Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
কাউন্সিলর থেকে মেয়র: ডেঙ্গু মোকাবিলায় ৩ স্তরে কাজ করবে ঢাকা উত্তর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2023, 08:10 pm
Last modified: 26 July, 2023, 08:18 pm

Related News

  • ডিএনসিসির তহবিলে ১,২৬০ কোটি টাকা রেখে এসেছি: মোহাম্মদ এজাজ
  • মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটির মাসব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু
  • ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ: ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ঢাবিতে ডাকসু-ডিএসসিসির যৌথ পরিচ্ছন্নতা অভিযান, অংশ নেন ১৩ শতাধিক কর্মী

কাউন্সিলর থেকে মেয়র: ডেঙ্গু মোকাবিলায় ৩ স্তরে কাজ করবে ঢাকা উত্তর

মেয়র আতিকুল বলেন, ‘আমরা আমাদের শিশুদেরকে মশার বিরুদ্ধে সুপারহিরো করে তুলতে চাই।'
টিবিএস রিপোর্ট
26 July, 2023, 08:10 pm
Last modified: 26 July, 2023, 08:18 pm
মেয়র আতিকুল ইসলাম/ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরীতে চলমান ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে তিনটি প্রশাসনিক পর্যায়ে কাজ করবে বলে বুধবার মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন।

'প্রথম স্তরে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স কমিটি কাজ করবে। এই কমিটি নিজ নিজ এলাকায় ঘুরে এডিসের লার্ভার উৎসস্থল চিহ্নিত করবে, লার্ভা ধ্বংসে ব্যবস্থা নেবে, যেসব বাড়িতে ডেঙ্গু রোগী আছে তাদের তালিকা তৈরি করবে এবং সেন্ট্রাল সার্ভারে মশা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য প্রবেশ করাবে,' ঢাকায় স্কুল শিক্ষার্থীদের একটি সচেতনতামূলক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'দ্বিতীয় স্তরে রয়েছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাপিড অ্যাকশন টিম। টাস্কফোর্স কমিটির দেওয়া তথ্যের ভিত্তিতে এই টিম সেখানে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।'

'আর তৃতীয় স্তরে রয়েছে মেয়রের নেতৃত্ব কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিম।'

ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (বালিকা শাখা), লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া প্রাথমিক বিদ্যালয়, লালমাটিয়া সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ এবং জামিলা আয়েনুল আনন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে মশার কামড় ক্ষতিকর শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করেন।

অনুষ্ঠানে আতিকুল বলেন, 'আমরা আমাদের শিশুদেরকে মশার বিরুদ্ধে সুপারহিরো করে তুলতে চাই। শিশুরা যদি মশা সম্পর্কে জানতে পারে এবং কামড়ানো থেকে নিজেদের রক্ষা করতে পারে, তাহলে আমরা মশাবাহিত রোগ অনেকাংশে প্রতিরোধ করতে পারব।"

তিনি ঘোষণা করেন, ঢাকা উত্তর এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশন থেকে বই পৌঁছে দেওয়া হবে।

'এক লাখ বই বিতরণ শেষ হলে আমরা আরও বই ছাপিয়ে শিশুদের মাঝে বিতরণ করব।'

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল বলেন, 'বর্ষা মৌসুম শুরুর চার মাস আগে থেকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ও বাংলাদেশ স্কাউটসের সদস্যদের নিয়ে আমি মাঠে নেমেছি।

'বর্ষায় আমরা কার্যক্রম আরও জোরদার করেছি। মশা নিয়ে ল্যাবে গবেষণার জন্য ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন কীটনাশকের কার্যকারিতা এবং মশার ঘনত্ব, মশার প্রজাতি এই ল্যাবে পরীক্ষা করা হবে।'

ঢাকা উত্তরে চলমান মাসব্যাপী বিশেষ মশা নির্মূল অভিযানের ১৭তম দিনে বুধবার এডিস লার্ভা পাওয়ার ১১টি মামলায় মোট তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখন পর্যন্ত ১৯২টি মামলায় মোট এক কোটি ৩২ লাখ টাকা জরিমানা আদায় করেছে।

Related Topics

টপ নিউজ

মশা নিধন / ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) / মেয়র আতিকুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ডিএনসিসির তহবিলে ১,২৬০ কোটি টাকা রেখে এসেছি: মোহাম্মদ এজাজ
  • মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটির মাসব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু
  • ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ: ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ঢাবিতে ডাকসু-ডিএসসিসির যৌথ পরিচ্ছন্নতা অভিযান, অংশ নেন ১৩ শতাধিক কর্মী

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net