Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ভার্চুয়ালি দেখা যাবে দক্ষিণ সিটির আজিমপুর কবরস্থান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
10 July, 2023, 05:30 pm
Last modified: 11 July, 2023, 11:02 am

Related News

  • কারাগার থেকেই ভার্চুয়ালি হাজিরা দিলেন পলক, সালমান, আনিসুল, দীপু মনিসহ ২৪ আসামি
  • বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়: তারেক
  • নগরবাসীকে যানজট থেকে স্বস্তি দিতে নির্মিত হচ্ছে ৮ লেনের রায়েরবাজার-কামরাঙ্গীরচর রিং রোড
  • বঙ্গবাজারে ব্যবসায়ীদের অনুদান দেওয়া হবে ২ কোটি টাকা: মেয়র তাপস
  • বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ২৮৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি: ঢাদসিক তদন্ত কমিটি

ভার্চুয়ালি দেখা যাবে দক্ষিণ সিটির আজিমপুর কবরস্থান

এদিন ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা ছাড়াও, সম্পত্তি তথ্যভান্ডার ব্যবস্থাপনা সফটওয়্যার এবং স্মার্ট মামলা ব্যবস্থাপনা অ্যাপসের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
টিবিএস রিপোর্ট 
10 July, 2023, 05:30 pm
Last modified: 11 July, 2023, 11:02 am

ছবি- সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আজিমপুর কবরস্থান এখন থেকে ভার্চুয়াল ভ্রমণ করা যাবে। একইসঙ্গে দাফনকৃতদের তথ্যভান্ডারও পাওয়া যাবে অ্যাপসের মাধ্যমে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেল এ ওয়েবসাইট ব্যবস্থাপনা করবে। 

সোমবার (১০ জুলাই) ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনার gms.dscc.gov.bd - ওয়েবসাইট উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

এদিন ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা ছাড়া্‌ সম্পত্তি তথ্যভান্ডার ব্যবস্থাপনা সফটওয়্যার এবং স্মার্ট মামলা ব্যবস্থাপনা অ্যাপসের উদ্বোধন করেন তিনি।

ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে আজিমপুর কবরস্থানকে নিয়ে করা হয়েছে। যার মাধ্যমে আজিমপুর গোরস্থানে দাফনকৃতদের তথ্যভান্ডার তৈরী করার কাজ চলমান। এখান থেকে দাফন সনদ সংগ্রহ করা যাবে। কবরস্থান সংক্রান্ত যাবতীয় তথ্যাদি এই সফটওয়্যার থেকে পাওয়া যাবে।

ধারণা করা হয়, সপ্তদশ শতাব্দীতে ঢাকা শহরের পত্তনের সমসময়ে এ গোরস্থানের সূচনা। এখানে শায়িত আছেন বায়ান্নর ভাষাশহীদ-সহ আরও অনেক কৃতী সন্তান। আজও নগরবাসীর মরদেহ প্রতিনিয়ত এখানে সমাহিত হচ্ছে। ডিএসসিসির আধুনিকায়ন কার্যক্রমের ফলে ৭৪ দশমিক ৪২ বিঘা জমির ওপর নির্মিত ঐতিহ্যবাহী এ কবরস্থানের পুরনো দৃশ্যপট অনেকটাই বদলেছে।

আধুনিকায়নের অংশ হিসেবে এক হাজার ৬০০ মিটার দৃশ্যমান সীমানা দেয়াল রয়েছে। এরমধ্যে উত্তর ও দক্ষিণ পাশে আছে কাঁচের ৩২০ মিটার সীমানা। যেকারণে বাইরে থেকে কবরগুলো সহজেই চোখে পড়ে। রয়েছে প্রতি দুই সারি কবরের পর পর একটি করে চার ফুট চওড়া হাঁটাপথ। এমন ১৬৮টি লম্বা হাঁটাপথ রয়েছে। পথগুলো বিশেষ ঢালাইয়ের মাধ্যমে পাকা করা হয়েছে। এর নিচেই রাখা হয়েছে, পানি নিষ্কাশনের ড্রেন। ফলে মুষলধারে বৃষ্টি হলেও, আগের মতো আর পানি জমবে না। এটি সাজাতে ব্যবহার হয়েছে বিশেষ ধরনের সিরামিক ইট। 

ঢাকা দক্ষিণ সিটির ওয়েব পোর্টাল www.dscc.gov.bd অথবা সরাসরি gms.dscc.gov.bd এই লিংকের মাধ্যমে প্রবেশ করা যাবে। 

সম্পত্তি তথ্য ভান্ডার ব্যবস্থাপনা:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভ্যন্তরীণ কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে- সম্পত্তি তথ্যভান্ডার। এই সফটওয়্যার থেকে সম্পত্তি বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল স্থাবর সম্পত্তির ব্যবস্থাপনা করতে পারবে।

মামলা ব্যবস্থাপনা অ্যাপ:

এই অ্যাপটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইন বিভাগের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ঢাদসিক এর আইন বিভাগ মামলা সংক্রান্ত নথি, উপাদান ইত্যাদি সহজে দেখতে ও সংরক্ষণ করতে পারবে। আইনজীবীরা মামলার পরবর্তী শুনানির প্রজ্ঞাপন যথাসময়ে নোটিফিকেশন পাবেন, মামলা সংক্রান্ত আইনজীবী মামলার প্রয়োজনীয় নথি, তথ্যাদি সহজে সংরক্ষণ করতে পারবেন। ফলে হারিয়ে বা নষ্ট হবার ঝুঁকি দূর হবে বলে আশা করা হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

ঢাদসিক / আজিমপুর গোরস্থান / ভার্চুয়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • কারাগার থেকেই ভার্চুয়ালি হাজিরা দিলেন পলক, সালমান, আনিসুল, দীপু মনিসহ ২৪ আসামি
  • বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়: তারেক
  • নগরবাসীকে যানজট থেকে স্বস্তি দিতে নির্মিত হচ্ছে ৮ লেনের রায়েরবাজার-কামরাঙ্গীরচর রিং রোড
  • বঙ্গবাজারে ব্যবসায়ীদের অনুদান দেওয়া হবে ২ কোটি টাকা: মেয়র তাপস
  • বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ২৮৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি: ঢাদসিক তদন্ত কমিটি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net