Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
বিএনপির বহিষ্কৃত নেতা জলিলের জয় 

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
22 June, 2023, 10:30 am
Last modified: 22 June, 2023, 11:11 am

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

বিএনপির বহিষ্কৃত নেতা জলিলের জয় 

পৌরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য ৯ কেন্দ্রে ১৯৬ জন পুলিশ, ৭২ জন আনসার ও ২ প্লাটুন বিজিবির পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
বগুড়া প্রতিনিধি
22 June, 2023, 10:30 am
Last modified: 22 June, 2023, 11:11 am
প্রতীকী ছবি

বগুড়ার তালোড়া পৌরসভায় মেয়র পদে ৬ হাজার ৯২৭ ভোট পেয়ে জগ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা আব্দুল জলিল খন্দকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আমিরুল ইসলাম বকুল পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে ফলাফল গণনার আয়োজন করা হয়। সেখান থেকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও তালোড়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান ফলাফলের ঘোষণা করেন।

তিনি জানান, এবারের তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতীক পেয়েছিলেন ৬ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল জলিল খন্দকার জগ প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৯২৭। নৌকা প্রতীকে আমিরুল ইসলাম বকুল ২ হাজার ৯২৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

বাকিদের মধ্যে জাতীয় পার্টির উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৪৯২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশের তালোড়া পৌর শাখার সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৩৯টি, তালোড়া পৌর বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার আবুল নারিকেল গাছ প্রতীকে ১ হাজার ৫৬৩ এবং স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার ইস্ত্রি প্রতীকে ১৮৩টি ভোট পান।

রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান আরও জানান, তালোড়া পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৭৬ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৭১ এবং পুরুষ ভোটার ৮ হাজার ৫ জন। পৌর নির্বাচনে মোট ভোটগ্রহণ হয়েছে ৭৬ দশমিক ২৬ শতাংশ।

এছাড়া পৌর নির্বাচনে ১২ জন সংরক্ষিত নারী ও ৩৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছেন।

পৌরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য ৯ কেন্দ্রে ১৯৬ জন পুলিশ, ৭২ জন আনসার ও ২ প্লাটুন বিজিবির পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

তবে নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে মাওলানা কামরুল ইসলাম গত ১৪ জুন নির্বাচন বর্জন করার ঘোষণা দেন। ফলে তিনি পৌর নির্বাচনে আর অংশ নেননি। বরিশাল সিটি নির্বাচনে মুফতি ফয়জুল করিমের ওপর হামলার কারণে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই ভোট বর্জন করেন কামরুল ইসলাম।

মেয়র পদে জয় লাভ করা আব্দুল জলিল খন্দকার তালোড়া পৌর বিএনপির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিগত সময়ে দুবার তালোড়া পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করেছেন। গত ১৩ জুন দলীয় সিদ্ধান্ত অমান্য করে তালোড়া পৌরসভা নির্বাচনে অংশ নেয়ায় তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে এই নির্বাচনে অংশ নেয়ায় তালোড়ার আরও ১১ জন প্রার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
 

Related Topics

টপ নিউজ

পৌরসভা নির্বাচন / বগুড়া / বিএনপির বহিষ্কৃত নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net