Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ঢাকা থেকে কলকাতায় পৌঁছাল পর্যটকবাহী প্রথম বেসরকারি জাহাজ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2023, 09:30 am
Last modified: 03 December, 2023, 11:33 am

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার
  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • ভারত কি পারবে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সাথে সম্পর্ক জোড়া লাগাতে? 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'

ঢাকা থেকে কলকাতায় পৌঁছাল পর্যটকবাহী প্রথম বেসরকারি জাহাজ 

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশ থেকে আরেকটি জাহাজ ভারতের উদ্দেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত পর্যটকের কথা বিবেচনা করে এ কার্যক্রম শুরু করেছে উভয় দেশ।
টিবিএস রিপোর্ট
03 December, 2023, 09:30 am
Last modified: 03 December, 2023, 11:33 am
ফাইল ছবি/সংগৃহীত

বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলের আওতায় প্রথম পর্যটকবাহী বেসরকারি জাহাজ যাত্রী পরিবহন শুরু করেছে। নৌ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জের পাগলায় অবস্থিত ভিআইপি জেটি থেকে এমভি রাজারহাট-সি গত বুধবার ৮৯ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।

গতকাল টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে যাত্রা শুরুর দুই দিন পর গত শুক্রবার জাহাজটি খিদিরপুর ডকে কলকাতার ইনডেনচার মেমোরিয়াল জেটিতে পৌঁছেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়ে বলেন, "এমভি রাজারহাট-সি বাংলাদেশ থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটকবাহী প্রথম বেসরকারি জাহাজ। এর আগে সরকারি পর্যায়ে একটি জাহাজ গিয়েছিলো।"

তিনি বলেন, "ভারত-বাংলাদেশের মধ্যে নৌ প্রটোকল চুক্তির আওতায় এ জাহাজটি চলাচল করবে। একইভাবে ভারত থেকেও জাহাজ আসবে। ওই চুক্তির আওতায় আমরা অবকাঠামোগত উন্নয়ন করছি। এটি সফল হলে বেসরকারি খাতে পর্যটকবাহী জাহাজ চলাচল বাড়বে। আমরা যাত্রীদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালু করার বিষয় নিয়েও আলাপ করছি।"

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশ থেকে আরেকটি জাহাজ ভারতের উদ্দেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত পর্যটকের কথা বিবেচনা করে এ কার্যক্রম শুরু করেছে উভয় দেশ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, "সুন্দরবনের ভারতীয় অংশ, হেমনগরে প্রবেশের পর  ৩০০ যাত্রী বহনে সক্ষম এমভি রাজারহাট-সি নামখানা এবং ডায়মন্ড হারবার হয়ে সুন্দরবনের নদী ও উপকূলীয় রুট গ্রহণ করে।"

বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে রেল, সড়ক ও আকাশপথে যোগাযোগ থাকলেও বেসরকারি পর্যায়ে নৌ যাতায়াত ছিল না, যা এখন শুরু হলো।

এর আগে ২০১৯ সালে সরকারি পর্যায়ে একটি জাহাজ কলকাতায় গেলেও সেটি পরে আর চলেনি। 

অবশ্য বেসরকারি খাতে এটিকে যাত্রীদের কাছে আকর্ষণীয় করতে সরকারের পক্ষ থেকে চেষ্টা রয়েছে বলে জানা গেছে।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত / বেসরকারি জাহাজ / পর্যটকবাহী জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার
  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • ভারত কি পারবে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সাথে সম্পর্ক জোড়া লাগাতে? 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net