Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
মুদ্রাস্ফীতি নিয়ে ২৪ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ প্রকাশ, সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2023, 09:05 pm
Last modified: 18 September, 2023, 10:58 pm

Related News

  • গণশত্রু: উচ্চ মূল্যস্ফীতি যেভাবে আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে
  • জুনে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.১৬%, এক বছরের গড় ৮.৬৮ শতাংশ
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • জ্বালানি সংকটের চাপ সংসারে, বাড়ছে খাদ্যপণ্যের দাম
  • ঈদের আগে দাম বেড়েছে মাছ-মুরগির, অস্বস্তিতে ক্রেতারা

মুদ্রাস্ফীতি নিয়ে ২৪ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ প্রকাশ, সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান

‘এ পরিস্থিতিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পক্ষে জীবনধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে ডিম ও মাংসের মূল্যবৃদ্ধির ফলে আমিষ জাতীয় খাদ্যাভাব পুষ্টির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করতে পারে।’
টিবিএস রিপোর্ট
18 September, 2023, 09:05 pm
Last modified: 18 September, 2023, 10:58 pm
অলংকরণ: আবিদুর রহমান খান

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বিশেষ করে ডিম ও আলুর মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে সোমবার (১৮ সেপ্টেম্বর) দেশের ২৪ বিশিষ্ট নাগরিক একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, 'খাদ্যপণ্যের ক্রমবর্ধমান মূল্য অসহনীয় হয়ে উঠেছে। আমরা এ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।'

আগস্ট মাসে খাদ্যপণ্যের দাম ১২ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে এবং সার্বিক মুদ্রাস্ফীতি ৯ দশমিক ৯ শতাংশ হয়েছে —  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এসব তথ্য উদ্ধৃত করে তারা বলেন, 'এ পরিস্থিতিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পক্ষে জীবনধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে ডিম ও মাংসের মূল্যবৃদ্ধির ফলে আমিষ জাতীয় খাদ্যাভাব পুষ্টির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করতে পারে।'

বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলেন, 'রুশ-ইউক্রেন যুদ্ধকে এ পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন ডলার সংকটের ফলে সমস্যা ঘনীভূত হয়েছে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত অনেক দেশই কঠোর মুদ্রানীতি, ব্যয় সংকোচন ও বাজার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মুদ্রাস্ফীতি প্রশমিত করতে সক্ষম হয়েছে। দুঃখের বিষয়, বাংলাদেশ এখনও এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি।

'অভিযোগ রয়েছে, উৎপাদন, পাইকারি ও খুচরা বাজারে সিন্ডিকেট গড়ে উঠেছে এবং তারাই বাজার মূল্য নিয়ন্ত্রণ করছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এমনকি গৃহীত পদক্ষেপও বাস্তবায়ন করতে পারছে না।'

বিশিষ্ট নাগরিকেরা বলেন, 'এ পরিস্থিতি কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা একান্তভাবে প্রত্যাশা করি, সরকার বিভিন্ন সামাজিক শক্তির সহায়তায় অবিলম্বে এ সংকটজনক পরিস্থিতির মোকাবিলা করবে। বিশেষ করে, মাংস, ডাল, পেঁয়াজ, ডিম ও আলুর মতো প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল করার ব্যবস্থা নিয়ে জনসাধারণের জন্য সাশ্রয়ী করে তুলতে হবে। জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।'

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, নুর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক এম এম আকাশ, খুশী কবির, রানা দাশগুপ্ত, রোবায়েত ফেরদৌস, জোবায়দা নাসরিন, সেলু বাসিত, আর এম দেবনাথ, অসিত বরণ রায়, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সালেহ আহমেদ, এ কে আজাদ, পারভেজ হাসেম, জহিরুল ইসলাম জহির, জাহাঙ্গীর আলম, অলক দাস গুপ্ত, আবদুল ওয়াহেদ, আব্দুর রাজ্জাক ও গৌতম শীল। গণমাধ্যমে বিবৃতিটি পাঠান সম্মিলিত সামাজিক আন্দোলন-এর সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।

Related Topics

টপ নিউজ

মুদ্রাস্ফীতি / বিশিষ্ট নাগরিক / যৌথ বিবৃতি / খাদ্যপণ্যের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • গণশত্রু: উচ্চ মূল্যস্ফীতি যেভাবে আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে
  • জুনে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.১৬%, এক বছরের গড় ৮.৬৮ শতাংশ
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • জ্বালানি সংকটের চাপ সংসারে, বাড়ছে খাদ্যপণ্যের দাম
  • ঈদের আগে দাম বেড়েছে মাছ-মুরগির, অস্বস্তিতে ক্রেতারা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net