Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
পাচারকৃত অর্থ উদ্ধারে আন্তর্জাতিক আইনি সংস্থা নিয়োগ দেবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 September, 2023, 03:30 pm
Last modified: 16 September, 2023, 05:20 pm

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পাচারকৃত অর্থ উদ্ধারে আন্তর্জাতিক আইনি সংস্থা নিয়োগ দেবে সরকার

২০০৯ সালে আরাফাত রহমান কোকোর পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকার ‘একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করেছিল। আবারও একই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো অর্থ পাচারকারীদের এবং তাদের সম্পদের তথ্য সংগ্রহ করবে।
টিবিএস রিপোর্ট 
16 September, 2023, 03:30 pm
Last modified: 16 September, 2023, 05:20 pm
ইনফোগ্রাফিক্স: টিবিএস

অর্থ পাচারকারীদের চিহ্নিত করতে এবং পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য আন্তর্জাতিক আইনি পরামর্শদাতা সংস্থা নিয়োগের পরিকল্পনা করছে সরকার। পাচারকৃত অর্থ ফেরত আনতে গঠিত টাস্ক ফোর্সের সূত্রে বিষয়টি জানা গেছে। 

একই সঙ্গে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো অর্থ পাচারকারীদের এবং তাদের সম্পদের তথ্য সংগ্রহ করবে। টাস্ক ফোর্স এই উদ্যোগে কাজ করছে এবং তার পরবর্তী বৈঠকে আরও কর্ম পরিকল্পনা নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ৭ শতাংশ ট্যাক্স প্রদান সাপেক্ষে বিদেশে থাকা অর্থ বা সম্পদ ফিরিয়ে আনার সুযোগ দিয়েছে। তবে এই বছরের ৩০ জুন মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক এই সুযোগ নেননি। 

এখন সরকার পাচারকৃত অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি পরামর্শদাতা সংস্থা নিয়োগের কথা ভাবছে বলে জানান এই কর্মকর্তা।

এর আগে, ২০০৯ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকার 'অক্টোখান' নামে একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করেছিল।

সে সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্থাটিকে উদ্ধারকৃত অর্থের ১০ শতাংশ কমিশন হিসেবে দেয়। পরবর্তীকালে,দুইবার চুক্তি নবায়ন করা হয়েছিল। তবে ২০১৫ সালের পর আর চুক্তি নবায়ন হয়নি। 

এনবিআর কর্মকর্তা আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)  সহ বিভিন্ন সংস্থার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স সক্রিয়ভাবে বিদেশি সংস্থা নিয়োগ সংক্রান্ত আইনি দিক নিয়ে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, গত ২৯ নভেম্বর টাস্কফোর্সের সপ্তম বৈঠকে আন্তর্জাতিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে মতামত দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে ওই বৈঠকে অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর, সিআইআইডি, সিআইসি, সিআইডি, দুদক ও বিএসইসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকের কার্যবিবরণী অনুসারে অ্যাটর্নি জেনারেল বলেন, বিভিন্ন দেশ পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য এই ধরনের বেসরকারি আইনি সংস্থা নিয়োগ করেছে এবং উদ্ধারকৃত অর্থের একটি অংশ তাদের প্রদান করেছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর একজন প্রতিনিধি বৈঠকে জানান, বাংলাদেশ এর আগে এই পদ্ধতি ব্যবহার করে সফলভাবে পাচারকৃত অর্থ ফেরত এনেছে। 

তখন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন তাদের অবৈধভাবে অর্জিত সম্পদ পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অর্থ পাচারকারীদের তালিকা তৈরির তাৎপর্যের ওপর জোর দেন। তিনি পরামর্শ দেন যে, বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলি এই ব্যক্তিদের সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে পারে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে পরবর্তী যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারে।  

বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশি রাজনীতিবিদ যারা দীর্ঘ সময় ধরে বিদেশে অবস্থান করছেন তাদের আয়ের উৎস, পেশা এবং ঠিকানা সম্পর্কে তথ্য পেতে দূতাবাসগুলো 
নোট ভারবেল জারি করেছে। 

একই সাথে, পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ পাঠানো হবে। বৈঠকে আরো বলা হয়, গোপন উপায় বা গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তালিকাটি সংকলন করা যেতে পারে। 

বিআইএফইউ-এর প্রতিবেদনের উল্লেখ করে বৈঠকে আরও জানানো হয় যে, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং হংকং, চীন সহ বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের পারস্পরিক আইনি সহায়তা চুক্তি স্থাপন করা দরকার।

দুদক অর্থ পাচার তদন্তের জন্য বিভিন্ন দেশকে অনুরোধ করেছে। তারমধ্যে মাত্র দুটি অনুরোধে সাড়া দেওয়া হয়েছে।  

Related Topics

টপ নিউজ

অর্থ পাচার / মানি লন্ডারিং / দুদক / বিদেশে অর্থ পাচার / জাতীয় রাজস্ব বোর্ড / আইনি সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net