Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
মশা নিধনে বিটিআই প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2023, 09:50 am
Last modified: 08 August, 2023, 09:53 am

Related News

  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১
  • সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
  • কমছে না হামের প্রকোপ, বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, এ বছর একদিনে সর্বোচ্চ
  • মশা মারতে ঢাকায় বরাদ্দ বেড়েছে সর্বোচ্চ ৭০৭%, তবুও কমছে না ডেঙ্গু

মশা নিধনে বিটিআই প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর

প্রাথমিকভাবে, আগামী তিন মাসের জন্য পাঁচ টন বিটিআই আমদানি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 August, 2023, 09:50 am
Last modified: 08 August, 2023, 09:53 am

চলমান মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো বিটিআই কীটনাশক প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার (০৭ আগস্ট) সকালে মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে ঢাকা উত্তর সিটির অঞ্চল ৩-এর আওতাধীন গুলশান-২ এর ৪৭ নং সড়ক এলাকায় প্রথমবারের মতো এই কীটনাশক ব্যবহার করা হয়।

এ সময় মেয়র বলেন, "গত ৪০ বছর ধরে আমরা টেমিফস্ট (কীটনাশক) ব্যবহার করতাম মশক নিধনে। কিন্তু অন্যান্য উন্নত বিশ্বে এখন ব্যবহার করছে বিটিআই কীটনাশক। বিভিন্ন দেশে দেখার পরে আমরা বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে এটি নিয়ে এসেছি।" 

সরকারি সব প্রটোকল মেনে সিঙ্গাপুর থেকে এই বিটিআই আনা হয়েছে, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, "বিটিআই পরিবেশ রক্ষা করে। অর্থাৎ, এটি ব্যবহারের ফলে এখানে মাছের কোনো ক্ষতি হবে না, জলজ প্রাণীর ক্ষতি হবে না। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে ক্ষতিকর লার্ভা ধ্বংস করবে।" 

"টেমিফস্ট সপ্তাহে দুইবার ব্যবহার করা হতো। কিন্তু বিটিআই একটি এলাকায় একবার প্রয়োগ করলে ১০ দিনের মধ্যে সেখানে আর নতুন করে স্প্রে করতে হবে না। তবে যদি বৃষ্টি হয় তাহলে আবার সাত দিন পরপর করতে হবে," যোগ করেন তিনি। 

মেয়র জানান, ঢাকা উত্তরের দশটি অঞ্চলের পুরো টিমকে আগামী পাঁচ দিন এই কীটনাশক কীভাবে প্রয়োগ করতে হয়, সে বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। 

প্রতিটি অঞ্চলের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং ওয়ার্ডগুলোর মশক কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরে তারা এটি প্রয়োগ করবেন। পুরো প্রয়োগ প্রক্রিয়াটি কঠোর মনিটরিং এর মধ্যে রাখা হবে বলেও জানান তিনি। 

প্রাথমিকভাবে, আগামী তিন মাসের জন্য পাঁচ টন বিটিআই আমদানি করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

মশা নিধন / মেয়র আতিকুল ইসলাম / ঢাকা উত্তর / ডেঙ্গু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১
  • সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
  • কমছে না হামের প্রকোপ, বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, এ বছর একদিনে সর্বোচ্চ
  • মশা মারতে ঢাকায় বরাদ্দ বেড়েছে সর্বোচ্চ ৭০৭%, তবুও কমছে না ডেঙ্গু

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net