Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
অনিয়ম ঠেকাতে আমদানিকারকের রেকর্ডপত্র প্রতিমাসে জমার শর্ত এনবিআরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 December, 2023, 09:55 am
Last modified: 28 December, 2023, 09:59 am

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

অনিয়ম ঠেকাতে আমদানিকারকের রেকর্ডপত্র প্রতিমাসে জমার শর্ত এনবিআরের

বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে আমদানিকৃত পণ্য, মেশিনারিজ বিক্রয় করে তা গোপন করার সুযোগ কমে আসবে। 
টিবিএস রিপোর্ট
28 December, 2023, 09:55 am
Last modified: 28 December, 2023, 09:59 am
ছবি: টিবিএস

আমদানিকারকদের ক্রয়-বিক্রয়ের রেকর্ড নিয়মিত ভ্যাটের মত কাস্টমসে (কাস্টমস হাউজে) জমা দেওয়ার শর্ত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

গত ২২ ডিসেম্বর এনবিআরের কাস্টমস বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ (এসআরও) জারি করে, যা বুধবার প্রকাশ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে আমদানিকৃত পণ্য, মেশিনারিজ বিক্রয় করে তা গোপন করার সুযোগ কমে আসবে। 

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নতুন এ আদেশটি ভ্যাট বিভাগের এ সংক্রান্ত আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে, যাতে আমদানিকারক প্রতিষ্ঠান সঠিকভাবে অ্যাকাউন্ট মেইন্টেইন করেন।" 

"কখনো কখনো বিক্রি কম দেখানো বা রেকর্ডপত্র না রাখার মত বিষয়গুলো এতে কমে আসবে এবং ব্যবসায়ীদের মধ্যে কমপ্লায়েন্স তৈরি হবে," বলেন তিনি।

অবশ্য ব্যবসায়ীরা বলছেন, ভ্যাটের মত নিয়মিত কাস্টমস বিভাগে রেকর্ডপত্র দেওয়ার শর্ত পরিপালন করতে গেলে ব্যবসায়ীদের হয়রানি এবং খরচ বাড়তে পারে। 

এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির টিবিএসকে বলেন, "অল্প কিছু ব্যবসায়ী হয়তো অনিয়ম করছে। কিন্তু তাদের জন্য এখন সব ব্যবসায়ীর হয়রানি বাড়বে। নিয়মিত ভ্যাটের মত কাস্টমস হাউজেও চালানপত্র বা অন্যান্য রেকর্ড জমা দিতে হলে টাকা-পয়সা খরচ হবে।"

তিনি বলেন, "আমরা প্রতিমাসে ভ্যাট বিভাগে হিসাবপত্র জমা দিচ্ছি। কাস্টমস ভ্যাটের সঙ্গে ইন্টিগ্রেট করে সেখান থেকেই চাইলে তথ্য নিতে পারে। আমাদেরকে আবার আলাদা করে কাস্টমস হাউজে জমা দেওয়ার জন্য বলছে কেন?" 

অবশ্য, এনবিআরের ওই আদেশে বলা হয়, কোনো ধরনের দৈব-দুর্বিপাক বা কোনো যৌক্তিক কারণে ইলেক্ট্রনিক তথ্য পাওয়া না গেলে কাস্টমস কমিশনার অ্যাসেসমেন্ট (ইমপোর্টেড গুডস) করার কার্যক্রম গ্রহণ করতে পারবেন।
 
Related Topics

টপ নিউজ

এনবিআর / ট্যাক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net