Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
চট্টগ্রামে গুদামের আগুন একদিন পরও পুরোপুরি নেভানো যায়নি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 March, 2024, 09:45 am
Last modified: 06 March, 2024, 11:55 am

Related News

  • চট্টগ্রামের বাঁশখালীতে এক অসুস্থ কাক যেভাবে হাসপাতালে চিকিৎসা নিল!
  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে

চট্টগ্রামে গুদামের আগুন একদিন পরও পুরোপুরি নেভানো যায়নি

এস আলম গ্রুপ বলছে, ঘটনাস্থলের কাছাকাছি আরও তিন-চারটি গুদাম রয়েছে। আগুনে সেগুলোয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এসব গুদামে ছয় লাখ থেকে ৭ লাখ টন অপরিশোধিত চিনি মজুদ রয়েছে। তাই চিনির বাজারে দীর্ঘমেয়াদি সংকটের কোনো ভয় নেই।
টিবিএস রিপোর্ট
06 March, 2024, 09:45 am
Last modified: 06 March, 2024, 11:55 am
ছবি: টিবিএস

চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের গুদামে গত সোমবার (৪ মার্চ) লাগা আগুন গতকাল মঙ্গলবার (৫ মার্চ) রাত পর্যন্তও পুরোপুরি নেভানো যায়নি।

এর আগে সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে গুদামটিতে আগুন লাগে। এদিন রাত ১০টা পর্যন্ত প্রচেষ্টা চালিয়েও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। গতকাল রাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছিলেন তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আগুন অর্ধেক নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন পুরোপুরি নেভাতে কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।'

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কমিটিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানকে প্রধান করা হয়েছে।

এ কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে। তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চিনির বাজারে অগ্নিকাণ্ডের প্রভাব পড়বে না: এস আলম গ্রুপ

মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান এস আলম রিফাইন্ড সুগার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, 'আগুনে গুদামের ক্ষয়ক্ষতি হলেও কারখানার কোনো ক্ষতি হয়নি। ফলে দুয়েকদিনের উৎপাদন শুরু করা যাবে।'

গ্রুপটির পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুনে প্রায় এক লাখক টন অপরিশোধিত চিনি পুড়ে গেছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় আসছে রমজান মাসে চিনির বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেকেই।

তবে এস আলম গ্রুপ বলছে, ঘটনাস্থলের কাছাকাছি আরও তিন-চারটি গুদাম রয়েছে। আগুনে সেগুলোয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এসব গুদামে ছয় লাখ থেকে ৭ লাখ টন অপরিশোধিত চিনি মজুদ রয়েছে। তাই চিনির বাজারে দীর্ঘমেয়াদি সংকটের কোনো ভয় নেই।

গ্রুপের মহাব্যবস্থাপক আখতার হাসান বলেন, 'বাজারে সরবরাহের জন্য যথেষ্ট চিনি আমাদের কাছে মজুদ রয়েছে। আগামী কয়েক দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা বিশ্বাস করি।'

চট্টগ্র্রামে আগুনে পুড়ল ১৮টি বসতঘর

এদিকে গতকাল ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগরে আগুন লেগে ১৮টি বসত ঘর ও দুটি গরু মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক সুমন ও কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়েব হোসেন মুন্সি জানান, গোয়ালঘরে লাগানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আগুনে পুড়ে যাওয়া এসব ঘরবাড়িতে প্রায় ৪০-৫০টি পরিবার বাস করত। 

Related Topics

টপ নিউজ

আগুন / এস আলম গ্রুপ / চিনি / সংকট / ফায়ার সার্ভিস / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • চট্টগ্রামের বাঁশখালীতে এক অসুস্থ কাক যেভাবে হাসপাতালে চিকিৎসা নিল!
  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net