Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ফরিদপুরে আগাম মুড়ি কাটা পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক 

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
10 December, 2023, 05:20 pm
Last modified: 10 December, 2023, 05:25 pm

Related News

  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির, পাহারায় পুলিশ

ফরিদপুরে আগাম মুড়ি কাটা পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক 

কৃষক ও পেঁয়াজের আড়তদাররা জানিয়েছে, আগামী এক/দুই সপ্তাহের মধ্যে মুড়ি কাটা জাতের পেঁয়াজ পুরোপুরিভাবে বাজারে আসতে শুরু হলে দাম কমে যাবে।
ফরিদপুর প্রতিনিধি
10 December, 2023, 05:20 pm
Last modified: 10 December, 2023, 05:25 pm
ছবি: সঞ্জীব দাস/ টিবিএস

দেশে যখন পেঁয়াজের দাম নিয়ে জনপরিসরে আলোচনা, তখন ফরিদপুরের বিভিন্ন উপজেলায় কৃষকরা আগাম মুড়ি কাটা জাতের পেঁয়াজ ঘরে তুলতে শুরু করেছেন। এই পেঁয়াজ এখনো বেশিরভাগ জায়গায় তেমন একটা পরিপুষ্ট হয়নি। তবে বেশি দামের আশায় কৃষকরা নির্ধারিত সময়ের আগেই জমি থেকে পেঁয়াজ তুলে বাজারে আনতে শুরু করেছেন।

আগাম এ পেঁয়াজ গত কদিন ফরিদপুরের বিভিন্ন হাটে পাইকারি প্রতিকেজি ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছেন তারা।

রোববার (১০ ডিসেম্বর) ফরিদপুর সদর, সালাথ, সদরপুর ও নগরকান্দার বিভিন্ন বাজারে এ পেঁয়াজ দেখতে পাওয়া যায়, যা কৃষকরা ক্ষেত থেকে তুলে এনে বিক্রি করছেন। 

কৃষক ও পেঁয়াজের আড়তদাররা জানিয়েছে, আগামী এক/দুই সপ্তাহের মধ্যে মুড়ি কাটা জাতের পেঁয়াজ পুরোপুরিভাবে বাজারে আসতে শুরু হলে দাম কমে যাবে।

ফরিদপুরের সদর উপজেলার মমিনখার এলাকার কৃষক নূর মোহাম্মদ জানান, মুড়ি কাটা পেঁয়াজ বাজার আসতে আরও কিছুদিন দেরি হতো, কিন্তু বাজারদর বেশি থাকায় আমরা এখন দ্রুত এ ফসল তুলে ফেলছি। তিনি বলেন, পেঁয়াজ অনেকটাই পরিপক্ক, আর তাই সংগ্রহ করা হচ্ছে। অবশ্য, আরো দুই-এক সপ্তাহ ক্ষেত্রে থাকলে বেশি ভালো হতো। 

একই এলাকার কৃষক রবিউল ইসলাম জানান, এখন দাম অনেকটা ভালো যে কারণে আমরা দ্রুত পেঁয়াজ কেটে বাজারে নিচ্ছি। ‌

এদিকে ফরিদপুর হাজী শরীয়তুল্লাহ বাজারের আল মদিনা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবুল হোসেন হাওলাদার জানান, আমরা ৪,৪০০ থেকে ৪,৫০০ টাকা মন দরে মুড়ি কাটা পেঁয়াজ কৃষকের কাছ থেকে কিনেছি। ‌ ভোক্তা পর্যায়ে যা আমরা বিক্রি করেছি ১২০ টাকা কেজি দরে। তিনি বলেন, আমরা কোন সিন্ডিকেট করে এখানে পেঁয়াজের দাম বাড়াইনি। কৃষকের কাছ থেকে বেশি দরে কেনার কারণেই আমরা বেশি দরে বিক্রি করছ‌ি। 

ফরিদপুরে এবার ৫ হাজার ৩০০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করা হয়েছে। আর হালি পেঁয়াজের বীজতলায় চারা আবাদ করা হয়েছে ৩ হাজার হেক্টর জমিতে। 

ফরিদপুর কৃষি সম্প্রসারণ ফরিদপুরের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, মুড়ি কাটা পেঁয়াজ আবহাওয়া খারাপের আগেই উঠানো শুরু হয়েছিল, যেগুলো আগে লাগিয়েছিল কৃষক। এখন ভালো দাম পাওয়ায় যে পেঁয়াজ একটু পোক্ত হয়েছে, সেগুলো তারা উঠিয়ে ফেলছেন। ‌এই পেঁয়াজ রাখার কোন সুযোগ নেই, অতি দ্রুত বিক্রি করে ফেলতে হয়। যে কারণে কৃষকরা দেরীও করছেন না। ‌তিনি বলেন, মুড়ি কাটা পেঁয়াজ আরো এক থেকে দুই মাস পর্যন্ত মাঠ থেকে উঠানোর কাজে ব্যস্ত থাকবে কৃষক।

Related Topics

টপ নিউজ

মুড়ি কাটা পেঁয়াজ / পেঁয়াজ উৎপাদন / ফরিদপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির, পাহারায় পুলিশ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net