Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2026, 10:20 pm
Last modified: 07 January, 2026, 10:21 pm

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস

হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এনসিপির পঞ্চগড় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারজিস আলম এ কথা জানান।
টিবিএস রিপোর্ট
07 January, 2026, 10:20 pm
Last modified: 07 January, 2026, 10:21 pm
এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত তথ্যের ভুল সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়–১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সারজিস আলম।

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এনসিপির পঞ্চগড় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারজিস আলম এ কথা জানান।

এসময় সারজিস আলম বলেন, 'আমার মনোনয়নপত্র দাখিলের সময় যে হলফনামা ও আয়কর রিটার্ন জমা দিয়েছি, সেখানে আমার আইনজীবীর টাইপিংয়ে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। সেখানে ৯ লাখ টাকার জায়গায় ভুলক্রমে ২৮ লাখ টাকা লেখা হয়েছে। বিষয়টি মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা সবার সামনেই তুলেছিলেন। সেখানে অন্য দলের প্রার্থীসহ অনেকেই ছিলেন। সেখানে কারো কোনো আপত্তি ছিল না এবং আইনগতভাবে আমাদের সংশোধন করে দেওয়ার সুযোগ ছিল। এমনকি আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল, যা আমরা আজ (বুধবার) সংশোধন করে সাপ্লিমেন্টারি কাগজপত্র জমা দিয়েছি।'

তিনি বলেন, 'গতকাল মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়ায় এ বিষয়টি আমার চোখে পড়েছিল। প্রথমে এটি ডেইলি স্টারের পক্ষ থেকে এসেছিল। সেখানে বলা হয়েছে যে, আমার আয়কর রিটার্ন ও হলফনামার তথ্যের মধ্যে গরমিল রয়েছে। অত্যন্ত দুঃখজনক যে ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া, যারা এই আইনের বিষয়ে অভিজ্ঞ বা নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাদের কাছ থেকে বিষয়গুলো ঠিকমতো জিজ্ঞাসা না করেই এমনভাবে ফ্রেমিং করা হয়েছে, যেন এখানে কত টাকা অসৎ পথে উপার্জন করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'কত টাকা দেখিয়েছি, এটার মনে হয় হিসাব মেলাতে পারিনি। তো এটার মধ্যে ফ্রেমিংটা এমন হয়েছে যে এখানে সম্ভবত একটা দুর্নীতি কিংবা অনৈতিকভাবে আর্থিক উপার্জন, এ ধরনের একটা চিত্র জনগণের সামনে তুলে ধরা হয়েছে। এতে আমার জায়গা থেকে মনে হয়েছে যে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন প্রার্থীকে হয়রানি করা।'

সারজিস আলম বলেন, 'সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাকটিভিস্ট রয়েছে, যারা হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে অথবা কোনো রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান, দেশ বা এজেন্সির এজেন্ট হিসেবে ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডা করছে। এখানে রাজনৈতিক দল হিসেবে হেয়প্রতিপন্ন করা, প্রার্থী হিসেবে জনগণের সামনে বিতর্কিত করা কিংবা জুলাই অভ্যুত্থানে যারা বিভিন্ন সময় নেতৃত্বে ছিলেন, তাদের প্রশ্নবিদ্ধ করে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার অপচেষ্টা করা হচ্ছে।' 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'আমি স্পষ্ট করে বলছি, দেশে যত এজেন্সি আছে যারা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে, তাদের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, আপনারা আমার বিরুদ্ধে তদন্ত করেন। গত এক থেকে দেড় বছরের মধ্যে আমার বিরুদ্ধে যদি বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ আনতে পারেন, আমার বিরুদ্ধে যা আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আমি তা–ই মেনে নেব।'

এ সময় তিনি নির্বাচনের আগে গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান সারজিস আলম।

বিএনপির বিরুদ্ধে তার নেতা–কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে এই এনসিপি নেতা বলেন, 'এখনই যদি তারা এ রকম পেশিশক্তির দাপট আর কালোটাকার প্রভাব দেখায়, তাহলে এভাবে চলতে থাকলে মনে হয় না নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। আমরা এটা এখন মিডিয়ায় বলছি। এরপর আমরা জিডি করব, প্রয়োজনে মামলা করব। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করব, এসব বিষয়ে ব্যবস্থা নিতে।'

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতা হওয়ায় পঞ্চগড়–১ আসনে সারজিস আলম ১১–দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

Related Topics

টপ নিউজ

এনসিপি নেতা / সারজিস আলম / আয়কর রিটার্ন / হলফনামা / ভুল সংশোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net