Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
‘মায়ের কাছে জিজ্ঞেস করতাম কখন বাবা আসবে, আজ ঠিকই বাবা ফিরে এসেছে’

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
14 May, 2024, 09:40 pm
Last modified: 15 May, 2024, 05:53 pm

Related News

  • হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার 
  • হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

‘মায়ের কাছে জিজ্ঞেস করতাম কখন বাবা আসবে, আজ ঠিকই বাবা ফিরে এসেছে’

‘বাবাকে নিয়ে আমরা বেড়াব আর ঘুরব।’
শাহাদাৎ হোসেন চৌধুরী
14 May, 2024, 09:40 pm
Last modified: 15 May, 2024, 05:53 pm
পিতার গালে চুমু দিলো দুই কন্যা। ছবি: টিবিএস

আকাশি রঙের একই নকশার জামা পরে হাতে ফুল নিয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে অধীর হয়ে বসে আছে ইয়াশরা ফাতেমা ও উনাইজা মেহবিন। সোমালি জলদস্যুদের জিম্মিদশা কাটিয়ে তাদের বাবা এমভি আবদুল্লাহ জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান ফিরছেন। তাদের চোখে বাবাকে দেখার আকুতি।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে নিউ মুরিং কনটেইনার টার্মিনালে [এনসিটি] ২৩ নাবিককে বহনকারী এমভি জাহান মনি ৩ যখন ভিড়ল, তাদের উচ্ছ্বাস  যেন আর বাধ মানতে চাইছে না। বাবাকে দেখতেই হাত নেড়ে শুভেচ্ছা জানাল ইয়াশরা ও উনাইজা।

আতিকুল্লা খান জাহাজ থেকে নামার সঙ্গে সঙ্গেই দুই বোন দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে ফুল দিয়ে বরণ করল। নাবিক পিতাও কন্যাদের বুকে জড়িয়ে নিলেন। পিতার গালে চুমু দিলো দুই কন্যা। পিতাও চুমুতে ভরিয়ে দিলেন কন্যাদের। দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়ে যেন আকাশের চাঁদ ফিরে পেয়েছে তারা।

বড় মেয়ে ইয়াশরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলল, 'বাবা জলদস্যুদের কাছে জিম্মি বলে আমাদের ঈদটাও ভালোভাবে কাটাতে পারিনি। বাবার চিন্তায় ঠিকমতো ঘুমাতে পারিনি। মায়ের কাছে জিজ্ঞেস করতাম কখন বাবা আসবে। আজ ঠিকই বাবা ফিরে এসেছে। আমরা ভীষণ খুশি।'

ইয়াশরা আরও বলে, 'আমার ছোটবোন বাসায়। তার এখনো দুই বছর বয়স। তাই তাকে এখানে আনা হয়নি। বাবাকে নিয়ে আমরা বেড়াব আর ঘুরব।'

আজকের এ দিনটির অপেক্ষায় ছিলেন জানিয়ে আতিক উল্লাহ খান বলেন, 'দুঃসহ সে স্মৃতির কথা আর মনে করতে চাই না। ট্রমা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। সন্তান, পরিবারের কাছে ফিরতে পেরেছি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। এ আনন্দ প্রকাশের ভাষা নেই।'

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে মঙ্গলবার পুরো বিকেলটা কেটেছে এমভি আবদুল্লাহ জাহাজের স্বজনদের আবেগ আর সুখানুভূতির মধ্যে। স্বজনদের জড়িয়ে কোনো কোনো নাবিক কেঁদেছেন অঝোরে।

বিকেলে ৪টায় চট্টগ্রাম বন্দরে নাবিকদের নিয়ে আসা জাহাজ পৌঁছানোর পর তাদের বরণ করে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের সিটি মেয়র, কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাবিকদের স্বজনেরা। নাবিকদের সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

গত ১২ মার্চ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে ২৩ নাবিকসহ সোমালি জলদস্যুদের কবলে পড়ে।

জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার পর ১৪ এপ্রিল ছাড়া পায় কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজটি।

এ নিয়ে দ্বিতীয়বার জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর আগে ২০১০ সালে একই কোম্পানির এমভি জাহান মনি জাহাজ সোমালি জলদস্যুরা ছিনতাই করে। তখন জাহাজটিতে ২৫ জন ক্রু এবং ক্যাপ্টেনের স্ত্রীসহ মোট ২৬ জন ছিলেন। মুক্তিপণ দিয়ে ১০০ দিন পর জাহাজসহ তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

Related Topics

টপ নিউজ

এমভি আবদুল্লাহ / জাহাজ / নাবিক / পরিবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার 
  • হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net