Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
২০ জানুয়ারি থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা-মতিঝিলে মেট্রোরেল চলবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2024, 03:45 pm
Last modified: 18 January, 2024, 04:28 pm

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫
  • এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

২০ জানুয়ারি থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা-মতিঝিলে মেট্রোরেল চলবে

সাধারণ যাত্রীদের জন্য রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে। শেষ ট্রেনে শুধু এমআরটি পাস ব্যবহারকারীরাই চলতে পারবেন।
টিবিএস রিপোর্ট
18 January, 2024, 03:45 pm
Last modified: 18 January, 2024, 04:28 pm
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম

আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে শেষ ট্রেনে শুধু এমআরটি পাস ব্যবহারকারীরাই চলতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত পিক টাইম নির্ধারণ করা হয়েছে। এই সময়ে প্রতি ১০ মিনিট অন্তর অন্তর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। এরপর বিকাল চারটা পর্যন্ত অফ পিক টাইম নির্ধারণ করা হয়েছে। এই সময় ১২ মিনিট পরপর স্টেশন থেকে ট্রেন ছাড়বে। নিয়মিত সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকছে। 

এমএএন ছিদ্দিক জানান, সকাল ৭টা ১০ ও ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে যে দুটি ট্রেন চলবে, সেগুলো বিনা বিরতিতে মতিঝিল স্টেশন পর্যন্ত চলবে। সাড়ে সাতটা থেকে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। প্রথম দুটি ট্রেনে শুধু যাদের এমআরটি পাস হয়েছে, তারাই যাত্রী হিসেবে উঠতে পারবেন।

তিনি আরও জানান, তবে মতিঝিল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হবে সকাল সাড়ে ৭টায়। আবার রাত ৮টায় সর্বশেষ যে ট্রেনটি উত্তরা থেকে ছাড়বে, সেটি থামবে ৮টা ৪০ মিনিটে। সেটিও উত্তরার পথে বিশেষ ট্রেন হিসেবে চলবে। তবে শেষ ট্রেনে শুধু এমআরটি পাস ব্যবহারকারীরাই চলতে পারবেন।

বর্তমানে আগারগাঁও-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

এখন এক লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ যাত্রী প্রতিদিন মেট্রোরেলের ট্রেনে যাতায়াত করে থাকে।

গত ১৩ ডিসেম্বর মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হয়।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। 

উত্তরা-মতিঝিল রুটে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলাচল করে।

তবে শিক্ষার্থী ও চাকুরিজীবীদের সুবিধার্তে উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে দুটি মেট্রো ট্রেন চলাচল করে।

সকাল সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। উত্তরা-আগারগাঁও অংশে ট্রেন চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মেট্রো / এমআরটি-৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫
  • এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net