Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
পিডিবির কাছে বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর পাওনা ৩৩,১০৯ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2024, 10:25 am
Last modified: 08 May, 2024, 10:27 am

Related News

  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ জোরদারে ৪,৯৭৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

পিডিবির কাছে বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর পাওনা ৩৩,১০৯ কোটি টাকা

গত এপ্রিল পর্যন্ত পিডিবির কাছে সরকারি বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন কোম্পানিগুলোর পাওনা ছিল ১০ হাজার ৩৯১ কোটি ৪৩ লাখ টাকা। বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর পাওনা ১৫ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকা। যৌথ উদ্যোগে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর পাওনা ২ হাজার ৪১৭ কোটি ৬৪ লাখ টাকা।
টিবিএস রিপোর্ট
08 May, 2024, 10:25 am
Last modified: 08 May, 2024, 10:27 am
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে সরকারি ও বেসরকারিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কোম্পানির পাওনা ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা— জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গত এপ্রিল পর্যন্ত পিডিবির কাছে সরকারি বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন কোম্পানিগুলোর পাওনা ছিল ১০ হাজার ৩৯১ কোটি ৪৩ লাখ টাকা। বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর পাওনা ১৫ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকা। যৌথ উদ্যোগে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর পাওনা ২ হাজার ৪১৭ কোটি ৬৪ লাখ টাকা।

প্রতিমন্ত্রী আরো জানিয়েছেন, আদানিসহ ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ পিডিবির কাছে বিভিন্ন কোম্পানির পাওনা ৫ হাজার ২৯৭ কোটি ৪৭ লাখ টাকা।

গতকাল (৮ মে) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশীদের এক প্রশ্নের জবাবে পিডিবির কাছে বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পাওনার এসব তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেছেন, বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর দায় (ব্যাংকের কাছে) ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা সরকার সম্প্রতি বন্ডের মাধ্যমে পরিশোধ করেছে।

সংসদে আরেকটি প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি না থাকলেও কোভিড-১৯ মহামারির পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এর ফলে কিছু কিছু স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে।

বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বৃহত্তর ময়মনসিংহে বিদ্যুতের কিছু সমস্যা হচ্ছে। জামালপুরের দুটো বিদ্যুৎকেন্দ্র বন্ধ আছে।

নসরুল হামিদ আরো জানিয়েছেন, গভীর সমুদ্রে খনিজ সম্পদ আহরণে ইতোমধ্যেই টেন্ডার (দরপত্র) আহ্বান করা হয়েছে। এক্সনমবিল, শেভরনসহ ১৭টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে।

আরেকটি প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এখন গ্যাসের ঘাটতি ৫০ কোটি ঘনফুট। তবে কোনো শিল্পপ্রতিষ্ঠান গ্যাস পায় না, এমন কোনো লিখিত অভিযোগ তারা পাননি।

তিনি জানিয়েছেন, বাসাবাড়িতে গ্যাসের সমস্যা থাকলেও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখার চেষ্টা করছে সরকার।

Related Topics

টপ নিউজ

পিডিবি / বিদ্যুৎ / বিদ্যুতের পাওনা / আদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ জোরদারে ৪,৯৭৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net