Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
বঙ্গবন্ধু টানেল: বিশৃঙ্খলা থামাতে শিগগিরই আসছে নির্দেশনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2023, 08:40 pm
Last modified: 30 October, 2023, 08:47 pm

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

বঙ্গবন্ধু টানেল: বিশৃঙ্খলা থামাতে শিগগিরই আসছে নির্দেশনা

টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজা গাড়ির ধাক্কায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে টিকটকার গ্রুপ, গাড়ির শো নিয়ে কাজ করা ফেসবুক ভিত্তিক কিছু গ্রুপের সদস্যদের টানেলে বেপরোয়া গাড়ি চালানোর ভিডিও ভাইরাল হয়েছে। 
টিবিএস রিপোর্ট
30 October, 2023, 08:40 pm
Last modified: 30 October, 2023, 08:47 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালুর ২৪ ঘণ্টার মধ্যে দুর্ঘটনার ঘটনা ঘটছে। টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজা গাড়ির ধাক্কায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে টিকটকার গ্রুপ, গাড়ির শো নিয়ে কাজ করা ফেসবুক ভিত্তিক কিছু গ্রুপের সদস্যদের টানেলে বেপরোয়া গাড়ি চালানোর ভিডিও ভাইরাল হয়েছে। 

টানেল কর্তৃপক্ষ তথ্যমতে, সোমবার (৩০ অক্টোবর) গভীর রাত ৩টার দিকে একটি গাড়ি আনোয়ারা প্রান্তে টোল প্লাজায় এসে ধাক্কা দেয়। এতে টোল প্লাজার র‍্যালিং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফিউশান এন্ড ফিউরিয়াস নামে ফেসবুক ভিত্তিক গ্রুপের ১০-১৫টি গাড়ি বেপরোয়া ভাবে টানেলে ভেতরে গাড়ি চালানো ভিডিও ভাইরাল হয়েছে। এসব ভিডিও ফুটেজ সেতু বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। 

বঙ্গবন্ধু টানেল প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী আবুল কালাম আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কিছু টিকটকার বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে বলে আমরা দেখেছি। টানেলের ভেতরে শুরুতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তা অনেকে মানছে না। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া টানেলের ভেতরে নিরাপত্তা কর্মী বাড়ানো হয়েছে। তারা বিষয়গুলো নিয়ে স্বজাগ থাকবেন।

তিনি আরো জানান, গত রাতের দুর্ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা হচ্ছে। এর ব্যয়ভার দুর্ঘটনা ঘটানো গাড়িটির কর্তৃপক্ষ থেকে আদায় করা হবে। 

টানেলটির নিরাপত্তায় নৌ বাহিনীর ১০০ সদস্য, আনসারের ১২০ সদস্য এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৮০ জন সদস্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। এছাড়া পুলিশ সদস্যও রয়েছে।

গত শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের কর্ণফুলীর নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক টানেলের উদ্বোধন করেন। এর নির্মাণব্যয় ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ ৩৩ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সরকার ও চীনা অর্থায়নে নির্মিত টানেলটি চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। 

রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত টানেল চালুর প্রথম ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩২৯টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা। 

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু টানেল / চট্টগ্রাম / টানেল / সড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net