Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
বেনজীর আহমেদ কি ১৫ শতাংশ কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করতে পারবেন?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 June, 2024, 09:00 pm
Last modified: 08 June, 2024, 03:14 pm

Related News

  • ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী
  • ভ্যাট আদায়ে ধস: তিন মাসের বদলে আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
  • অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
  • করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

বেনজীর আহমেদ কি ১৫ শতাংশ কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করতে পারবেন?

এর আগে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ট্যাক্স রিটার্ন দাখিলের ক্ষেত্রে অসতর্কতা বা অন্যকে দিয়ে রিটার্ন দেওয়ার মতো বিভিন্ন কারণে কিছু সম্পদ ঘোষণার বাইরে থেকে যায়। তারা যাতে সুযোগটা পান, সে কারণেই ১৫ শতাংশ ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার সুযোগটা রাখা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
07 June, 2024, 09:00 pm
Last modified: 08 June, 2024, 03:14 pm
দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

আগামী ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে অবৈধপথে অর্জিত সম্পদকে বৈধ করার বিধান রাখা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মতো ব্যক্তিরা, যারা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ তৈরি করেছেন, তারাও এ সুযোগের সুবিধাভোগী হতে পারবেন কি না।

শুক্রবার (৭ জুন) এক সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বেনজীর তার অভিযুক্ত অবৈধ সম্পদ সাদা করার সুবিধা পাবেন না।

'যেহেতু বেনজীর আহমেদের মামলা ফৌজদারি ও আইনি প্রক্রিয়ার আওতায় পড়ে, তাহলে বিষয়টা কীভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে?' বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, 'আমাদের বৈধ ব্যবসায়ীরা আরও বেশি বেকায়দায় আছেন। কিছু জটিলতার কারণে তারা অডিট সংক্রান্ত সমস্যায় কিছু সম্পদ বৈধ হিসেবে দেখাতে পারছেন না। এ কারণেই আমরা এ প্রস্তাব [কালো টাকা বৈধ করার] করেছি,' বলেন এনবিআর চেয়ারম্যান।

এ সুযোগ থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিষয়টি সংসদে আলোচনা হবে, সংসদ সদস্যরা যে সিদ্ধান্ত দেবেন সেভাবেই হবে।'

এর আগে এনবিআর চেয়ারম্যান বলেন, 'ট্যাক্স রিটার্ন দাখিলের ক্ষেত্রে অসতর্কতা বা অন্যকে দিয়ে রিটার্ন দেওয়ার মতো বিভিন্ন কারণে কিছু সম্পদ ঘোষণার বাইরে থেকে যায়।

'তারা যাতে সুযোগটা পান, সে কারণেই ১৫ শতাংশ ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার সুযোগটা রাখা হয়েছে।'

বাংলাদেশের প্রেক্ষিতে জমি নিয়ে কিছু জটিলতার কারণে প্রায়ই অর্থ বা সম্পদ অবৈধ হয়ে যায় বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

বেনজীর আহমেদ / কালো টাকা / কর / বাজেট / অবৈধ সম্পদ অর্জন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ছবি: রয়টার্স
    কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
    ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
  • ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
    ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

Related News

  • ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী
  • ভ্যাট আদায়ে ধস: তিন মাসের বদলে আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
  • অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
  • করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

Most Read

1
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স

5
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

6
৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
অর্থনীতি

৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net