Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
পদ্মা সেতু রেল প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল সফল 

বাংলাদেশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
19 August, 2023, 02:20 pm
Last modified: 19 August, 2023, 02:37 pm

Related News

  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

পদ্মা সেতু রেল প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল সফল 

চলতি পথে রেল ট্রাকটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটি বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে।
মুন্সিগঞ্জ প্রতিনিধি
19 August, 2023, 02:20 pm
Last modified: 19 August, 2023, 02:37 pm
ছবি- টিবিএস

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে সফলভাবে পরীক্ষামূলক রেল ট্রাক চালানো হয়েছে। 

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রেল ট্রাকটি ঢাকার গেন্ডারিয়া রেল স্টেশন থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।   

দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাড়ে ১১টার দিকে সেটি মাওয়া এসে পৌঁছায়।

চলতি পথে রেল ট্রাকটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটি বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে।

পরে মাওয়া থেকে বেলা ১২টার দিকে রেল ট্রাকটি ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়।

টিবিএসকে এসব তথ্য নিশ্চিত করেছে মাওয়া ক্যান্টমেন্ট সূত্র।

পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক-২ ব্রিগেডিয়ার জেনারেল জামিউল রহমান বলেন, "আমরা আজকে রেল ট্রাক দিয়ে পরীক্ষামূলকভাবে ৮১ কিলোমিটার ট্রায়াল রান করেছি।" 

"সকাল ৯টা ১৭ মিনিটে গেন্ডারিয়া থেকে রওনা দেই আমরা। কেরানিগঞ্জে কিছু কাজ ছিল, সেটা পরিদর্শন করেন আমাদের ডিজি মহোদয়। গেন্ডারিয়া রেল স্টেশন থেকে জুরাইন হয়ে আলীগঞ্জ দিয়ে ভায়াডাক্ট ১ দিয়ে বুড়িগঙ্গা ধলেশ্বরী হয়ে মাওয়া স্টেশনে গিয়েছি আমরা। সেখানে কিছুক্ষণ অবস্থান করে ভাঙ্গার উদ্দেশ্য রওনা দিয়েছি," বলেন তিনি।

"আমাদের ট্রায়াল পিরিয়ড সম্পূর্ণভাবে সার্থক হয়েছে। ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ রেডি এ রেলপথ," বলেন তিনি।

তবে, কবে উদ্বোধন করা হবে তা তিনি বলতে পারেন নি।

আগামী সোমবার রেল ট্রাকে চড়ে এ রেলপথ ঘুরে দেখার কথা রয়েছে রেলমন্ত্রীর।

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / রেল প্রকল্প / ট্রায়াল রান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net