Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ উদ্বোধন

বাংলাদেশ

বাসস
08 June, 2023, 08:55 pm
Last modified: 08 June, 2023, 08:56 pm

Related News

  • ডায়াবেটিসে আম খাওয়া কি ভালো? আম নিয়ে প্রচলিত ধারণাকে যেভাবে বদলে দিচ্ছে ভারতীয় গবেষণা
  • নওগাঁর আম রপ্তানি বদলে দিতে পারে উত্তরের কৃষি অর্থনীতির চিত্র 
  • শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা, দিনাজপুরের আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে
  • চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ উদ্বোধন

আম ব্যবসায়ী ও চাষিদের কল্যাণে কম খরচে এই আম পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাসস
08 June, 2023, 08:55 pm
Last modified: 08 June, 2023, 08:56 pm

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে একটি 'ম্যাঙ্গো স্পেশাল ট্রেন' সার্ভিসের উদ্বোধন করেছেন। এসময় সংসদ সদস্য (এমপি) জিয়াউর রহমান, আবুল হোসেন এমপি, সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, জেলা প্রশাসক গালিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চল কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে টানা চতুর্থবারের মতো এ রুটে এই বিশেষ ট্রেন চালু করেছে। জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, আম ব্যবসায়ী ও চাষিদের কল্যাণে কম খরচে এই আম পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রায় ৩০০ টন ধারণক্ষমতা সম্পন্ন ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়, আর রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ঢাকায় এসে পৌঁছাবে রাত সোয়া ১টায়।

কার্গো ট্রেনটি প্রতিদিন আট বা নয়টি ওয়াগনে সর্বোচ্চ পরিমাণ আম পরিবহন করবে। তাই, কৃষক ও ব্যবসায়ীরা তাদের ইচ্ছামত পণ্য পরিবহন করতে পারবেন।

রাজশাহী থেকে ঢাকায় এক কেজি আম পরিবহন করতে ১ টাকা ১৭ পয়সা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আনতে ১ টাকা ৩০ পয়সা খরচ পড়বে। অসীম তালুকদার ব্যাখ্যা দিয়ে বলেন, বিশেষ ট্রেনে আম পরিবহনে প্রতি টনে খরচ হবে ১ হাজার ১১৭ টাকা, আর কুরিয়ার সার্ভিসে প্রতি টনে খরচ হয় ২০ হাজার টাকা এবং প্রাইভেট ট্রাকে প্রতি টনে খরচ হয় প্রায় ২ হাজার টাকা।

রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ট্রেনটি ১১টি স্টেশনে আম বোঝাই করার জন্য থামবে। পার্সেল বুকিং ও খালাসের ওপর ভিত্তি করে অন্যান্য স্টেশনে এই পার্সেল ট্রেনটি থামতে পারে।

আম ছাড়াও কম খরচে সব ধরনের সবজি, মৌসুমি ফল, ডিম ও অন্যান্য কৃষিপণ্য এই বিশেষ ট্রেনে পরিবহনের ব্যবস্থা রয়েছে। রেলওয়ের কুলিরা সব ধরনের পণ্য উঠানো ও নামানোর কাজ পরিচালনা করবে। এই লক্ষ্যে, পণ্য বুকিং থেকে বোঝাই করার পাশাপাশি সঠিকভাবে নামানো পর্যন্ত কুলিরা কীভাবে কাজ করবে সে সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

চাষীদের পরিবহন সমস্যা কথা বিবেচনায় নিয়ে ২০২০ সালে প্রথমবারের মতো চালু হয় এই 'ম্যাঙ্গো স্পেশাল ট্রেন'। তালুকদার আরও বলেন, 'আমরা ৮৫৭ টন আম, লিচু এবং অন্যান্য কৃষি পণ্য পরিবহন করে ৯ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব আয় করেছি।'

কর্মকর্তারা জানান, রাজশাহীতে ২৬ হাজার ১৫০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর ২ লাখ ৪৪ হাজার টন আম ফলন হবে বলে আশা করা হচ্ছে।

নওগাঁয় ১২ হাজার ৬৭১ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে, তবে এই জেলায় ১ লাখ ৬১ হাজার ২৪২ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং নাটোর জেলায় ৪ হাজার ৮২৩ হেক্টর জমিতে ৫৬ হাজার ২১ টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ম্যাঙ্গো ট্রেন / স্পেশাল ম্যাঙ্গো ট্রেন / আম / আম পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ডায়াবেটিসে আম খাওয়া কি ভালো? আম নিয়ে প্রচলিত ধারণাকে যেভাবে বদলে দিচ্ছে ভারতীয় গবেষণা
  • নওগাঁর আম রপ্তানি বদলে দিতে পারে উত্তরের কৃষি অর্থনীতির চিত্র 
  • শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা, দিনাজপুরের আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে
  • চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net