Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
প্রক্রিয়াজাত হোয়াইট ফিশ রপ্তানি করতে চায় এপেক্স ফুডস

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
18 February, 2024, 10:50 am
Last modified: 18 February, 2024, 12:20 pm

Related News

  • সনদ জটিলতা: আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ
  • ভারতে বাংলাদেশের পাবদা মাছের চাহিদা বাড়ায় রপ্তানি বেড়েছে ১২.৮৮ মিলিয়ন ডলার, কমেছে আমদানি
  • হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানিতে ১৯ শতাংশ প্রবৃদ্ধি, শীর্ষ গন্তব্য ভারত ও চীন
  • বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড
  • খুলনা থেকে বছরে ২৮২৩ কোটি টাকার মাছ রপ্তানি

প্রক্রিয়াজাত হোয়াইট ফিশ রপ্তানি করতে চায় এপেক্স ফুডস

শাহাদাৎ হোসেন চৌধুরী
18 February, 2024, 10:50 am
Last modified: 18 February, 2024, 12:20 pm

ইউরোপ ও রাশিয়ার বাজারে প্রক্রিয়াজাত হোয়াইট ফিশ রপ্তানি করার পরিকল্পনা করেছে চট্টগ্রামভিত্তিক চিংড়ি রপ্তানিকারক এপেক্স ফুডস লিমিটেড। কড, হ্যাডক, হেক ও সোলের মতো কয়েক প্রজাতির মাছ হোয়াইট ফিশ নামে পরিচিত।

ইউরোপ, আফ্রিকা থেকে হোয়াইট ফিশ আমদানি করে প্রক্রিয়াজাত করে সেগুলো আবার ইউরোপে রপ্তানি করবে প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা বলছেন, এ প্রক্রিয়ায় আমদানি করা মাছের মূল্য সংযোজন হবে প্রায় ৪০ শতাংশ। আর প্রতি কেজি মাছ প্রসেসিং করে আয় হবে এক ডলারের বেশি। 

শুল্কমুক্ত সুবিধায় হোয়াইট ফিশ আমদানি করতে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করেছে এপেক্স ফুড। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি মৎস্য অধিদপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে হোয়াইট ফিশ আমদানিতে শুল্কের পরিমাণ ৫৮ শতাংশ। 

সভায় মৎস্য অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন, এপেক্স ফুড লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হোয়াইট ফিশ আমদানির অনুমতির বিষয়ে সভায় পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। আমদানির অনুমতির বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। 

এপেক্স ফুডসের পরিচালক অসীম কুমার বড়ুয়া বলেন, সরকারি সব নিয়মনীতি অনুসরণ করেই মাছ আমদানি, খালাস ও রপ্তানি প্রক্রিয়া অনুসরণ করা হবে। ইউরোপে মাছ প্রসেসিংয়ে শ্রমিকের খরচ বেশি হওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এ প্রক্রিয়া বাংলাদেশে সম্পন্ন করতে আগ্রহ দেখিয়েছে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 

অচিরেই হোয়াইট ফিশ আমদানির অনুমতি পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

এপেক্স ফুডসের কারখানায় দৈনিক ৬৭ টন চিংড়ি প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা রয়েছে। কিন্তু চিংড়ির অপ্রতুলতার কারণে প্রতিষ্ঠানটি বর্তমানে এই সক্ষমতার ৩৫-৪০ শতাংশ ব্যবহার করতে পারছে। অব্যবহৃত সক্ষমতা কাজে লাগানোর জন্য তারা হোয়াইট ফিশ আমদানি করতে চায় বলে জানান কোম্পানিটির কর্মকর্তারা।

তারা জানান, সরকারের অনুমতি পেলে আমদানিকৃত হোয়াইট ফিশ চট্টগ্রাম বন্দর থেকে খালাস করার পর চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় তাদের কারখানায় প্রক্রিয়াজাত করা হবে। তারপর রপ্তানিকারকের পক্ষে রাশিয়া ও ইউরোপের দেশগুলোতে রপ্তানি করবে। 

বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের (বিএমএফএ) প্রেসিডেন্ট নুরুল কাইয়ুম টিবিএসকে বলেন, মাছ আমদানির পর প্রক্রিয়াজাতকরণের সময় কত শতাংশ বাদ যাবে এবং কত শতাংশ মূল্য সংযোজন হবে, তা নিরূপণ করা জরুরি। কী পরিমাণ মাছ আমদানি হচ্ছে এবং আমদানিকৃত মাছের মধ্যে কী পরিমাণ মাছ রপ্তানি হচ্ছে, তা পর্যবেক্ষণ ও নিয়মিত রিপোর্টের ব্যবস্থা থাকা প্রয়োজন।

মৎস অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, সভায় রপ্তানির উদ্দেশ্যে হোয়াইট ফিশ আমদানির পক্ষে-বিপক্ষে মত এসেছে। তবে এখনও রূপরেখা প্রণীত হয়নি। 

তিনি আরও বলেন, শুল্কমুক্ত আমদানি সুবিধা এবং নগদ প্রণোদনা সুবিধার অপব্যবহার হবে কি না, সেগুলো কারিগরি কমিটির গঠনের পর সভায় আলোচনায় আনা হবে। 

এপেক্স ফুডসের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে তাদের তিনটি কোল্ড স্টোরেজের ধারণক্ষমতা ২ হাজার ৪০০ টন। মাছ রপ্তানি খাতে বিনিয়োগের পরিমাণ ১৫০ কোটি টাকা। বার্ষিক টার্নওভার প্রায় ৪০০ কোটি টাকা। এপেক্স ফুডে কাজ করে প্রায় ১ হাজার শ্রমিক। প্রতিষ্ঠানটি বছরে ৪০০ কোটি টাকার মাছ রপ্তানি করে। তবে উৎপাদন কমে যাওয়ায় বছরে প্রায় ২৫০ কোটি টাকার এখন চিংড়ি রপ্তানি হয় । 

চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্যমতে, চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং টেকনাফ স্থলবন্দর দিয়ে ইয়েমেন, প্যারাগুয়ে, ওমান, কুয়েত, কাতার, চীন, পাকিস্তান, মিয়ানমার ও ভারত থেকে সামুদ্রিক মাছ আমদানি হয়। ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৮০ হাজার টন সামুদ্রিক মাছ আমদানি হলেও ২০২২-২৩ অর্থবছরে সেটি নেমে আসে ১২ হাজার টনে। ২০২১-২২ অর্থবছরে ফ্রোজেন ফিশ আমদানি হয়েছিলো ৬৬ হাজার ৩৭৪ মেট্রিক টন। 

তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে সামুদ্রিক মাছ আমদানি প্রশ্নবিদ্ধ। কারণ আমদানিকৃত মাছ খালাসের আগে এসব মাছে ভারী ধাতু আছে কি না, তা পরীক্ষা করা হয় না। বিভিন্ন সময়ে আমদানি করা সামুদ্রিক মাছে ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

হোয়াইট ফিশ / মাছ রপ্তানি / সাদা মাছ / এপেক্স ফুডস / এপেক্স ফুডস লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • সনদ জটিলতা: আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ
  • ভারতে বাংলাদেশের পাবদা মাছের চাহিদা বাড়ায় রপ্তানি বেড়েছে ১২.৮৮ মিলিয়ন ডলার, কমেছে আমদানি
  • হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানিতে ১৯ শতাংশ প্রবৃদ্ধি, শীর্ষ গন্তব্য ভারত ও চীন
  • বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড
  • খুলনা থেকে বছরে ২৮২৩ কোটি টাকার মাছ রপ্তানি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net