Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
কেএনএফ-কে ১৫ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর সোনালী ব্যাংকের ম্যানেজার উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 April, 2024, 07:45 pm
Last modified: 04 April, 2024, 11:22 pm

Related News

  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা
  • ৫,৯৪৯ কোটি টাকা মূলধন ঘাটতি কাটিয়ে ৮৩ কোটি টাকা উদ্বৃত্তে সোনালী ব্যাংক
  • ড্যান্ডি ডাইং: সোনালী ব্যাংকের টাকা পরিশোধ করায় খালেদা-তারেকের মামলা প্রত্যাহার

কেএনএফ-কে ১৫ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর সোনালী ব্যাংকের ম্যানেজার উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় কেএনএফ'র মনোনীত প্রতিনিধির কাছে এই টাকা হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন অপহৃতের পরিবার।
টিবিএস রিপোর্ট
04 April, 2024, 07:45 pm
Last modified: 04 April, 2024, 11:22 pm
সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দিন। ছবি: সংগৃহীত

সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) দাবিকৃত ১৫ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর র‌্যাবের মধ্যস্থতায় সোনালী ব্যাংকের ম্যানেজারকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ব্যাংকটির রুমা শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়।

র‌্যাবের এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'র‍্যাবের মধ্যস্থতায় নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।'

সোনালী ব্যাংকের ডিজিএম (বান্দরবান) মো. ওসমান গণি বলেন, উদ্ধার প্রক্রিয়ার সময় নেজাম উদ্দিনের পরিবারের লোকজন ছিল। মুক্তিপণের বিষয়ে আমি জানি না।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রুমা উপজেলার একটি দুর্গম পাহড়ে তার ভাই মিজানুর রহমান, স্ত্রী মাইছূরা ইসফাত ও স্ত্রীর বড় বোন নিশাত জাহানের কাছে তাকে হস্তান্তর করা হয়। তবে এখনও তারা কেএনএফ নিয়ন্ত্রিত এলাকায় রয়েছে বলে নিশ্চিত করেছে তার পরিবার।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক বলেন, ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিন ভালো আছেন, সুস্থ আছেন। বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে সন্ধ্যায় অপহৃত ব্যাংক ম্যানেজারকে মুক্ত করতে কেএনএফ-এর দাবিকৃত ১৫ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আগে কেএনএফ'র মনোনীত প্রতিনিধির কাছে এই টাকা হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন অপহৃতের পরিবার।

অপহৃত নেজাম উদ্দিনের চাচা ইরফান উদ্দিন টিবিএসকে বলেন, টাকা পরিশোধের পরপরই কেএনএফ'র পক্ষে যোগাযোগকারীর মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে আবারও যোগাযোগ হয়। তখন কেএনএফ প্রতিনিধি বলেন, ম্যানেজার নেজাম উদ্দিন এখন নামাজ পড়ছেন। নামাজের পরপরই তাকে মুক্ত করা হতে পারে।'

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে একদল বন্দুকধারী বান্দরবানের রুমা উপজেলা কমপ্লেক্সের মসজিদ ঘেরাও করে ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে তুলে নিয়ে যায় এবং ব্যাংকে তাণ্ডব চালায়।

পরদিন বুধবার বন্দুকধারীরা থানচি বাজার ঘেরাও করে সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা তছনছ করে এবং ব্যাংকের কাউন্টার ও উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে ১৭ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে জানান থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার দুপুরেই ঢাকায় প্রেস ব্রিফিংয়ে রুমা ও থানচিতে ব্যাংকে সশস্ত্র হামলার জন্য কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে দায়ী করলেও কেএনএফ এর তরফ থেকে এ বিষয়ে কোনো বার্তা আসেনি।

রুমা ও থানচির ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে এখনও আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসব ঘটনায় পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা বম পার্টির 'সংশ্লিষ্টতা' পাওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তবে উদ্ভূত পরিস্থিতিতে কেএনএফ'র সঙ্গে পরবর্তী বৈঠক বাতিল করেছে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্ব গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটি। 
 
Related Topics

টপ নিউজ

সোনালী ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা
  • ৫,৯৪৯ কোটি টাকা মূলধন ঘাটতি কাটিয়ে ৮৩ কোটি টাকা উদ্বৃত্তে সোনালী ব্যাংক
  • ড্যান্ডি ডাইং: সোনালী ব্যাংকের টাকা পরিশোধ করায় খালেদা-তারেকের মামলা প্রত্যাহার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net