Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
চট্টগ্রাম, মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহনের অনুমতি পেল ভারত

বাংলাদেশ

আব্বাস উদ্দিন নয়ন
26 April, 2023, 10:10 am
Last modified: 26 April, 2023, 10:20 am

Related News

  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার
  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ

চট্টগ্রাম, মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহনের অনুমতি পেল ভারত

মঙ্গলবার (২৫ এপ্রিল) এ বিষয়ে স্থায়ী ট্রানজিট আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আব্বাস উদ্দিন নয়ন
26 April, 2023, 10:10 am
Last modified: 26 April, 2023, 10:20 am
প্রতীকী ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন / টিবিএস

চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে নিজ দেশে পণ্য পরিবহনের বাণিজ্যিক অনুমতি পেল ভারত। মঙ্গলবার (২৫ এপ্রিল) এ বিষয়ে স্থায়ী ট্রানজিট আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের স্থায়ী আদেশে বলা হয়েছে, "বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পাদিত 'অ্যাগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া'-এর আওতায় উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী ট্রানজিট ও ট্রানশিপমেন্ট পণ্যের কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করতে এ আদেশ জারি করা হয়েছে।"

ফলে ভারত এখন থেকে বন্দর দুটি ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করতে পারবে। চট্টগ্রাম-আখাউড়া-আগরতলা, মোংলা-আখাউড়া-আগরতলা, তামাবিল-ডাউকি, শেওলা-সুতারকান্দি এবং বিবিরবাজার-শ্রীমন্তপুর রুটে ১৬টি ট্রানজিট রুট খোলা হয়েছে।

ট্রান্সশিপমেন্টের জন্য অপারেটরকে বাংলাদেশ কাস্টমস থেকে পাঁচ বছরের জন্য লাইসেন্স নিতে হবে। বাংলাদেশের আইনে নিষিদ্ধ কোনো পণ্য পরিবহন করা যাবে না। বাংলাদেশের বন্দরে সাত দিনের বেশি ট্রান্সশিপমেন্ট পণ্য রাখা যাবে না।

বন্দরে পণ্য পৌঁছার ২৪ ঘণ্টার মধ্যে তা বাংলাদেশ কাস্টমসকে জানাতে হবে। বিল অফ এন্ট্রি, কমার্শিয়াল ইনভয়েস এবং প্যাকিং লিস্টসহ সম্পূর্ণ ডকুমেন্টেশন কাস্টমসের কাছে জমা দিতে হবে এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে কাস্টমস ডিউটি ​​পরিশোধ করতে হবে, চার্জ, ফি এবং চার্জের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। সমস্ত চালান পণ্য ইলেকট্রনিক পদ্ধতিতে সিল করতে হবে। 

আদেশে বলা হয়েছে, প্রতি চালান ডকুমেন্ট প্রসেসিংয়ের জন্য ৩০ টাকা, ট্রান্স-শিপমেন্টের ক্ষেত্রে প্রতিটন পণ্যের জন্য ২০ টাকা, টনপ্রতি সিকিউরিটি চার্জ ১০০ টাকা, প্রতি কন্টেইনার এসকর্ট চার্জ ৮৫ টাকা, টনপ্রতি অন্যান্য প্রশাসনিক চার্জ ১০০ টাকা এবং প্রতি কন্টেইনার স্ক্যানিং চার্জ বাবদ ২৫৪ টাকা পরিশোধ করতে হবে। এছাড়া, ইলেকট্রিক লক এবং সিলের জন্যেও নিয়ম অনুযায়ী চার্জ প্রদান করতে হবে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় কম খরচে পণ্য পরিবহনের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতে ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশের সঙ্গে এসিএমপি চুক্তি স্বাক্ষর করে ভারত।  

এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থায় কম খরচে ভারী কার্গো পরিবহনের সুবিধা পাবে দেশটি।

চুক্তির অধীনে ২০২০ সালের জুলাইয়ে চার কন্টেইনার বোঝাই রড এবং ডাল নিয়ে কলকাতার হলদিয়া বন্দর থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দরে প্রথম ট্রায়াল রান হয়। ভারত-বাংলাদেশ প্রোটোকল রুটের মাধ্যমে চট্টগ্রাম এবং মোংলা বন্দরকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে সংযুক্ত করার চতুর্থ ও সর্বশেষ ট্রায়াল রানটি হয়েছিল ২০২২ সালের ৭ নভেম্বর। 

বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ সাংবাদিকদের বলেছেন, "সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরের বিকল্প হিসেবে মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় ভারত। এনবিআরের ক্লিয়ারেন্স পেলেই ব্যবস্থা নেওয়া হবে।"

ট্রানজিট চুক্তির আওতায় কলকাতা থেকে গুয়াহাটি হয়ে আগরতলা পর্যন্ত পণ্য পরিবহনে ১,৬৫০ কিলোমিটারের কিছু বেশি পথ পাড়ি দিতে হবে ভারতকে। 

আশা করা হচ্ছে, এর মাধ্যমে খরচ কমার পাশপাশি উত্তর-পূর্বাঞ্চলে বাণিজ্যের পরিমাণও বাড়বে।

এতদিন পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনে অনেক সময় লাগতো ভারতের। বাংলাদেশের এই দুই বন্দর দিয়ে পণ্য পরিবহন করলে সময় ও খরচ দুটোই কমে আসবে।

এনবিআরের সদস্য (কাস্টমস অডিট, মডার্নাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড) আবদুল মান্নান শিকদার বলেন, দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের ভিত্তিতে এই স্থায়ী আদেশ এসেছে।

"আদেশটিতে বন্দর ব্যবহারের শর্তাবলী, বিভিন্ন ফি ও চার্জ এবং কাস্টমসের ভূমিকা স্পষ্ট করা হয়েছে," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

ভারত-বাংলাদেশ ট্রানজিট / বাংলাদেশ-ভারত / ট্রানজিট চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার
  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net