Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
অতীতের ২ নির্বাচনে ভরাডুবি, এবার কি পারবে ন্যাশনাল পিপলস পার্টি?

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
01 December, 2023, 09:35 pm
Last modified: 01 December, 2023, 09:45 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

অতীতের ২ নির্বাচনে ভরাডুবি, এবার কি পারবে ন্যাশনাল পিপলস পার্টি?

ঠাকুরগাঁও-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা দলটির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু তৃতীয়বারে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আমি নিজে আমার আসনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। এছাড়াও কক্সবাজার-১ আসনে আমাদের দলের প্রার্থী ভালো ফলাফল করবেন বলে আশা করছি। গোপালগঞ্জ-৩ (কোটালিপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আমাদের মনোনীত প্রার্থী শেখ আবুল কালাম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও ভালো ভোট পাবেন।’
জয়নাল আবেদীন শিশির
01 December, 2023, 09:35 pm
Last modified: 01 December, 2023, 09:45 pm
ন্যাশনাল পিপলস পার্টি'র লোগো। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

অতীতের কোনো জাতীয় নির্বাচনে কখনও একটি আসন না জিতলেও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪২ জন প্রার্থী দিয়ে অন্যতম প্রধান অংশগ্রহণকারী দল হিসেবে আবির্ভূত হয়েছে।

দলটির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু আশা করছেন এবার তারা নির্বাচনে ভালো করতে পারবেন।

তিনি বলেন, 'আমরা এখন পর্যন্ত কোনো আসনে না জিতলেও দিনদিন আমাদের ভোট বাড়ছে। বর্তমানে সারাদেশে আমাদের কমিটি আছে। এবার আমাদের প্রার্থীরা ভালো সংখ্যায় ভোট পাবেন বলে আশা করি।'

এবারের নির্বাচনে 'আম' প্রতীকে লড়তে যাওয়া এ দলটি প্রার্থী দেওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ৩২টি দলের মধ্যে ৫ম স্থানে রয়েছে। ১৫১ প্রার্থীকে মনোনীত করা তৃণমূল বিএনপি থেকে অল্পই পিছিয়ে এনপিপি।

৩০৪ জন মনোনীত প্রার্থী নিয়ে প্রথম অবস্থানে রয়েছে জাতীয় পার্টি (জাপা)। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে একজন প্রার্থী বেশি দলটির। আর জাকের পার্টি ২১৮ প্রার্থী নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

২০০৭ সালে জাতীয় পার্টির সাবেক নেতা শেখ শওকত হোসেন নিলু এনপিপি প্রতিষ্ঠা করেন। দলটি প্রথম ২০০৮ সালে জাতীয় সংসদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। এর ৩০ জন প্রার্থী মোট ১০ হাজার ৩৪৮ ভোট বা গড়ে ৩৪৫ ভোট পেয়েছিলেন। তারা সবাই ভোটে হারেন এবং তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

২০১৪ সালের পরবর্তী জাতীয় নির্বাচনে দলটি নির্বাচন বর্জন করে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে যোগ দেয়।

চার বছর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি নতুন উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ভোটের ময়দানে নামে। এটি ৮১ জন প্রার্থীকে মনোনীত করে যারা মোট ৪৩ হাজার ৩৩০ ভোট বা গড়ে ৫৩৫ ভোট পান। এ নির্বাচনেও দলটির সব প্রার্থী পরাজিত হন, সবার জামানতও বাজেয়াপ্ত হয়।

তবে ঠাকুরগাঁও-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ছালু তৃতীয়বারে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, 'আমি নিজে আমার আসনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। এছাড়াও কক্সবাজার-১ আসনে আমাদের দলের প্রার্থী ভালো ফলাফল করবেন বলে আশা করছি।

'গোপালগঞ্জ-৩ (কোটালিপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আমাদের মনোনীত প্রার্থী শেখ আবুল কালাম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও ভালো ভোট পাবেন।'

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ন্যাশনাল পিপলস পার্টি / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net