Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ওষুধের খসড়া আইন থেকে কসমেটিকসকে বাদ দেয়ার আহবান ব্যবসায়ীদের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2023, 10:35 am
Last modified: 17 April, 2023, 10:43 am

Related News

  • ঈদের আগে প্রসাধন সামগ্রীর বিক্রি বেড়েছে
  • বাজার থেকে যেদিন জিলেট উধাও হয়ে গেল, শেভ করা হয়ে উঠল কঠিন
  • কসমেটিকস তৈরির জন্য শিকার হচ্ছে গভীর জলের হাঙর, বিলুপ্তি ঠেকাতে প্রয়োজন আইন
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • নকল ও ভেজাল কসমেটিকসে বাজার সয়লাব: বিদ্যমান আইন ও বাস্তবতা এবং সরকারের করণীয়

ওষুধের খসড়া আইন থেকে কসমেটিকসকে বাদ দেয়ার আহবান ব্যবসায়ীদের 

এ আইন বাস্তবায়িত হলে কসমেটিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, কসমেটিকসের দাম বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। তাই পৃথক আইন করার আহবান জানান তারা।
টিবিএস রিপোর্ট
17 April, 2023, 10:35 am
Last modified: 17 April, 2023, 10:43 am
প্রতীকী ছবি

গত ৬ ফেব্রুয়ারি ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি এখন সংসদীয় স্থায়ী কমিটির অনুমোদনের অপেক্ষায় আছে। তবে এই আইন প্রণয়নে কসমেটিক ব্যবসায়ী ও বিএসটিআইএ'র সঙ্গে কথা না বলার অভিযোগ উঠেছে। 

এ আইন বাস্তবায়িত হলে কসমেটিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, কসমেটিকসের দাম বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। তাই ওষুধ আইন থেকে কসমেটিকসকে বাদ দেয়ার জন্য জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে এফবিসিসিআই নেতারা।

রোববার এফবিসিসিআই অডিটরিয়ামে আয়োজিত "প্রস্তাবিত ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩: বাংলাদেশ প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনা" বিষয়ক সেমিনারে ব্যবসায়ী নেতারা এ আহবান জানান।

সেমিনারে সূচনা বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, "ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়েছে, আইনটি ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ওষুধ ও কসমেটিক দুটি পণ্যই ভোক্তার জন্য গুরুত্বপূর্ণ। তবে দুটি পণ্যের চাহিদা ও ব্যবহারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। একটি রোগ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়। আরেকটি ব্যবহৃত হয় সৌন্দর্য বর্ধনের জন্য। তবে ভেজাল কসমেটিকস ব্যবহারে ক্ষতি হতে পারে। তাই দুটি বিষয়ের জন্যই সময়োপযোগী পৃথক আইন প্রয়োজন।" 

তিনি বলেন, "উৎপাদন থেকে ব্যবহার পর্যায় পর্যন্ত ভিন্ন হওয়ায় ওষুধ ও কসমেটিক একই আইনের আওতায় এনে ওষুধের কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলে আশংকা করছে। আইনটি সম্পর্কে আমাদের জানা ছিল না। স্টেকহোল্ডার হিসেবে এফবিসিসিআই মতামত দেয়ার সুযোগ পায়নি। যদিও এখন অনেক দেরি হয়েছে, আইনটি এখন সংসদে গেছে। তাও আমরা চাই ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট, তাদের কথা শুনলে আইনটি আরো জনবান্ধব হবে। আমরা চাই আইনটি যাতে ব্যবসাবান্ধব হয়।"  

সেমিনারে প্যানেল আলোচনায় মিল্লাত কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহফুজ জামান বলেন, "বিশ্বব্যাপী ওষুধ ও কসমেটিক আলাদাভাবে নিয়ন্ত্রিত। কসমেটিকসের মতো পণ্যের ক্ষেত্রে ওষুধের মত লাইসেন্স নেয়াটা ব্যবসা বন্ধের সামিল। কসমেটিকসের মূল্য বা বিজ্ঞাপন নিয়ন্ত্রণের বিধান নেই। খসড়া আইনে মূল নির্ধারণের বিষয়টি বলা হয়েছে। কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের মূল্যবৃদ্ধিতে কসমেটিকের ব্যবসা খারাপ যাচ্ছে। এমন অবস্থায় খসড়া আইন পাশ হলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তাই ওষুধ আইনে কসমেটিকের অংশ বাদ দেয়ার আহবান জানাচ্ছি।"   

