Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ঈদের ছুটিতেও চালু থাকবে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2023, 10:05 am
Last modified: 27 June, 2023, 10:07 am

Related News

  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

ঈদের ছুটিতেও চালু থাকবে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম 

শুধুমাত্র ঈদের দিন সকালের শিফটে আট ঘণ্টা কন্টেইনার হ্যান্ডলিং ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকবে।
টিবিএস রিপোর্ট
27 June, 2023, 10:05 am
Last modified: 27 June, 2023, 10:07 am
ফাইল ছবি

ঈদুল আজহার ছুটিতেও চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু থাকবে। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান এই প্রতিষ্ঠান দুটি কার্যক্রম চালু রাখতে ইতোমধ্যে পৃথক নির্দেশনা জারি করেছে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সরকারী ছুটি পালিত হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক বলেন, সব ঈদেই ছুটিকালীন সময়ে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম চালু থাকে। এবারের ঈদুল আজহার ছুটিতেও চালু থাকবে বন্দরের কার্যক্রম। শুধুমাত্র ঈদের দিন সকালের শিফটে আট ঘণ্টা কন্টেইনার হ্যান্ডলিং ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, ঈদের দিন বিকাল থেকেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। তবে ঈদের দিন সকালেও জেটিতে জাহজ বার্থিং কার্যক্রম চালু থাকবে। ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চালু রাখার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এদিকে ঈদের ছুটিতে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম চালু রাখতে গত ২২ জুন একটি নির্দেশনা জারি করে চট্টগ্রাম হাউস কর্তৃপক্ষ।

ওই নির্দেশনায় ৬ জন ডেপুটি কমিশনার এবং ১ জন সহকারী কমিশনারের তত্ত্বাবধানে রাজস্ব কর্মকর্তা, সহকারি রাজস্ব কর্মকর্তা শাখা সহকারীদের ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ছুটি চলাকালীন সময়ে  শুল্কায়নের দায়িত্ব দেওয়া হয়।

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের বেসরকারি আইসিডিগুলোর অপারেশনাল কার্যক্রম ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে। ঈদের আগের দিন ২৮ জুন রাত ১২টা থেকে  ৩০ জুন সকাল ১০টা পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা)।

২৪ জুন বিকডার সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রপ্তানিকারক, আমদানিকারক, শিপিং লাইন, ফ্রেইট ফরোয়ার্ডার, সিএন্ডএফ এজেন্ট সহ আইসিডির সকল স্টেকহোল্ডারদের এ বিষয়ে অবহিত করা করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পন্ন হয় দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া পণ্য এবং চট্টগ্রাম বিমানবন্দরে আসা পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টম হাউস।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / চট্টগ্রাম কাস্টমস হাউস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ২২টি জাহাজ, আসছে আরও ৪টি
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net