Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এনটিআরসিএর গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চান পঁয়ত্রিশোর্ধ্ব নিবন্ধনধারীরা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2024, 09:30 am
Last modified: 23 May, 2024, 09:33 am

Related News

  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • ১৮ এপ্রিলেই অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 
  • প্রথম-দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এনটিআরসিএর গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চান পঁয়ত্রিশোর্ধ্ব নিবন্ধনধারীরা 

টিবিএস রিপোর্ট
23 May, 2024, 09:30 am
Last modified: 23 May, 2024, 09:33 am

১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরীক্ষা ২০২০-এ উত্তীর্ণ হওয়া বয়স ৩৫ বছরের বেশি বয়সি চাকরিপ্রত্যাশীরা এনটিআরসিএর সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাওয়ার জন্য দাবি জানিয়েছেন। 

নিয়ম অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি-লেভেল পদে শূন্য পদে আবেদনের জন্য নিবন্ধিত ব্যক্তিদের বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে।

বুধবার (২২ মে) শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২-০২০-এ উত্তীর্ণ হয়েও এখনও নিয়োগ না পাওয়া ৭৩৯ জন চাকরিপ্রার্থীর মধ্যে ৫০ জন জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন।

তারা বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হয় ২০২০ সালের ২৩ জানুয়ারি। কিন্তু করোনা পরিস্থিতি ও এনটিআরসিএর 'গড়িমসির' কারণে এ পরীক্ষার কার্যক্রম শেষ করতে চার বছরের বেশি সময় চলে গেছে। সর্বশেষ গত বছরের ২৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল হয়।

চলতি বছরের ৩১ মার্চ ৫ম গণনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদের বিপরীতে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ১৭ এপ্রিল আবেদন শুরু হয়ে ৯ মে পর্যন্ত চলে। এতে ২৪ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছেন। বয়স ৩৫-এর বেশি হওয়ায় ১৭তম নিবন্ধনে পাশকরা ৭৩৯ জন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি। 

কর্মসূচি থেকে গণবিজ্ঞপ্তিতে আবদনের সময়সীমা বৃদ্ধি করে চাকরিপ্রত্যাশীরা তাদেরকে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান। 

চাকরিপ্রত্যাশী মাসুদ পারভেজ বলেন, '১৭তম শিক্ষক নিবন্ধনধারী ৭৩৯ জন একটি বিজ্ঞপ্তিতেও আবেদনের সুযোগ পাচ্ছেন না। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। এর মাধ্যমে সার্টিফিকেট এবং মেধার অবমূল্যায়নও করা হচ্ছে।'

২৫ দিন আগে ৩৫ বছর পূর্ণ হওয়া চাকরিপ্রত্যাশী আব্দুল বারিক হতাশা প্রকাশ করে বলেন, '২৫ দিনের জন্য আমি ৫ম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারিনি। নামেমাত্র যে সনদ দেওয়া হয়েছে, চাকরি না পেলে এ সনদ দিয়ে কী করব?'

Related Topics

টপ নিউজ

এনটিআরসিএ / বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ / শিক্ষক নিবন্ধন / চাকরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • ১৮ এপ্রিলেই অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 
  • প্রথম-দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net