Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
31 August, 2023, 10:10 pm
Last modified: 01 September, 2023, 06:48 pm

Related News

  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • চাঁদা না পেয়ে কৃষকের ১২০০ ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে, তদন্তে প্রশাসন
  • বনের রানি বনে ফিরে গেল
  • রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • বাংলাদেশে ৪ লাখের বেশি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা হাইব

শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

প্রতিবছর সুন্দরবনের প্রজনন মৌসুমে তিন মাস পর্যটক ও বনজীবীদের বনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় বন কোলাহলমুক্ত থাকায় বন্যপ্রাণী ও মাছের প্রজাতি অবাধে চলাফেরা ও নির্বিঘ্নে প্রজনন করতে পারে।
বাগেরহাট প্রতিনিধি
31 August, 2023, 10:10 pm
Last modified: 01 September, 2023, 06:48 pm
সুন্দরবন। ছবি: টিবিএস

তিন মাস বন্ধ থাকার পর বন বিভাগ শুক্রবার (১ সেপ্টেম্বর) পর্যটকদের জন্য বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন পুনরায় চালু করতে যাচ্ছে।

সুন্দরবনের বন্য প্রাণীদের প্রজনন ঋতুর কারণে গত তিনমাস বনটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, 'প্রতিবছর সুন্দরবনের প্রজনন মৌসুমে তিন মাস পর্যটক ও বনজীবীদের বনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় বন কোলাহলমুক্ত থাকায় বন্যপ্রাণী ও মাছের প্রজাতি অবাধে চলাফেরা ও নির্বিঘ্নে প্রজনন করতে পারে।'

তবে সুন্দরবনে প্রবেশ করতে হলে সবাইকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে।

'প্লাস্টিকের পানির বোতল, চিপসের প্যাকেটের মতো একবার ব্যবহার করা হয় এমন প্লাস্টিক সঙ্গে নেওয়া যাবে না। বন বিভাগ থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি নেওয়ার সময় পর্যটক, ট্যুর পরিচালক ও বনজীবীদের বিষয়টি জানিয়ে দেওয়া হবে,' দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন এ বন কর্মকর্তা।

ছবি: টিবিএস

এর আগে গত ৩১ মে বন বিভাগ ১ জুন থেকে সুন্দরবনে তিন মাসের জন্য পর্যটন ও মাছধরা নিষিদ্ধ ঘোষণা করে।

বন উন্মুক্ত করার আগে স্থানীয় জেলে, ট্যুর পরিচালক, লঞ্চ ও নৌকা চালকেরা আবারও সুন্দরবনে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এদিকে স্থানীয় ইকো কটেজগুলোও পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়েছে।

সুন্দরী ইকো রিসোর্ট-এর পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, 'পর্যটকদের বরণে সব আয়োজন শেষ করেছি আমরা। রিসোর্টে বসে সুন্দরবনের পাখ-পাখালির ডাক, পায়ে হেঁটে সুন্দরবনের অপার সৌন্দর্য উপভোগ, নিরাপদে রাতযাপন ইত্যাদি সব সুযোগ-সুবিধা রয়েছে আমাদের।'

মোংলা ঘাটের ট্রলারচালক রুবেল হোসেন বলেন, 'দীর্ঘদিন ধরে মোংলা থেকে করমজল পর্যন্ত ট্রলারে দর্শনার্থী বহন করেই আমি জীবিকা নির্বাহ করতাম। সুন্দরবন বন্ধের তিনমাস বেকার অবস্থায় ছিলাম।

'আশা করি কাল থেকে আবারও সেই কর্মজীবনে ফিরতে পারব। এ জন্য ট্রলার পরিস্কার ও কিছু সাজগোজেরও কাজ করেছি।'

বন বিভাগের সর্বশেষ তথ্য অনুসারে, সুন্দরবনের বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রে ১১৪টি রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী, সুন্দরী গাছসহ ৩৩৪ প্রজাতির গাছপালা রয়েছে। এছাড়া এ বন ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড ও ৩০০ প্রজাতির পাখিরও আবাসস্থল।

অন্যদিকে বনটির ১,৮৭৪ বর্গ কিলোমিটার জলজ পরিবেশে কুমির, ডলফিনসহ মাছের ২৯১টি প্রজাতি পাওয়া যায়।

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / বন বিভাগ / ম্যানগ্রোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • চাঁদা না পেয়ে কৃষকের ১২০০ ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে, তদন্তে প্রশাসন
  • বনের রানি বনে ফিরে গেল
  • রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • বাংলাদেশে ৪ লাখের বেশি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা হাইব

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net