Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
পদ্মা সেতু–এক্সপ্রেসওয়ে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে; রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যান চলাচল স্বাভাবিক

বাংলাদেশ

কাজী মনিরুজ্জামান মনির
17 November, 2025, 11:15 am
Last modified: 17 November, 2025, 11:18 am

Related News

  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করাই আমাদের লক্ষ্য: তথ্য উপদেষ্টা
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

পদ্মা সেতু–এক্সপ্রেসওয়ে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে; রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যান চলাচল স্বাভাবিক

তবে অন্য দিনের তুলনায় আজ যাত্রীবাহী যানবাহনের সংখ্যা কিছুটা কম। পদ্মা সেতুর টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে।
কাজী মনিরুজ্জামান মনির
17 November, 2025, 11:15 am
Last modified: 17 November, 2025, 11:18 am
ছবি: টিবিএস

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঘোষিত ৪৮ ঘণ্টার শাটডাউনের প্রভাব পড়েনি পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে। সকাল থেকেই পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ স্বাভাবিক রয়েছে। 

তবে অন্য দিনের তুলনায় আজ যাত্রীবাহী যানবাহনের সংখ্যা কিছুটা কম। পদ্মা সেতুর টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এবং ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েতে টহল দিচ্ছেন। দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে।

সকাল ৯টার পর থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক পদ্মা সেতু এবং ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন। এর আগে রোববার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পরিদর্শন করে শরীয়তপুর জেলা পুলিশ, প্রশাসন ও সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিতে আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। তারা মোটরসাইকেলযোগে মহড়াও দেন।

সোমবার সকাল থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভাঙ্গা–মাওয়া এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি। দক্ষিণাঞ্চলমুখী ও ঢাকা–মুখী যানবাহন পদ্মা সেতু দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করেছে। তবে যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ছিল অন্য দিনের তুলনায় কম।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার দক্ষিণ পাশের দোকান ব্যবসায়ী রাজ্জাক মোল্লা জানান, "প্রতিদিনের মতো যানবাহন চলাচল করলেও সংখ্যায় খুব কম। বাসের সংখ্যাও ছিল কম। এক্সপ্রেসওয়েতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আশপাশে মানুষ কম হওয়ায় বেচাকেনা ভালো হচ্ছে না।"

পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, "এ অঞ্চলে কোনো ধরনের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। রায়কে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে আমরা প্রস্তুত। মানুষের জান-মাল রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।"

Related Topics

টপ নিউজ

নিরাপত্তা বাহিনী / শেখ হাসিনার বিচার / পদ্মা সেতু / এক্সপ্রেসওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করাই আমাদের লক্ষ্য: তথ্য উপদেষ্টা
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net