Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে হবে কার্ডিয়াক স্টেন্ট: ওষুধ প্রশাসন অধিদপ্তর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2024, 09:20 pm
Last modified: 27 February, 2024, 09:22 pm

Related News

  • কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ
  • ১,০০০ ওষুধের নিবন্ধন ঝুলে আছে, ট্রিপস ছাড় হারানোর ঝুঁকিতে বাংলাদেশ
  • ১০ মডেলের হার্টের রিংয়ের দাম ৪৭ শতাংশ পর্যন্ত কমাল সরকার
  • সংস্কার কমিশনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, ওষুধশিল্পে পরনির্ভরতা কমাতে গুরুত্ব
  • মালিঙ্গা থেকে কলকাতা, মাশরাফি থেকে হামজা; সবার প্রার্থনায় তামিম

সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে হবে কার্ডিয়াক স্টেন্ট: ওষুধ প্রশাসন অধিদপ্তর

নাম প্রকাশে অনিচ্ছুক দাম নির্ধারণ কমিটির এক সদস্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘কমিটি এর আগে হার্টের রিংয়ের দাম নির্ধারণ করেছে সেটিই থাকবে। নতুন করে দাম কমছে না বা বাড়ছে না। এরপর দামের বিষয়ে কোনো আলোচনার প্রয়োজন হলে স্টেন্ট আমদানিকারকদের সঙ্গে বৈঠক করবেনা ওষুধ প্রশাসন অধিদপ্তর, মূল কোম্পানির প্রতিনিধির সঙ্গে বসবে।’
টিবিএস রিপোর্ট
27 February, 2024, 09:20 pm
Last modified: 27 February, 2024, 09:22 pm
ইলাস্ট্রেশন: ফ্রিপিক

আমদানিকারকদের দাবি উপেক্ষা করে ডিসেম্বরে সর্বশেষ সমন্বয় করা দামেই কার্ডিয়াক স্টেন্ট (হার্টের রিং)-বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আলম বলেন, 'গত বছরের ১২ ডিসেম্বর হার্টের রিংয়ের যে দাম নির্ধারণ করা হয়েছিল, সে দামেই বিক্রি করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।'

তিনি বলেন, 'কেউ এ সিদ্ধান্ত মেনে না চললে আমরা তাদের বিরুদ্ধে ড্রাগ অ্যান্ড কসমেটিকস আইনে ব্যবস্থা নেওয়া হবে।'

নাম প্রকাশে অনিচ্ছুক দাম নির্ধারণ কমিটির এক সদস্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কমিটি এর আগে হার্টের রিংয়ের দাম নির্ধারণ করেছে সেটিই থাকবে। নতুন করে দাম কমছে না বা বাড়ছে না। এরপর দামের বিষয়ে কোনো আলোচনার প্রয়োজন হলে স্টেন্ট আমদানিকারকদের সঙ্গে বৈঠক করবেনা ওষুধ প্রশাসন অধিদপ্তর, মূল কোম্পানির প্রতিনিধির সঙ্গে বসবে।'

স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৈঠকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, 'ওষুধের দাম হঠাৎ বেড়ে গেছে। ওষুধ ও হার্টের রিং, উভয়ের দাম নির্ধারণেই ওষুধ প্রশাসন অধিদপ্তরে কর্মকর্তারা বৈঠক বসেছে। দাম কমাতেই হবে।'

অন্যদিকে, গত বছরের ১২ ডিসেম্বর ২৭টা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৪৪ ধরনের হার্টের স্টেন্টের দাম কমিয়েছে ডিজিডিএ। রিং প্রতি ৩% থেকে ৪৬% পর্যন্ত দাম কমিয়েছিল ডিজিডিএ।

কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিন থেকেই (১৬ ডিসেম্বর) ইউরোপীয় স্টেন্ট আমদানিকারকরা দাম পুনর্নিধারণের দাবি জানিয়ে হাসপাতালগুলোকে তাদের রিং ব্যবহার না করার জন্য চিঠি দিয়েছে।

আমদানিকারকদের এই সিদ্ধান্তের ফলে হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

হার্টের রিংয়ের দাম পুনর্নির্ধারণ বৈষম্যমূলক উল্লেখ করে নতুন করে নাম নির্ধারণের জন্য হাইকোর্টে রিটও করেছিলে ইউরোপীয় স্টেন্ট আমদানিকারকেরা।

তবে দাম পুনর্নিধারণের বিষয়ে ডিজিডিএ'র আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারি রিট প্রত্যাহার করে নিয়েছিল তারা।

ইউরোপীয় রিং আমদানিকারকেরা তখন থেকে বলছে, এই দাম নির্ধারণের ক্ষেত্রে শুধু আমেরিকার তিনটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ২০১৭ সালে মার্কআপ ফর্মুলা অনুসরণ করা হয়েছে। আমদানিকারক বাকি ২৪ প্রতিষ্ঠানের স্টেন্টের মূল্য নির্ধারণের ক্ষেত্রে মার্কআপ ফর্মুলা মানা হয়নি। তাই মূল্য নতুন করে সমন্বয় না-করা পর্যন্ত স্টেন্ট সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছে তারা।

এপিক টেকনোলজিসের কর্ণধার ওয়াসিম আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা ওষুধ প্রশাসনের মিটিংয়ে থাকার জন্য অনুমতি চেয়েছিলাম, কিন্তু তারা আমাদের মিটিংয়ে রাখেনি। তাদের আশ্বাসে আমরা হাইকোর্ট থেকে রিট প্রত্যাহার করেছি, এখন তারা দাম বাড়ালোনা। এখন আমরা কি করব জানিনা। আমেরিকান স্টেন্ট আমদানিকারক তিন কোম্পানিকে সুবিধা দিতেই তারা এটি করল।'

হাসপাতালে ইউরোপীয় স্টেন্ট এখন থেকে ব্যবহার করতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি আমরা।

Related Topics

টপ নিউজ

হার্টের রিং / কার্ডিয়াক স্টেন্ট / ওষুধ প্রশাসন অধিদপ্তর / ডিজিডিএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ
  • ১,০০০ ওষুধের নিবন্ধন ঝুলে আছে, ট্রিপস ছাড় হারানোর ঝুঁকিতে বাংলাদেশ
  • ১০ মডেলের হার্টের রিংয়ের দাম ৪৭ শতাংশ পর্যন্ত কমাল সরকার
  • সংস্কার কমিশনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, ওষুধশিল্পে পরনির্ভরতা কমাতে গুরুত্ব
  • মালিঙ্গা থেকে কলকাতা, মাশরাফি থেকে হামজা; সবার প্রার্থনায় তামিম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net