Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
মেঘলা আবহাওয়ার মধ্যেও অসহনীয় গরম কেন?

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
09 June, 2024, 09:30 pm
Last modified: 10 June, 2024, 03:35 pm

Related News

  • ঈদের আগে ঝড়-বৃষ্টির কী আভাস দিচ্ছে আবহাওয়া অফিস?
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন
  • ৯ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশাসহ আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
  • গরম মোকাবিলায় হাতে তৈরি এয়ার কুলার ব্যবহার করছেন আফগান ট্যাক্সি চালকরা
  • শুক্র-শনিবার থেকে কমবে বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর

মেঘলা আবহাওয়ার মধ্যেও অসহনীয় গরম কেন?

আগামী ১৫ জুন পর্যন্ত ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বাতাসের কারণে তাপমাত্রা সামান্য কমতে পারে।
মো. জাহিদুল ইসলাম
09 June, 2024, 09:30 pm
Last modified: 10 June, 2024, 03:35 pm
ছবি: সৈয়দ জাকির হোসেন।

রবিবার (০৯ জুন) দুপুর ২টার দিকে রাজধানীর কারওয়ান বাজার থেকে হেঁটে হেঁটে বাংলামোটরের দিকে যাচ্ছিলেন বেসরকারি এক প্রতিষ্ঠানের কর্মকর্তা সায়মুন হক। তাকে দেখে বেশ বিমর্ষ লাগছিল। হাতে থাকা রুমাল দিয়ে বার বার মুখমণ্ডলের ঘাম মুছছিলেন। গায়ের জামাটিও ঘামে বেশ ভিজে গেছে।

কথা হলে সায়মুন হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বর্ষাকাল শুরু হলেও বৃষ্টি নেই। মেঘলা আবহাওয়ার মধ্যেও ঘামছি অনবরত। প্রখর রোদের মধ্যেও এতটা গরম অনুভূত হয় না, যতটা এখন হচ্ছে।''

সবশেষে তিনি প্রশ্ন করেন, ''মেঘলা আবহাওয়ার মধ্যেও এমন অসহনীয় গরম কেন?''

শুধু সায়মুন হকই নন, গত কয়েকদিন ধরে মেঘলা আবহাওয়ার মধ্যেও অসহনীয় গরম অনুভূত হওয়ায় অনেকেরই এ প্রশ্ন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় আজ রবিবার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহসহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হলেও ঢাকা, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে গত দুই তিনদিনে বৃষ্টি হয়নি। হলেও অতি সামান্য। মৌসুমি বায়ুর কারণে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সারাবিশ্ব চরম আবহাওয়ার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। সারা দেশে স্বাভাবিক বৃষ্টি না হলে এবং আর্দ্রতা না কমলে অসহনীয় তাপমাত্রা কমবে না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "১৯৯১ থেকে ২০২০ সালের গড় তাপমাত্রা থেকে বর্তমান বিশ্বের তাপমাত্রা ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২০২৩ সালের মে মাসে এটি ছিল ০.৬ ডিগ্রি বেশি। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সারাবিশ্বের সাথে বাংলাদেশের তাপমাত্রাও বেশি।' 

তিনি জানান, আগামী ১৫ জুন পর্যন্ত ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বাতাসের কারণে তাপমাত্রা সামান্য কমতে পারে। 

এই আবহাওয়াবিদ আরও বলেন, ''আর্দ্রতা বেশি থাকা এবং গরম বাতাসের কারণে তাপমাত্রা কম থাকা বা মেঘলা আবহাওয়ার পরও গরমের অনুভূতি বেশি হচ্ছে। কারণ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে, যা গরমের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে।"

Related Topics

টপ নিউজ

তাপমাত্রা / গরম / আবহাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ঈদের আগে ঝড়-বৃষ্টির কী আভাস দিচ্ছে আবহাওয়া অফিস?
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন
  • ৯ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশাসহ আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
  • গরম মোকাবিলায় হাতে তৈরি এয়ার কুলার ব্যবহার করছেন আফগান ট্যাক্সি চালকরা
  • শুক্র-শনিবার থেকে কমবে বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net