Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
চট্টগ্রাম বিমানবন্দর: বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ ২ ফ্লাইট বাতিল, চট্টগ্রামে আসা ৪ ফ্লাইট গেল ঢাকায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2024, 08:30 pm
Last modified: 28 May, 2024, 01:18 pm

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট

চট্টগ্রাম বিমানবন্দর: বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ ২ ফ্লাইট বাতিল, চট্টগ্রামে আসা ৪ ফ্লাইট গেল ঢাকায়

আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরে তা সোমবার ভোর ৫টা পর্যন্ত বাড়ানো হয়। 
টিবিএস রিপোর্ট
27 May, 2024, 08:30 pm
Last modified: 28 May, 2024, 01:18 pm
ফাইল ছবি/সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার ভোর ৫টা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু হলেও বৈরী আবহাওয়ার কারণে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রামে অবতরণ করতে না পেরে মধ্যপ্রাচ্য থেকে ছেড়ে আসা চারটি ফ্লাইট ঢাকায় গিয়ে অবতরণ করে। পরিস্থিতির উন্নতি হওয়ায় দুপুরের দিকে ফ্লাইটগুলো চট্টগ্রামে ফিরে আসে।

বিমানবন্দরের তথ্য অনুযায়ী, আজ দুপুরে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই বৈরী আবহাওয়ার কারণে আবারও অবতরণ করে। এটি আজ রাতে গন্তব্যের উদ্দেশে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এদিকে বৈরী আবহারওয়ার কারণে ঢাকা থেকে কোনো ফ্লাইট না আসায় চট্টগ্রাম থেকেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। একটি ফ্লাইট বিকাল ৪টায় ও আরেকটি সন্ধ্যা সাড়ে ৭টার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন টিবিএসকে বলেন, 'বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে ফ্লাইট না আসায় চট্টগ্রামের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করতে হয়েছে।'

এদিকে সকালের দিকে এয়ার অ্যারাবিয়া, সালাম এয়ার, ফ্লাইট দুবাইসহ চারটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় চলে যায়। পরে দুপুরের দিকে সেগুলো চট্টগ্রামে ফিরে আসে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সোমবার ভোর ৫টায় বিমান ওঠা-নামা শুরু হলেও চারটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। পরে দুপুরের মধ্যে ফ্লাইটগুলো চট্টগ্রামে ফিরে আসে।'

উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরে তা সোমবার ভোর ৫টা পর্যন্ত বাড়ানো হয়। 
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / শাহ আমানত বিমানবন্দর / ফ্লাইট / বৈরী আবহাওয়া / বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net