা এখানে এসেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য ইতোমধ্যে আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

Related Topics

টপ নিউজ

আশুলিয়া / জিম্মি / পুলিশ / গুলি / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • ফাইল ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন
  • ফাইল ছবি: টিবিএস
    ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

Related News

  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
  • ডোপ টেস্ট ‘পজিটিভ’, সাময়িক বরখাস্ত হলেন পুলিশ সুপার 
  • আমরা প্রতিশোধপরায়ন হইনি, হতে চাইও না: আইনমন্ত্রী
  • মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার
  • অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি

Most Read

1
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

2
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net