Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
বোরো ধান উৎপাদনে নতুন রেকর্ড হবে: কৃষিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2023, 06:45 pm
Last modified: 19 April, 2023, 06:47 pm

Related News

  • তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বোরোর বীজতলা ও আলু
  • বোরো ধানের উৎপাদন ১৫ লাখ টন বেশি হয়েছে: কৃষি উপদেষ্টা
  • বোরো ধানের ফলন সন্তোষজনক: কৃষি উপদেষ্টা 
  • সার সংকট: সর্বোচ্চ উৎপাদন মৌসুমে বাড়তি দাম গুনতে হচ্ছে কৃষকদের 
  • সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক কারাগারে

বোরো ধান উৎপাদনে নতুন রেকর্ড হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী বলেন, ‘সারা দেশে প্রায় ৫০ লাখ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ নাহলে ও সময়মতো ধান ঘরে তুলতে পারলে উৎপাদনের নতুন রেকর্ড হবে।’
টিবিএস রিপোর্ট
19 April, 2023, 06:45 pm
Last modified: 19 April, 2023, 06:47 pm
বোরো ধান উৎপাদনে নতুন রেকর্ড হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ নাহলে এবং কৃষক সময়মতো ফসল ঘরে তুলতে পারলে এবছর বোরো ধান উৎপাদনে নতুন রেকর্ড হবে।

আজ বুধবার (১৯ এপ্রিল) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডেকার হাওরে বোরো ধান কর্তন উৎসব ও কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, 'সারা দেশে প্রায় ৫০ লাখ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ নাহলে ও সময়মতো ধান ঘরে তুলতে পারলে উৎপাদনের নতুন রেকর্ড হবে।'

'এখন পর্যন্ত প্রায় ৩৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। শুধু সুনামগঞ্জেই প্রায় ১,০০০ কম্বাইন হারভেস্টারে ধান কাটা চলছে। হাওরে ধানকে ঝুঁকিমুক্ত, শঙ্কামুক্ত করতে সরকার কম্বাইন হারভেস্টারে ৭০ শতাংশ ভর্তুকি প্রদান, স্বল্পজীবনকালীন ও ঠাণ্ডাসহিষ্ণু আগাম জাতের ধান চাষে গুরুত্ব দেওয়াসহ নানান পদক্ষেপ নিয়েছে'।

ব্রি ২৮ ও ব্রি ২৯ জাতের ধান চাষ না করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান আব্দুর রাজ্জাক। বলেন, ব্রি ২৮ জাতটি পুরনো হয়ে গেছে, সহজেই ব্লাস্টসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে, উৎপাদনশীলতাও কমে গেছে। ব্রি ২৯ একটু দেরিতে পাকে। এসব জাতের পরিবর্তে উচ্চ উৎপাদনশীল নতুন জাত যেমন ব্রি- ৮১, ব্রি- ৮৯, ব্রি- ৯২ চাষ করতে হবে। এদের ফলন প্রতি শতকে এক মণেরও বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবছর ৫০ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ২ কোটি ১৫ লাখ মেট্রিক টন চাল।

উল্লেখ্য, এবছর বোরোর আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৭০ কোটি টাকার প্রণোদনা দেয়া হয়। সারা দেশের প্রায় ২৭ লাখ কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পেয়েছেন।

Related Topics

টপ নিউজ

বোরো ধান / ফসল উৎপাদন / কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বোরোর বীজতলা ও আলু
  • বোরো ধানের উৎপাদন ১৫ লাখ টন বেশি হয়েছে: কৃষি উপদেষ্টা
  • বোরো ধানের ফলন সন্তোষজনক: কৃষি উপদেষ্টা 
  • সার সংকট: সর্বোচ্চ উৎপাদন মৌসুমে বাড়তি দাম গুনতে হচ্ছে কৃষকদের 
  • সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক কারাগারে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net