Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
বেইলি রোডে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার ভার সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2024, 11:55 am
Last modified: 01 March, 2024, 11:58 am

Related News

  • ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ০-৬ বছরের শিশুদের হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ২৫ সেপ্টেম্বর থেকে আবারও শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী
  • ধানমন্ডিতে এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে
  • উৎপাদন ব্যয় ও যৌক্তিক মুনাফা বিবেচনা করে ওষুধের দাম নির্ধারণ করা হয়: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তীকালীন সরকারের মুক্ত দরপত্র নীতির কারণে হাম-রুবেলার টিকার সংকট: স্বাস্থ্যমন্ত্রী

বেইলি রোডে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার ভার সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

টিবিএস রিপোর্ট
01 March, 2024, 11:55 am
Last modified: 01 March, 2024, 11:58 am
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ফাইল ছবি

রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, এ ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে।

শুক্রবার (১ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগুন লাগার ঘটনায় আহত ১২ জন এখন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে, আর ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। 

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। 

ডা. সামন্ত লাল সেন জানান, যারা মারা গেছেন, তাদের বেশিরভাগেরই শ্বাসনালীতে ধোঁয়া ঢোকায় মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো ভবনটিতে বদ্ধ অবস্থার তৈরি হয়েছিল। এই অবস্থায় সেখানে অতিরিক্ত ধোঁয়া ও তাপে কেউই শ্বাস নিতে পারছিলেন না। তাই যতজন মারা গেছেন, সবাই শ্বাসনালী পুড়ে মারা গেছেন। যারা চিকিৎসাধীন আছেন, তারা কেউই শঙ্কামুক্ত নন, এমনটা আমরা বলব।'

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের একটি ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় তলায় খাবার দোকান 'কাচ্চি ভাই'-এর শাখা। এছাড়া পোশাকের ব্র্যান্ড ইলিয়েন, স্যামসাংয়ের শোরুমসহ আরও বেশ কিছু দোকান রয়েছে ভবনটিতে। ফাস্টফুডের অনেকগুলো দোকান ও রেস্তোরাঁ রয়েছে ভবনটিতে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভবনের আগুন নেভাতে পারে ফায়ার সার্ভিস। এরপরই আসতে থাকে একের পর এক মৃত্যুর খবর। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বেইলি রোড / অগ্নিকাণ্ড / অগ্নিকাণ্ডে মৃত্যু / স্বাস্থ্যমন্ত্রী / ডা. সামন্ত লাল সেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ০-৬ বছরের শিশুদের হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ২৫ সেপ্টেম্বর থেকে আবারও শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী
  • ধানমন্ডিতে এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে
  • উৎপাদন ব্যয় ও যৌক্তিক মুনাফা বিবেচনা করে ওষুধের দাম নির্ধারণ করা হয়: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তীকালীন সরকারের মুক্ত দরপত্র নীতির কারণে হাম-রুবেলার টিকার সংকট: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net