প্যানেল আলোচনায় ইউনিলিভার বাংলাদেশের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আকতার বলেন, "আমরাও আইনের মধ্যে থাকতে চাই ৷ তবে আইন যেন ব্যবসাবান্ধব হয়।" 

ব্যবসায়ীরা বলেন, ওষুধ আইনের আওতায় কসমেটিক থাকলে বিষয়েটি জটিল রূপ নেবে। পৃথক কসমেটিক আইন করার আহবান জানান তারা।

বিএসটিআই'র সহকারী পরিচালক মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, "কসমেটিকস পণ্যের মান প্রণয়ন, মান নিয়ন্ত্রণ, আমদানি-রপ্তানি বিক্রয় এবং এ সংশ্লিষ্ট ‍বিষয়ে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধের ক্ষমতা বিএসটিআই'র ওপর ন্যস্ত। কিন্তু নতুন আইন বাস্তবায়িত হলে এই কাজগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে সম্পাদিত হবে। নতুন আইন পাশ হলে সরকারের দুই প্রতিষ্ঠানের মধ্যে কাজের দ্বৈততা সৃষ্টি হবে। এছাড়া বিএসটিআইতে মান প্রণয়ন, পরীক্ষা, পরিদর্শনের জন্য উচ্চশিক্ষিত, দেশ-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল আছে। বিএসটিআই এর চলমান কার্যক্রম অন্য সংস্থাকে ন্যস্ত করলে একদিকে বিএসটিআইয়ের ল্যাবরেটরিগুলো ও জনবল অকার্যকর হবে, অন্যদিকে ল্যাবগুলো আন্তর্জাতিক স্বীকৃতি হারাবে। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে।"

বিএসটিআই মহাপরিচালক আব্দুস সাত্তার বলেন, "বিএসটিআই একটি জাতীয় প্রতিষ্ঠান। এটি মান প্রণয়ন, পণ্য উৎপাদন প্রক্রিয়া দেখা এবং বাজার নিয়ন্ত্রণ করে। আমরা ওষুধ নিয়ে কখনো ভাবিনি। আমাদের ভাবনার ও কর্মক্ষেত্রের এরিয়া কসমেটিকস। সঠিক পরিমাণের ও সঠিক মানের পণ্য মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছি আমরা। ফোর্থ জেনারেশনের টেস্টিং ল্যাব নিয়ে বসে আছি সারাদেশে। এর ক্ষমতা যখন আমার হাতে থাকবেনা তখন আমাদের এক্সপারটাইজ এবং অবকাঠামো  নষ্ট হবে।"

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, "ওষুধ আইনটি অসাধারণ হয়েছে। কসমেটিকসের বিষয়টি আরো বিবেচনা করলে ভালো হয়। বিএসটিআই ও ওষুধ প্রশাসন অধিদপ্তর দুটোই সরকারি প্রতিষ্ঠান তাই তাদের কাজের বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে।"

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "কসমেটিকস মানুষের শরীরে, মুখে লাগানো হয়। কসমেটিকসে যদি কার্সেনোজেনিক সাবস্ট্যান্সেস থাকে, তাহলে মানুষের ক্ষতি হয়। যে সমস্ত কারণে মানুষের ক্ষতি হয় তা আমরা দেখবো। সামনে যে পার্লামেন্টারি কমিটির মিটিং হবে, তাতে কসমেটিকস প্রতিনিধিদের ডাকার কথা বলবো আমি।" 

Related Topics

টপ নিউজ

ওষুধ ও কসমেটিকস আইন / কসমেটিকস / এফবিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ঈদের আগে প্রসাধন সামগ্রীর বিক্রি বেড়েছে
  • বাজার থেকে যেদিন জিলেট উধাও হয়ে গেল, শেভ করা হয়ে উঠল কঠিন
  • কসমেটিকস তৈরির জন্য শিকার হচ্ছে গভীর জলের হাঙর, বিলুপ্তি ঠেকাতে প্রয়োজন আইন
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • নকল ও ভেজাল কসমেটিকসে বাজার সয়লাব: বিদ্যমান আইন ও বাস্তবতা এবং সরকারের করণীয়

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net