Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
এরশাদ শিকদার, বাংলা ভাই, বঙ্গবন্ধুর ৬ খুনির ফাঁসি কার্যকর করা জল্লাদ শাহজাহান মুক্তি পেলেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 June, 2023, 04:40 pm
Last modified: 18 June, 2023, 04:42 pm

Related News

  • মুক্তি পেলেন আনিস আলমগীর  
  • দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই 
  • অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক সখিনার জামিন, কারামুক্তিতে বাধা নেই
  • কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল
  • ১৩ বছরে গ্রেপ্তার, সাড়ে ৯ বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের আহমেদ মানাসরা

এরশাদ শিকদার, বাংলা ভাই, বঙ্গবন্ধুর ৬ খুনির ফাঁসি কার্যকর করা জল্লাদ শাহজাহান মুক্তি পেলেন

টিবিএস রিপোর্ট
18 June, 2023, 04:40 pm
Last modified: 18 June, 2023, 04:42 pm

তিন দশকেরও বেশি সময় কারাভোগের পর আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৭৩ বছর বয়সি ফাঁসির আসামি জল্লাদ শাহজাহান ভূঁইয়া।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাহাবুবুল ইসলাম দ্য বিজনেস স্ট্যার্ন্ডাডকে জল্লাদ শাহজাহানের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, আজ দুপুর ১টার দিকে শাহজাহানকে মুক্তি দেওয়া হয়।

২০০১ সাল থেকে মুক্তির আগপর্যন্ত শাহজাহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় খুনি, চার যুদ্ধাপরাধী, কুখ্যাত বাংলা ভাইসহ দুই জেএমবি সদস্য, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, শারমিন রিমা হত্যা মামলায় মনির ও খুকুসহ ২৬ আসামির ফাঁসি কার্যকর করেন।

শাহজাহান যাদের ফাঁসি কার্যকর করেছেন, তাদের মধ্যে আছেন জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শাহজাহান সংবাদমাধ্যমকে বলেন, 'একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারা কর্তৃপক্ষ আমাকে জল্লাদের কাজ দিয়েছিল। আমি সাহসী ছিলাম বলেই এ কাজ পেয়েছিলাম। কাজটি আমি না করলে কেউ না কেউ করতেন। এখন আমি চলে এসেছি, এ কাজ অন্যরা করবেন।'

কারও ফাঁসি কার্যকর করতে খারাপ লেগেছে কি না, জানতে চাইলে শাহজাহান বলেন, 'প্রতিটি ফাঁসির আগেই আবেগ কাজ করেছে। এখানে তো আমার কিছু করার নেই। এ কাজ কাউকে না কাউকে তো করতে হতো।'

শাহজাহান বলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে এরশাদ শিকদার দাবি করেছিলেন যে তিনি কোনো অন্যায় করেননি; আর মুনীর একটি সিগারেট চেয়েছিলেন।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শাহজাহান অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। শাহজাহান বিয়ে করেনি, তার বাবা-মাও বেঁচে নেই। 

অন্য কোনো আত্মীয়-স্বজন আছে কি না, জানতে চাইলে শাহজাহান বলেন, তার একটা বোন আছে বলে জানেন। একটা ভাগনেও আছে। 'তবে জেলে আসার পর তাদের সাথে আমার কখনও দেখা হয়নি। অবশ্য দু-একবার ফোনে কথা হয়েছে।'

মুক্তি পাওয়ার পর এখন তার ঠিকানা কী হবে, তা-ও জানেন না শাহজাহান। তিনি বলেন, 'আমার একটাই চিন্তা—কীভাবে ভালোভাবে চলব। আমার বাড়ি নেই, ঘর নেই। আমি এখন বের হয়ে নিজের বাড়িতেও যাচ্ছি না। আমি আরেকজনের বাড়িতে গিয়ে উঠছি, যিনি একসময় আমার সঙ্গে জেলে থেকেছেন।' 

নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শাহজাহান বলেন, 'আমি কী করে খাব জানি না। সরকারের কাছে দাবি, আমার কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করেন, আমার থাকার ব্যবস্থা করেন।'

কারা কর্তৃপক্ষের তথ্য অনুসারে, শাহজাহান ১৯৫০ সালের ২৬ মার্চ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে জন্মগ্রহণ করেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তিনি স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। 

১৯৯২ সালের ৮ নভেম্বর ডাকাতির মামলায় শাহজাহানকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানাসহ ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরেকটি ডাকাতি ও হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলায় শাহজাহানকে মোট ৪২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

১৯৯৫ সালের ২১ নভেম্বর মানিকগঞ্জ থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

জল্লাদ হিসেবে তার ভূমিকা এবং শৃঙ্খলা প্রদর্শনের জন্য জেল কর্তৃপক্ষ তার কারাবাসের মেয়াদ থেকে ১০ বছর পাঁচ মাস ২৮ দিন মওকুফ করে। সেই হিসাবে শাহজাহান ৩১ বছর ছয় মাস দুই দিন জেল খাটেন।

Related Topics

টপ নিউজ

জল্লাদ / জল্লাদ শাহজাহান / কারামুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • মুক্তি পেলেন আনিস আলমগীর  
  • দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই 
  • অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক সখিনার জামিন, কারামুক্তিতে বাধা নেই
  • কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল
  • ১৩ বছরে গ্রেপ্তার, সাড়ে ৯ বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের আহমেদ মানাসরা

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net