Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
দ্বিতীয় দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে ১৮,৫৭১টি যানবাহন; টোল আদায় ১৫ লাখ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2023, 10:20 pm
Last modified: 04 September, 2023, 11:52 pm

Related News

  • ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩২ হাজার যানবাহন পারাপার, প্রায় ৩ কোটির টাকার টোল আদায়
  • হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • পদ্মা সেতুতে চালু হলো ইলেকট্রনিক টোল, গাড়ি না থামিয়েই যেভাবে দিতে হবে
  • পদ্মা সেতুতে নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন চালু হচ্ছে আগামীকাল

দ্বিতীয় দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে ১৮,৫৭১টি যানবাহন; টোল আদায় ১৫ লাখ টাকা

টিবিএস রিপোর্ট
04 September, 2023, 10:20 pm
Last modified: 04 September, 2023, 11:52 pm
ছবি: টিবিএস

চালু হওয়ার দ্বিতীয় দিন সোমবার (৪ সেপ্টেম্বর) মোট ১৮ হাজার ৫৭১টি যানবাহন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশ ব্যবহার করেছে। এসব যানবাহন থেকে মোট ১৫.০৬ লাখ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক এএইচএম শাখাওয়াত আক্তার। 

গতকালের তুলনায় দ্বিতীয় দিনে টোল আদায় বেড়েছে ২৫.৮ শতাংশ, আর যানবাহনের সংখ্যা বেড়েছে ২৬.১ শতাংশ।

১২ হাজার ৭৪০টি দক্ষিণমুখী যানবাহন এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করেছে। এর মধ্যে ১০ হাজার ২২১টি বিমানবন্দর থেকে ও ২ হাজার ৫১৯ কুড়িল থেকে চলাচল করেছে।

অন্যদিকে, বনানী থেকে ১ হাজার ৭১৮টি এবং তেজগাঁও থেকে ৪ হাজার ১১৩টিসহ মোট ৫ হাজার ৮৩১টি উত্তরগামী যানবাহন এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করেছে। 

এর আগে (৩ সেপ্টেম্বর) রোববার প্রথম ১৬ ঘণ্টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে ১৭ হাজার ৮৭২টি যানবাহন। এতে প্রথম ১৬ ঘণ্টায় টোল আদায় হয়েছে সাড়ে ১৪ লক্ষ টাকা। 

দক্ষিণগামী যানবাহনের সংখ্যা ছিল ১১ হাজার ৭২৩টি। এর মধ্যে ৯ হাজার ৫৯৮টি যানবাহন বিমানবন্দর থেকে কামাল আতাতুর্ক এভিনিউ, মহাখালী ও ফার্মগেট পর্যন্ত চলাচল করে এবং ২ হাজার ১২৫টি কুড়িল থেকে কামাল আতাতুর্ক, মহাখালী ও ফার্মগেট পর্যন্ত যাতায়াত করে। 

রোববার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আরও ১১ কিলোমিটার র‌্যাম্প ও লিঙ্ক লাইনসহ সাড়ে ১১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন। রোববার সকাল ৬টায় অবকাঠামোটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

৮ হাজার ৯৪০ কোটি টাকার প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থার আওতায় ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের অধীনে বাস্তবায়িত হচ্ছে। সরকার এ প্রকল্প ব্যয়ের ২৭% ভায়াবিলিটি গ্যাপ ফাইন্যান্সিং হিসাবে প্রদান করছে।

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, এক্সপ্রেসওয়েতে প্রতিদিন ৮০ হাজার যানবাহন চলাচল করতে পারবে। কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের গ্যারান্টি দিয়েছে, এ সড়কে প্রতিদিন অন্তত সাড়ে ১৩ হাজার যানবাহন চলবে।

Related Topics

টপ নিউজ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে / ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে / টোল আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩২ হাজার যানবাহন পারাপার, প্রায় ৩ কোটির টাকার টোল আদায়
  • হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • পদ্মা সেতুতে চালু হলো ইলেকট্রনিক টোল, গাড়ি না থামিয়েই যেভাবে দিতে হবে
  • পদ্মা সেতুতে নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন চালু হচ্ছে আগামীকাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net