Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের

বাংলাদেশ

বুলবুল হাবিব
06 June, 2025, 03:50 pm
Last modified: 06 June, 2025, 04:03 pm

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • মাছির অত্যাচারে অতিষ্ঠ রাজশাহীর এক গ্রামের মানুষ, প্রতিকার না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন। এ থেকে প্রায় ১ লাখ ৬৯৬ কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুলবুল হাবিব
06 June, 2025, 03:50 pm
Last modified: 06 June, 2025, 04:03 pm
ছবি: টিবিএস/ফাইল

ঈদের দীর্ঘ ছুটির প্রভাব পড়েছে রাজশাহীর আমের বাজারে। আমচাষি, ব্যবসায়ী ও আড়তদারদের দাবি—ঈদ ঘিরে ভোক্তাদের আম কেনার আগ্রহ কমে গেছে, সঙ্গে কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় পরিবহনেও দেখা দিয়েছে জটিলতা। ফলে গাছ থেকে আমও কম পাড়া হচ্ছে। তবে ঈদের পরদিন থেকেই বাজারে বেচাকেনা জমে উঠবে এবং দাম ভালো মিলবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

গতকাল বৃহস্পতিবার রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম বানেশ্বর বাজারে ঘুরে দেখা গেছে, গোপালভোগ আম বিক্রি হয়েছে প্রতি মণ ২৪০০ টাকায়। এছাড়া ল্যাংড়া ১৬০০, আম্রপালি ১৮০০ থেকে ২২০০, খিরসাপাত বা হিমসাগর ১৮০০ থেকে ২২০০ এবং লক্ষণভোগ আম ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হয়েছে।

চাষি ও ব্যবসায়ীদের ভাষ্য, এদিন বাজারে আমের আমদানি কম থাকায় দাম ভালো পাওয়া গেছে। তবে এর আগের দিন বুধবার আমের সরবরাহ বেশি থাকলেও ক্রেতার সংখ্যা কম থাকায় প্রতি মণে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কম দামে আম বিক্রি করতে হয়েছে।

সাধারণত হাটে আমের দাম নির্ভর করে দূরদূরান্ত থেকে আগত ক্রেতা এবং বিক্রেতার ওপর ভিত্তি করে। সেক্ষেত্রে আমের দাম কম-বেশি হয়। আমদানি বেশি হলে এবং ক্রেতা কম হলে দাম কম হয়। আবার ভালো জাত, গ্রেড ও মান এবং আকৃতির ওপরও দাম নির্ভর করে। একই জাতের আম আকৃতি এবং পরিপক্কতার ওপর ভিত্তি করে মণে কয়েকশো টাকা পর্যন্ত কম-বেশি হতে পারে।

কাটাখালীর ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার তিনি গুটি আম ১২০০, ল্যাংড়া ১৬০০ এবং লক্ষণভোগ ৯০০ টাকায় বিক্রি করেছেন। আম কম থাকায় চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া গেছে বলে জানান তিনি। তবে বুধবারের তুলনায় দাম ৪০০ থেকে ৫০০ টাকা বেশি।

একইভাবে সোহেল রানা নামের এক চাষী জানান, তিনি ১৬ ক্যারেট (প্রায় ৪০০ কেজি) ল্যাংড়া ২১০০ টাকায় এবং রাণী পছন্দ ১৪০০ টাকায় বিক্রি করেছেন। কিন্তু ক্রেতা কম থাকায় শুক্রবার আম পাড়ছেন না। ঈদের পর বাজার জমে উঠবে বলে তার আশা।

বানেশ্বর হাটের ইজারাদার জাকির হোসেন সরকার রাসেল জানান, বৃহস্পতিবার থেকে হাটে ঈদের প্রভাব পড়তে শুরু করেছে। হাটে আম আমদানি কম হচ্ছে। ক্রেতা কম থাকায় চাষীরা আম ভাঙছে না। মানুষজন এখন ঘরমুখী। ঈদের দিন ও ঈদের পরের দিন হাট বন্ধ থাকবে। তবে ঈদের একদিন পর থেকে আবার কেনাবেচা জমজমাট হয়ে উঠবে।

রাজশাহী শহরেও বসেছে অস্থায়ী আমের বাজার। খুচরা বাজারে গোপালভোগ ও খিরসাপাত ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ মণে ২৪০০ থেকে ২৮০০ টাকা। তবে কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় আম পাঠানোয় সমস্যা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

'বিসমিল্লাহ এন্টারপ্রাইজ'-এর আয়নাল হক পিটার বলেন, প্রতিদিন যেখানে ১০০ থেকে ১৫০ মণ আম গাছ থেকে পাড়া হতো, এখন তা কমে ৫ মণের নিচে নেমে এসেছে। ক্রেতা ও পরিবহন সমস্যা এ পরিস্থিতির মূল কারণ।

আম কিনতে এসেছিলেন ক্রেতা তারেক মাহমুদ। তিনি জানান, তিনি সাভারে আম পাঠাতে চেয়েছিলেন, কিন্তু ঈদের কারণে তা সময়মতো পৌঁছাবে না জেনে পাঠানো থেকে বিরত থেকেছেন।

রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুজিৎ কুমার বিশ্বাস বলেন, ঈদের সময় আমের চাহিদা কমে যায়। কারণ ঢাকার মতো বড় শহরে মানুষ গ্রামে চলে যাওয়ায় ভোক্তা কমে। আবার গাছে বেশি দিন আম রাখা ঝুঁকিপূর্ণ। তাই চাষীরা এখন যতটা সম্ভব গাছে রেখে দিচ্ছেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন। এ থেকে প্রায় ১ লাখ ৬৯৬ কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Related Topics

রাজশাহী / রাজশাহীর আম / আম ব্যবসা / আম / আম চাষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • মাছির অত্যাচারে অতিষ্ঠ রাজশাহীর এক গ্রামের মানুষ, প্রতিকার না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net