Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2025, 12:55 pm
Last modified: 16 April, 2025, 03:31 pm

Related News

  • ‘আমি নিজেও ভুক্তভোগী’: শিল্পখাতে বেপরোয়া চাঁদাবাজির তথ্য তুলে ধরলেন বিটিএমএ সভাপতি
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার
  • ‘আপত্তিকর’ ভিডিও: সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও সুবিধা স্থগিত
  • নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বাস ধর্মঘট, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
  • এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, যুবকের জেল-জরিমানা

ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

গতকাল (১৫ এপ্রিল) জিগাতলায় ইবনে সিনা হাসপাতালের সামনে চাঁদা তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রশিদ কেটে এক প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন আশরাফুল। 
টিবিএস রিপোর্ট
16 April, 2025, 12:55 pm
Last modified: 16 April, 2025, 03:31 pm
ছবি: চাঁদাবাজির ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট।

ধানমন্ডির জিগাতলা এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে লোকজনের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তাফা তারিকুজ্জামান বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া যুবকের নাম আশরাফুল। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার রাজনৈতিক পরিচয় এখানে গুরুত্বপূর্ণ নয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে। আশরাফুল জানায় যে সে সহ আরও ৩/৪ জন চার মাস যাবৎ ঘটনাস্থলসহ এর আশপাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে।

গ্রেপ্তার আশরাফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, গতকাল (১৫ এপ্রিল) জিগাতলায় ইবনে সিনা হাসপাতালের সামনে চাঁদা তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রশিদ কেটে এক প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন আশরাফুল। গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি আশরাফুলকে টাকা কেন নেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলে উত্তরে আশরাফুল বলেন, 'হ্যাঁ নিচ্ছি, সমস্যা আছে?'

গাড়িতে থাকা এক নারী তার নাম জানতে চাইলে আশরাফুল বলেন, 'নাম জেনে কী করবেন?'

ওই নারী জিজ্ঞাসা করেন, 'তুমি এখানে মাস্তানি করছো?' 

জবাবে আশরাফুল বলেন, 'হ্যাঁ, করছি। কোনো সমস্যা?'

ভিডিওতে ওই ব্যক্তি আরও বলেন, 'আমি গাড়ি রাস্তায় পার্ক করেছি, আর এজন্য আমাকে টাকা দিতে হচ্ছে।'

এ সময় ভিডিও ধারণ করতে দেখে আশরাফুল বলেন, 'আমার চেহারাটা সুন্দর করে দেখা যাচ্ছে? চুল ঠিক করবো?... আমার একটা চুলও যদি বাঁকা করতে পারো, তাহলে বইলো।' 

এ কথা বলেই ঘটনাস্থল ত্যাগ করেন আশরাফুল।
 
Related Topics

টপ নিউজ

চাঁদাবাজি / যুবক গ্রেপ্তার / ভাইরাল ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • ‘আমি নিজেও ভুক্তভোগী’: শিল্পখাতে বেপরোয়া চাঁদাবাজির তথ্য তুলে ধরলেন বিটিএমএ সভাপতি
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার
  • ‘আপত্তিকর’ ভিডিও: সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও সুবিধা স্থগিত
  • নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বাস ধর্মঘট, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
  • এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, যুবকের জেল-জরিমানা

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net