Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
আগামীকাল সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে জাতীয় পার্টি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2023, 08:45 pm
Last modified: 20 November, 2023, 09:26 am

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

আগামীকাল সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে জাতীয় পার্টি

তবে এখনও নির্বাচনে জাতীয় পার্টি যাবে কিনা– সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে দলটি।
টিবিএস রিপোর্ট
19 November, 2023, 08:45 pm
Last modified: 20 November, 2023, 09:26 am
জাতীয় পার্টি'র লোগো। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশীদের কাছে সোমবার সকাল থেকে মনোনয়নপত্র বিক্রি করা হবে। 

আজ রোববার (১৯ নভেম্বর) রাতে জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১ টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। 

এরপরে ২৮ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় হতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। প্রতিদিন দুই বিভাগ করে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

প্রতিটি মনোনয়ন ফরম ৩০ হাজার টাকায় বিক্রি করবে দলটি।

তবে এখনও নির্বাচনে জাতীয় পার্টি যাবে কিনা– সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে দলটি।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি'র বিশেষ দূত মাশরুর মওলা টিবিএসকে বলেন, 'নির্বাচন কমিশন যেহেতু আমাদের দলীয় প্রতীক চেয়ে চিঠি দিয়েছে, তাই নির্বাচনের আগের কাজ এগিয়ে রাখতে নমিনেশন পেপার বিক্রি শুরু করেছি। নির্বাচনে যাব কিনা– সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ না হওয়া পর্যন্ত নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি না আমরা।'

যদি ৩০ নভেম্বরের আগে কোনও সংলাপ নাহয়, সেক্ষেত্রে কি নির্বাচনে যাবে জাতীয় পার্টি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এ বিষয়ে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব।'

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আমাদের নেতা-কর্মীরা এসেছেন; তাদের কষ্ট লাঘবেই আমরা মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছি। মনোনয়ন বিক্রি মানেই নির্বাচনে যাওয়া নয়। আমরা এখনও চাই একটি সংলাপ হোক।

নির্বাচন এলেই জাতীয় পার্টির ভোটে যাওয়া, না যাওয়া কিংবা জোটবদ্ধ হওয়া, না হওয়া নিয়ে আলোচনা নতুন কোনও ঘটনা নয়। এবারের নির্বাচনে এসেও এ আলোচনাতেই আছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এখনও নির্বাচনে যাবে কি-না সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। তবে রওশন এরশাদ অংশ জানিয়েছে তারা আওয়ামী লীগের জোটে নির্বাচনে যাচ্ছে।

শনিবারে নির্বাচন কমিশনকে দেওয়া দলের চেয়ারম্যান জি এম কাদের এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ স্বাক্ষরিত আলাদা আলাদা দুটি চিঠি এ আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে। রবিবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সেখানে তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ করা যায় কিনা এবং তফসিল পেছানোর যায় কিনা সে বিষয়ে অনুরোধ করেন।

এদিকে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, জাতীয় পার্টির নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে আওয়ামী লীগের সাথে দেন-দরবার চলছে। জাতীয় পার্টি থেকে ১০০টি আসনের নিশ্চয়তা চাওয়া হয়েছে তবে ৪০টির মতো আসনের নিশ্চয়তা পেলেই নির্বাচনে আসবে জাতীয় পার্টি এমনটাই বলছে সূত্র।

তবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু রবিবার সংবাদিকদের বলেছেন, "নির্বাচনের সকল প্রস্তুতি আমাদের নেওয়া আছে কিন্তু এখনও সিদ্ধান্তে আসতে পারিনি। আমরা মনে করি নির্বাচনের পরিবেশ এখনও হয়ে উঠেনি।"

তিনি বলেন, "সঠিকভাবেই যদি নির্বাচন হয় তবে আমরা এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। আমরা এবার কোনও জোট, মহাজোট করতে চাই না।"

তিনি আরও বলেন, "জাতীয় পার্টির মধ্যে কোনও দ্বন্দ নেই। রওশন এরশাদসহ যারা আওয়ামী লীগের সাথে জোট করতে চায় তারা পার্টির কোনও সদস্য নয়। ২/১ জন বহিষ্কৃত, একজন শুধুমাত্র আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের দলের। তিনি শ্রদ্ধার পাত্র। জাতীয় পার্টির দলীয় সিদ্ধান্তের বিষয়ে তার কোনও এখতিয়ার নেই।"

জাতীয় পার্টির নির্বাচনের আগে এমন চিত্র নতুন নয়। ১৯৮৬ সালে গঠিত এই দলটি এখন ৪ ভাগে বিভক্ত। এরশাদের নেতৃত্বে ছিল মূল দল যার প্রতীক লাঙল। ১৯৯০ সালে এরশাদের পতনের পর শীর্ষ নেতাদের একাংশ দল পাল্টে প্রধানত যান বিএনপিতে। পরে কেউ কেউ আসেন আওয়ামী লীগে। পরে ১৯৯৯ সালে ও ২০১৪ সালে আরও দুটি ভাঙ্গন ঘটে।

২০০৮ সালের নির্বাচনের আগে চার দলীয় ঐক্যজোটের বিপরীতে আওয়ামী লীগ-জাপার সমন্বয়ে গঠিত হয় মহাজোট। এই নির্বাচনে ভোটের হার কমে ৭ শতাংশে নামলেও আসন বেড়ে হয়ে যায় ২৭টি। এর প্রতিটিতেই আওয়ামী লীগ প্রার্থী না দিয়ে জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছিল।

২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। সেই ভোটে আওয়ামী লীগের সমর্থনে জাতীয় পার্টি আসন পায় ৩৪টি। এই নির্বাচন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সব আসনে জোটবদ্ধ হয়ে না লড়লেও বিজয়ী জাপা প্রার্থীদের আসনগুলোয় আওয়ামী লীগ প্রার্থী দেয়নি। যেখানে যেখানে দুই দলেরই প্রার্থী ছিল, তার সবগুলোতেই পরাজয় বরণ করতে হয়েছে জাতীয় পার্টির।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে আবার আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয় জাতীয় পার্টি। এই নির্বাচনে দলটি আসন পায় ২৭টি। ভোট শেষে আবার ভেঙে দেয়া হয় মহাজোট।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবারেও হয়তো ২০১৪ সালের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। তদের ধারণা এবারে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে না লড়লেও সমঝোতায় পাওয়া জাতীয় পার্টির প্রার্থীদের আসনগুলোয় আওয়ামী লীগ প্রার্থী দিবে না।

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / মনোনয়ন ফরম / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net