Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2026, 03:10 pm
Last modified: 27 July, 2026, 03:10 pm

Related News

  • মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩২ হাজার যানবাহন পারাপার, প্রায় ৩ কোটির টাকার টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার

পরিষেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত ৫৬ হাজার ৪০৬টি যানবাহন ক্যাশলেস পদ্ধতিতে টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হয়েছে।
টিবিএস রিপোর্ট
27 July, 2026, 03:10 pm
Last modified: 27 July, 2026, 03:10 pm
ফাইল ছবি: টিবিএস

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে। একই সঙ্গে এই ব্যবস্থায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা এক হাজার অতিক্রম করেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুলাই পর্যন্ত ইটিসির মাধ্যমে মোট ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। একই সময়ে ইটিসিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮টি। পরিষেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত ৫৬ হাজার ৪০৬টি যানবাহন ক্যাশলেস পদ্ধতিতে টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে 'ট্যাপ', বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে।

ইটিসি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট অ্যাপের 'ডি-টোল' অপশনে গিয়ে মোটরযান নিবন্ধন, প্রয়োজনীয় অর্থ রিচার্জ এবং প্রথমবার মাওয়া টোল প্লাজার নিবন্ধন বুথ বা টোল বুথে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে আলাদা কোনো আরএফআইডি ট্যাগ ছাড়াই ইটিসি লেন ব্যবহার করে সেতু পার হওয়া যাবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ইমাদ পরিবহন, দোলা পরিবহন, সার্বিক পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন বাস অপারেটর এবং অনেক বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনের মালিক ইতোমধ্যে ইটিসি সেবা ব্যবহার করছেন।

সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বিজ্ঞপ্তিতে বলেন, 'সড়ক পরিবহনে শৃঙ্খলা আনয়ন এবং ইটিসির মাধ্যমে যানবাহনের টোল আদায় করে জনগণকে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য প্রদান নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'

তিনি বলেন, 'বিশেষ করে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীর সার্বক্ষণিক দিকনির্দেশনা, নিবিড় তদারকি ও প্রয়োজনীয় পরামর্শের কারণে পদ্মা সেতুতে আধুনিক 'অটোমেটেড টোল কালেকশন' ব্যবস্থা অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে।'

সেতু সচিব আরও বলেন, 'ইটিসি ব্যবস্থায় ১০ কোটি টাকার বেশি টোল সংগ্রহ এবং ১ হাজারের বেশি যানবাহনের নিবন্ধন শুধু একটি পরিসংখ্যান নয়; এটি দেশের গণপরিবহন খাতকে প্রযুক্তিবান্ধব ও ক্যাশলেস করার ক্ষেত্রে একটি বড় সাফল্য ও অগ্রগতির প্রতীক। আমি এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, কারিগরি অংশীদার, পরিবহন মালিক সমিতি এবং আস্থা রাখা সব সেতু ব্যবহারকারীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।'

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / ইলেক্ট্রনিক টোল সিস্টেম / বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ / টোল আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩২ হাজার যানবাহন পারাপার, প্রায় ৩ কোটির টাকার টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net