Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
বগুড়া-৬: নিজেকে অশিক্ষিত ঘোষণা এনপিপির প্রার্থীর

বাংলাদেশ

খোরশেদ আলম
06 December, 2023, 09:05 pm
Last modified: 06 December, 2023, 09:12 pm

Related News

  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • সিলেট-১ আসন: ১০০ ভরি স্বর্ণের মালিক বিএনপির মুক্তাদির ও তার স্ত্রী, পেয়েছেন উপহার হিসেবে
  • এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান
  • ৯৯.১৩ কোটি টাকার সম্পদের মালিক বিজিএমইএ সভাপতি, মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬: নিজেকে অশিক্ষিত ঘোষণা এনপিপির প্রার্থীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এই প্রার্থী বলেছেন, তার বিরুদ্ধে এনআই (চেক জালিয়াতি) আইনে তিনটি মামলা রয়েছে। এগুলো বগুড়া জেলা জজ আদালতে বিচারাধীন। তিন মামলায় একটি কীটনাশক কোম্পানি তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা পাবে। তবে এগুলো নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে মীমাংসা হবে বলে তিনি দাবি করেন।
খোরশেদ আলম
06 December, 2023, 09:05 pm
Last modified: 06 December, 2023, 09:12 pm
প্রতীকী ছবি

বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন শহিদুল ইসলাম। প্রার্থী হিসেবে বৈধ। বাড়ি শাজাহানপুর উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিণ পাড়া। পিতার নাম আব্দুল মতিন। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) হয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে নিজেকে 'অশিক্ষিত' ঘোষণা করেছেন এই প্রার্থী।

যদিও মোবাইলে কথা বলার সময় তিনি দাবি করেন, উকিলের ভুলে এমন হয়েছে। শহিদুল আসলে নিজেকে স্বশিক্ষিত জানাতে চেয়েছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এই প্রার্থী বলেছেন, তার বিরুদ্ধে এনআই (চেক জালিয়াতি) আইনে তিনটি মামলা রয়েছে। এগুলো বগুড়া জেলা জজ আদালতে বিচারাধীন। তিন মামলায় একটি কীটনাশক কোম্পানি তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা পাবে। তবে এগুলো নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে মীমাংসা হবে বলে তিনি দাবি করেন।

শহিদুলের আয়ের একমাত্র উৎস কৃষি। এই খাত থেকে বছরে তার আয় হয় চার লাখ টাকা। আছে ২ লাখ নগদ টাকা। বৈদেশিক মুদ্রা নেই। তবে আছে ৭০ হাজার টাকার গাড়ি, ৫ লাখ টাকার অলংকার। আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী মিলে রয়েছে সাড়ে তিন লাখ টাকার সম্পত্তি। স্ত্রীর ২ বিঘা ও তার নিজের বারো শতক ছাড়া আর কোনো সম্পদের ঘোষণা দেননি এই প্রার্থী।

প্রার্থীর হলফনামার ফটোকপি।

এনপিপির হয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা এই প্রার্থীর দাবি, তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের রাজনীতির সাথে ১৯৯৬ থেকে ২০২২ সাল পর্যন্ত জড়িত ছিলেন। ব্যক্তিগতভাবে এনপিপির এক নেতার সাথে তাঁর যোগাযোগ হয়। এই সূত্র ধরেই তিনি বগুড়া- ৬ আসনে মনোনয়ন পান।

শহিদুল ইসলাম দাবি করেন, তিনি উচ্চ মাধ্যমিক পাশ। কাগজপত্র তার কাছে নেই। অন্য এক জায়গায় জমা দেওয়া আছে। সেখান থেকে আনতে সময় লাগবে। এই কারণে তিনি নিজেকে স্বশিক্ষিত ঘোষণা দেন। কিন্তু, উকিল ভুল করে হলফনামায় অশিক্ষিত লিখেছেন। অবশ্য আগামীতে তিনি নির্বাচনে দাঁড়ালে হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করবেন না বলে জানান।

বিগত কয়েকটি নির্বাচনের তথ্য ঘেঁটে দেখা গেছে, এই আসনে ১৯৭৩ সালে আসনে সাংসদ হন আওয়ামী লীগের সিরাজুল ইসলাম সুরুজ। এরপর বিএনপি থেকে ওয়াজেদ হোসেন তরফদার সংসদ সদস্য হন ১৯৭৯ সালে। ১৮৮৬ সালে জামায়াত নেতা আব্দুর রহমান ফকির সংসদ হন বগুড়া-৬ আসনে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯৮৮ সালে সংসদ সদস্য হন সাইফুর রহমান ভাণ্ডারী।

১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির মজিবুর রহমান সংসদ সদস্য হন। একই সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য হন খালেদা জিয়া। পরে আসনটি ছেড়ে দেন তিনি। ওই বছর উপ-নির্বাচনে বিএনপি নেতা জহুরুল ইসলাম বগুড়া-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ ও ২০০৮ সালে এই আসনে সংসদ সদস্য হন খালেদা জিয়া। ২০০৯ সালের উপ-নির্বাচনে এ আসনের সাংসদ হন বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

২০১৪ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন জাতীয় পার্টির নেতা নুরুল ইসলাম ওমর। ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য হন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল এই আসন ছেড়ে দিলে উপ-নির্বাচনে বিএনপি নেতা গোলাম মো. সিরাজ এই আসনের এমপি হন। এরপর তিনি সাংসদ পদ থেকে ২০২২ সালে পদত্যাগ করার পরে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সংসদ সদস্য হন।

বগুড়া-৬ আসনে এবার বৈধ প্রার্থীর সংখ্যা পাঁচ জন। এর মধ্যে স্বতন্ত্র একজন। অন্যরা সবাই দলীয় ব্যানারে নির্বাচন করছেন।

Related Topics

টপ নিউজ

বগুড়া-৬ আসন / হলফনামা / অশিক্ষিত ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • সিলেট-১ আসন: ১০০ ভরি স্বর্ণের মালিক বিএনপির মুক্তাদির ও তার স্ত্রী, পেয়েছেন উপহার হিসেবে
  • এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান
  • ৯৯.১৩ কোটি টাকার সম্পদের মালিক বিজিএমইএ সভাপতি, মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net