Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2026, 06:35 pm
Last modified: 11 August, 2026, 06:40 pm

Related News

  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • চট্টগ্রামে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, গ্রেপ্তার ১১
  • ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • চট্টগ্রামে পুলিশের কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণা, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার ‘রুনা টাওয়ারে’ এ হামলার ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
11 August, 2026, 06:35 pm
Last modified: 11 August, 2026, 06:40 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে চাঁদা না পেয়ে একটি আবাসিক ভবনে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আবাসিক ওই ভবন মালিকের প্রবাসী ছেলের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার কয়েক দিনের মাথায় এই হামলার ঘটনা ঘটে।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার 'রুনা টাওয়ারে' এ হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই যুবক ভবনের গেটে এসে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভবনটির মালিক হাজী ইউনুসের দুই ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী। বড় ছেলে সম্প্রতি দেশে ফিরেছেন। তার কয়েক দিন আগেই একটি বিদেশি নম্বর থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে ওই প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় এই গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, 'দুই যুবক ভবনের গেটে এসে নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে। এরপর চলে যাওয়ার সময় হঠাৎ দুই রাউন্ড গুলি ছোড়ে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। চাঁদা দাবির সঙ্গে এই ঘটনার সরাসরি যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।'

বেড়েই চলেছে চাঁদাবাজি ও হামলা

নগরের বায়েজিদ ও হামজারবাগসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে চাঁদার দাবিতে গুলি, হামলা ও ভাঙচুরের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি সংঘবদ্ধ চক্র নতুন করে বেপরোয়া হয়ে উঠেছে।

এর আগে গত ২ জানুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে দুই দফা গুলি ছোড়া হয়। ওই ঘটনায়ও চাঁদার দাবি পূরণ না করায় হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

গত ১৩ জুলাই বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএন-এর কার্যালয়ে ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তখন সেখান থেকে নগদ ৩০ লাখ টাকা লুটের অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষের দাবি, বিদেশে অবস্থানরত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

এ ছাড়া গত ২৬ জুলাই হাটহাজারীতে পাইকারি চাল ব্যবসায়ী জসীম উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তার কাছেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

রুনা টাওয়ারে গুলি ছোড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / প্রবাসী / গুলি / গোলাগুলি / চাঁদা দাবিতে গুলি / চাঁদা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • তৈরি হচ্ছে ডিম ঘোটা
    যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
    মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

Related News

  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • চট্টগ্রামে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, গ্রেপ্তার ১১
  • ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • চট্টগ্রামে পুলিশের কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণা, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে

2
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

5
তৈরি হচ্ছে ডিম ঘোটা
ফিচার

যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র

6
মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net