Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2026, 10:00 am
Last modified: 10 June, 2026, 10:10 am

Related News

  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
  • ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া সাপ্লিমেন্ট পণ্য আমদানির এলসি না খোলার নির্দেশ
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন
  • ভোমরা স্থলবন্দর দিয়ে তিন দিনে ২,০০০ টন পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৫ টাকা
  • পাম অয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 June, 2026, 10:00 am
Last modified: 10 June, 2026, 10:10 am
প্রতীকী ছবি: সংগৃহীত

হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিকিৎসা-উপকরণ কার্ডিয়াক স্টেন্টের (হার্টের রিং) দাম পুনর্নির্ধারণ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। নতুন সিদ্ধান্তে বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের মূল্য কমানো হয়েছে।

সোমবার (৯ জুন) ডিজিডিএর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সংশোধিত মূল্যতালিকা প্রকাশ করা হয়।

কার্ডিয়াক স্টেন্ট হলো নলাকৃতির একটি যন্ত্র, যা করোনারি ধমনিতে স্থাপন করা হয়। করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ধমনিকে খোলা রাখতে এবং হৃদ্‌যন্ত্রে স্বাভাবিক রক্তপ্রবাহ বজায় রাখতে এটি ব্যবহার করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে স্টেন্টগুলোর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। উদাহরণস্বরূপ, আগে ৬০ হাজার টাকা দামের কিছু স্টেন্ট এখন ৫৭ হাজার টাকায় বিক্রি হবে। একইভাবে ৫৫ হাজার ও ৫৩ হাজার ৫০০ টাকা দামের স্টেন্টের মূল্য কমিয়ে যথাক্রমে ৫২ হাজার ও ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে বেশি দাম কমানো হয়েছে যুক্তরাষ্ট্রের ইনসিটু টেকনোলজিস ইনকরপোরেটেড নির্মিত 'সাইলিন কাভার্ড স্টেন্ট'-এর। এর সর্বোচ্চ খুচরা মূল্য ১ লাখ ৯ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

হালনাগাদকৃত মূল্যতালিকায় অ্যাডভান্সড মেডিটেক, এশিয়া প্যাসিফিক মেডিকস লিমিটেড, অ্যালায়েন্স মেডিকেয়ারসহ বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের স্টেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্য পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্রে তৈরি।

জনসচেতনতার জন্য সব হাসপাতালকে হালনাগাদ স্টেন্টের মূল্যতালিকা নোটিশ বোর্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। পাশাপাশি অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) ভিত্তিতে স্টেন্ট বিক্রি নিশ্চিত করতে এবং চিকিৎসা প্যাকেজের সঙ্গে স্টেন্টের মূল্য যুক্ত না করতে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্টেন্ট বিক্রির ক্ষেত্রে পৃথক ক্যাশ মেমো দিতে হবে। সেখানে স্টেন্টের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং প্রস্তুতকারকের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এছাড়া, চিকিৎসায় ব্যবহৃত স্টেন্টের মোড়ক রোগীকে সরবরাহ করাও বাধ্যতামূলক।

হৃদরোগ চিকিৎসাসেবা প্রদানকারী সব হাসপাতালকে নির্ধারিত মূল্য কাঠামো ও সংশ্লিষ্ট নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

Related Topics

টপ নিউজ

কার্ডিয়াক স্টেন্ট / দাম কমলো / ঔষধ প্রশাসন অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
  • ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া সাপ্লিমেন্ট পণ্য আমদানির এলসি না খোলার নির্দেশ
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন
  • ভোমরা স্থলবন্দর দিয়ে তিন দিনে ২,০০০ টন পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৫ টাকা
  • পাম অয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net