Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
বিজয় দিবসে বড় শোডাউন করে ‘শক্তি ও জনসমর্থন’ দেখানোর পরিকল্পনা বিএনপির

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
16 December, 2023, 09:35 am
Last modified: 16 December, 2023, 09:34 am

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস

বিজয় দিবসে বড় শোডাউন করে ‘শক্তি ও জনসমর্থন’ দেখানোর পরিকল্পনা বিএনপির

জয়নাল আবেদীন শিশির
16 December, 2023, 09:35 am
Last modified: 16 December, 2023, 09:34 am

নয়াপনল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের 'বর্ণাঢ্য' বিজয় র‌্যালির মাধ্যমে বড় শোডাউন করে নিজেদের 'শক্তি ও জনসমর্থনের' জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। 

ঢাকার দুই মহানগর ও এর আশেপাশে কয়েকটি জেলার নেতাকর্মীদের এ র‌্যালিতে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, এই শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাচ্ছে দলটি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে বিজয় র‍্যালি শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এ বিজয় র‍্যালি বের করা হবে।'

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে এ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বানও জানিয়েছেন রিজভী।

শোভাযাত্রা কর্মসূচি পালনে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদনও করেছে বিএনপি।

এদিকে জামায়াতের ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরও বিজয় দিবসে ঢাকাসহ সারা দেশে বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে। 

জামায়াতে ইসলামীও বিএনপিসহ সব দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে 'ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় জোট' গঠনের আগে ১৬ ডিসেম্বরের র‌্যালির মধ্য দিয়ে আন্দোলনের সাংগঠনিক শক্তির বার্তা দিতে চাচ্ছে।

আগামী ১৭ বা ১৮ ডিসেম্বর এ মঞ্চ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে জানিয়েছে বিএনপি-জামায়াত সূত্র। মঞ্চটিতে অন্যান্য সরকারবিরোধী দলও থাকবে।

২৪ ঘণ্টায় বিএনপির ৮০ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার: রিজভী

শুক্রবারের (১৫ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৮০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ছাড়াও এ সময়ের মধ্যে বিএনপির ৪৩৬ জন সদস্যের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে। রিজভী আরও উল্লেখ করেন, এ সময়ে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

রিজভী বলেন, 'এখন জোড়াতালির ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পার্শ্ববর্তী একটি দেশের পরিকল্পনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী একটি জঙ্গী নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছে।' 

আওয়ামী লীগ পদত্যাগ করে গণতন্ত্র ফিরিয়ে দিক: মঈন খান

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, দেশে বর্তমানে রাজনীতি বলে কিছু নেই—রয়েছে অপরাজনীতি। তিনি বলেন, এখানে ক্ষমতার নামে চলে দখল ও চাঁদাবাজি আর অর্থ পাচার। 

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে 'মহান বিজয় দিবস, গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, 'আওয়ামী দেশকে ভালোবাসলে স্বেচ্ছায় পদত্যাগ করে গণতন্ত্র ফিরিয়ে দিক। জনগণের ভোটে তারা নির্বাচিত হলে প্রথম আমি অভিনন্দন জানাব।' 

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মঈন খান বলেন, 'নির্বাচনের পর সরকার পাঁচ দিন টিকবে কি না, কেউ বলতে পারেন? সুতরাং, ২০১৪ সাল আর ২০২৪ সাল কিন্তু এক না। জনগণের শক্তির কাছে কামান বা বুলেট কিছুই টিকে না।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / র‍্যালি / রাজনীতি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net