Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
স্পিকার ‘রিকোগনাইজ’ করুক কিংবা না করুক, জাতীয় পার্টিই বিরোধী দল: চুন্নু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 January, 2024, 07:35 pm
Last modified: 17 January, 2024, 07:39 pm

Related News

  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • মন্ত্রীদের শপথ বর্জন করে কি পুরোনো পথেই হাঁটলো বিরোধী দল?
  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও

স্পিকার ‘রিকোগনাইজ’ করুক কিংবা না করুক, জাতীয় পার্টিই বিরোধী দল: চুন্নু

সার্বিকভাবে নির্বাচন নিরপেক্ষ হয়েছে এ কথা বলার সুযোগ নেই মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, "কিছু কিছু জায়গায় নির্বাচন ফেয়ার হয়েছে। অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। এক্ষেত্রে সরকারি লোকজন জড়িত ছিল।"
টিবিএস রিপোর্ট
17 January, 2024, 07:35 pm
Last modified: 17 January, 2024, 07:39 pm
ছবি- সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, "কাজেকর্মে সব দিক থেকে এবারের বিরোধী দল জাতীয় পার্টি। মাননীয় স্পিকার রিকোগনাইজ করুক কিংবা না করুক, জাতীয় পার্টি একমাত্র পার্লামেন্টারি বিরোধী দল। আমাদের ভূমিকা বিরোধী দল হিসেবে থাকবে। স্পিকার রিকোগনাইজ করবেন কিনা– সেটা উনার বিষয়। উনি না করলেও বিরোধী দল, করলেও বিরোধী দল।"

আজ বুধবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, "এবারের ইলেকটেড পার্লামেন্টে আওয়ামী লীগ একটি মাত্র দল– যারা পার্লামেন্টে আসছে; আর যারা স্বতন্ত্র জয়ী হয়েছেন, তাঁরা এখন পর্যন্ত আওয়ামী লীগের পদ-পদবিতে আছেন। তাঁরা (আ. লীগের স্বতন্ত্র প্রার্থীরা) বিরোধী দল হতে পারবে কিনা আমার জ্ঞানমতে আমি খুঁজে পাচ্ছি না।"

তিনি বলেন, "আমাদের দলের (জাতীয় পার্টি) আসন কম হতে পারে, কিন্তু একমাত্র বড় বিরোধী দল হিসেবে আছে সংসদে। সে হিসেবে আমরাই বিরোধী দল। অফকোর্স আমরা বিরোধী দল। কাজেকর্মে সব দিক থেকে।"

জাতীয় সংসদের মধ্যে বিরোধী দল হয় স্পিকারের এখতিয়ার কাদের দিকে, সে হিসেবে। স্পিকার রিকোগনাইজ করলে বিরোধী দল হিসেবে তারা সুযোগ-সুবিধা পাবে। না করলে পাবে না, যোগ করেন তিনি। 

সার্বিকভাবে নির্বাচন নিরপেক্ষ হয়েছে এ কথা বলার সুযোগ নেই মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, "কিছু কিছু জায়গায় নির্বাচন ফেয়ার হয়েছে। অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। এক্ষেত্রে সরকারি লোকজন জড়িত ছিল।"

জাতীয় পার্টি রাজনৈতিক গতি পরিবর্তন করেনি জানিয়ে তিনি বলেন, নির্বাচনে অনেক সমস্যা হয়েছে। সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা রাখেনি। অথচ তারা আমাদের সঙ্গে আলোচনায় এ ব্যাপারে আশ্বাস করেছিল। নিরপেক্ষ নির্বাচন হয়নি এমন একাধিক আসনের উদাহরণ তুলে ধরে চুন্নু বলেন, সুষ্ঠু নির্বাচন না হওয়ায় জাতীয় পার্টি কাঙ্ক্ষিত ফল পায়নি। কোনো কোনো আসনে প্রিসাইডিং অফিসার আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ব্যালটে সিল দিয়েছেন।

তিনি বলেন, ১১ আসন নিয়েই বিরোধী দল হিসেবে সংসদে জনগণের পক্ষে সরকারকে জবাবদিহি করতে যা যা করা দরকার করব। জবাবদিহিতা করাতে না পারলে ৫০ জন এমপি থাকলেও লাভ নেই। আন্তরিকতা থাকলে ১১ জন দিয়েই অনেক অর্জন সম্ভব হবে।

নির্বাচিত ১১ সংসদ সদস্যদের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকার কথা জানিয়ে চুন্নু বলেন, "আমাদের কারও মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। একটি পক্ষ নির্বাচন শেষে নানাভাবে বাইরে ক্ষোভ প্রকাশ করছে, মিটিং করছে। এগুলো করা ঠিক হয়নি। আওয়ামী লীগ ও বিএনপির বড় বড় নেতাদের বহিস্কার করা হলেও কোনো সমস্যা হয়নি, জাপাতেও হবে না। দলের মূল নেতা ঠিক থাকলে, কাউকে বহিষ্কার করলে দল ক্ষতিগ্রস্ত হয় না। বাস্তবতা হলো- দলের ৯৯ ভাগ নেতা-কর্মীর শীর্ষ নেতাদের প্রতি আস্থা রয়েছে।

বিশৃঙ্খলা ও দলবিরোধী কর্মকাণ্ডের কারণে কয়েকজন নেতা না থাকলে কোনো ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন, ১৯৭৩ সালের সুরঞ্জিত সেনগুপ্ত একাই বিরোধী নেতা হিসেবে সংসদ কাপিয়ে দিয়েছিলেন। আমরা ১১ জন জনগণের পক্ষে কথা বলে, সংসদ কাঁপিয়ে দেব।

Related Topics

টপ নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ / বিরোধী দল / জাতীয় পার্টি / মুজিবুল হক চুন্নু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • মন্ত্রীদের শপথ বর্জন করে কি পুরোনো পথেই হাঁটলো বিরোধী দল?
  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net