Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ভয় পেয়ো না চাঁদাবাজ, তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেব: জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 03:05 pm
Last modified: 24 January, 2026, 03:09 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • সব স্তরের স্থানীয় নির্বাচনে অংশ নেবে জামায়াত: গোলাম পরওয়ার
  • জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে: সালাহউদ্দিন আহমদ

ভয় পেয়ো না চাঁদাবাজ, তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেব: জামায়াত আমির

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 03:05 pm
Last modified: 24 January, 2026, 03:09 pm
ছবি: সংগৃহীত

চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবেন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তারাও সম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারবে।

শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, 'ভয় পেয়ো না, চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব।' 

বেকার ভাতা দিলে তা বেকার তৈরির কারখানা হয়ে উঠবে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা যুবকদের হাতে বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের যুবক যারা আছে, তারা তাদের ন্যায্য কাজ চায়।' 

শফিকুর রহমান আরও বলেন, দুটি কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। তিনি বলেন, 'একটা হচ্ছে মধ্যস্বত্বভোগীরা এসে এখানে কামড় দেয়। আরেকটা হচ্ছে ঘাটে ঘাটে চাঁদাবাজরা অস্থির করে। এই দুই কারণে কৃষক পায় না পণ্যের মূল্য, ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করব, ইনশাআল্লাহ।'

জামায়াত আমির আরও বলেন, 'ভয় পেয়ো না, চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা-বাপকে কেউ চাঁদাবাজের মা-বাপ আর বলবে না। তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খোঁটা দেবে না। আর মাঝে মাঝে মানুষের জালে বন্দি হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা, ইনশাআল্লাহ। এইভাবে...প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই।'

গণভোটে 'হযা'-এর পক্ষে ভোট চেয়ে শফিকুর রহমান বলেন, '১২ তারিখ শহীদদের সম্মান জানিয়ে, আমরা পুরানো ৫৪ বছরের দুর্নীতি, চাঁদাবাজি, অত্যাচার প্রভৃতি দূর করার জন্য "হ্যাঁ" ভোট দেব ইনশা আল্লাহ। "হ্যাঁ" ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে এবং পুরানো সব ব্যবস্থা যাতে ভেসে যায়, সেই প্রচেষ্টা চালাতে হবে।'

Related Topics

টপ নিউজ

জামায়াত / জামায়াত আমির / চাঁদাবাজি / নির্বাচন / নির্বাচনি প্রচারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • সব স্তরের স্থানীয় নির্বাচনে অংশ নেবে জামায়াত: গোলাম পরওয়ার
  • জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে: সালাহউদ্দিন আহমদ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net