Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
আতঙ্কে দিন কাটছে রুমায়, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
06 April, 2024, 09:35 pm
Last modified: 06 April, 2024, 09:48 pm

Related News

  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে জুমচাষী গুরুতর আহত

আতঙ্কে দিন কাটছে রুমায়, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

ওই এলাকার হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আবু ছিদ্দিক জানান, রুমা একটি পর্যটননির্ভর এলাকা। পর্যটক না এলে এই এলাকায় ব্যবসা-বাণিজ্যে ধস নামে। চারিদিকে যে আতঙ্ক বিরাজ করছে, তাতে আগামী ঈদে পর্যটক সমাগম নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বান্দরবান প্রতিনিধি
06 April, 2024, 09:35 pm
Last modified: 06 April, 2024, 09:48 pm
বান্দরবানের রুমা উপজেলায় একটি পাহাড়ি পড়া। ছবি: সংগৃহীত

পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) হামলা চালিয়ে সোনালী ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের করে নিয়ে যাওয়ার পর পাঁচ দিন কেটে গেলেও আতঙ্ক কাটেনি বান্দরবানের রুমা উপজেলার বাসিন্দাদের। দিনের বেলা উপজেলা সদরের বাজারে কিছুটা লোকসমাগম হলেও, সন্ধ্যা নামতেই ফাঁকা হয়ে যাচ্ছে এলাকাগুলো। এতে ক্ষতির মুখে পড়ছেন ওই এলাকার ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানায়, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। তাই এসব এলাকায় পণ্য বিনিময় ও ব্যবসা বাণিজ্যে সংকট দেখা দিয়েছে।

এদিকে আজ শনিবার (৬ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'আমাদের এখন আর বসে থাকার সময় নেই। আমরা এখন কঠোর অবস্থানে যাব।'

তিনি বলেন, 'বান্দরবানে সব সময় শান্তির সুবাতাস বইতো। এখানে কাদের ইন্ধনে বা সহযোগিতায় এমন ঘটনা ঘটল, তা খুঁজে বের করা হবে।'

এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা কারো ব্যর্থতা আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো কাজ শুরু করে দিয়েছে।'

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর এসব তৎপরতা সত্ত্বেও আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দারা।

রুমা বাজার দোকান মালিক সমিতির সভাপতি অঞ্জন বড়ুয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির ঘটনার পর থেকে মানুষ ভয়ে ভয়ে দিন পার করছে। এলাকার ব্যবসা-বাণিজ্য ও পণ্য বিনিময়ে কমে গেছে। এতে ব্যবাসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।

রুমা উপজেলা পরিষদের অদূরে প্রায় ১০ বছর ধরে একটি চায়ের দোকান পরিচালনা করে আসা মোহাম্মদ আলমগির জানান, এরকম পরিস্থিতি তিনি আগে কখনো দেখেন নি। সবার মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে। তার দোকানে কাস্টমার নেই বললেই চলে।

ওই এলাকার হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আবু ছিদ্দিক জানান, রুমা একটি পর্যটননির্ভর এলাকা। পর্যটক না এলে এই এলাকায় ব্যবসা-বাণিজ্যে ধস নামে। চারিদিকে যে আতঙ্ক বিরাজ করছে, তাতে আগামী ঈদে পর্যটক সমাগম নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে রাত ৮টা ১৫ মিনিটে কেএনএফের ১০০ জনের সশস্ত্র দল বান্দরবানের রুমার সোনালী ব্যাংক শাখায় ডাকাতি করে, ব্যাংকের অস্ত্র লুট করে নিয়ে যায় এবং ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে।

পরদিন বুধবার বেলা ১টার দিকে থানচি উপজেলার বাজারে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকের দুটি শাখায় ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গেও কেএনএফ জড়িত বলে জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিপণ দেওয়ার পর নেজাম উদ্দিনকে ছেড়ে দেয় কেএনএফ সদস্যরা। পরে তাকে উদ্ধার করে বান্দরবানে র‍্যাবের সদর দপ্তরে নেওয়া হয়। শুক্রবার সকালে নেজাম উদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Related Topics

টপ নিউজ

কেএনএফ / কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট / রুমা / সোনালী ব্যংক / ডাকাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে জুমচাষী গুরুতর আহত

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net